১৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):লিওনেল মেসি লাল কার্ড দেখেছেন—এটাই ছিল সবার কাছে বিস্ময়কর এক ব্যাপার। মেসি–ভক্তদের জন্য এবার এল আরও এক হতাশার খবর। যদিও সবারই এটা জানা ছিল যে মেসি একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। এরপরও মাঠে ও মাঠের বাইরে অমায়িক আচরণের জন্য প্রায় সন্তর কাতারে পড়া আর্জেন্টাইন তারকার লাল কার্ড দেখা আর এর জন্য একাধিক ম্যাচ নিষিদ্ধ হওয়াটা মেনে নেওয়া তাঁর ভক্তদের জন্য একটু কঠিনই। তবে বাস্তবতা হচ্ছে, তাদের এটা মেনে নিতে হচ্ছে যে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দেখা লাল কার্ডের জের ধরে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। বার্সেলোনার হয়ে…
Read MoreCategory: খেলা
খেলা
মেসির জোড়া গোলের জয়ে শিরোপা স্বপ্ন ধরে রেখেছে বার্সেলোনার
৭ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ) : লিওনেল মেসির দুই গোলে বুধবার লা লিগায় এ্যাথলেটিকো বিলবাওকে ৩-২ ব্যবধানে পরাজিত করে শিরোপা স্বপ্ন ধরে রেখেছে বার্সেলোনা। এই জয়ে শীর্ষে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে সাত পয়েন্টে পিছিয়ে ৩১ পয়েন্টসহ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। যদিও রোনাল্ড কোম্যানের দলের থেকে দুই ম্যাচ কম খেলেছে এ্যাথলেটিকো মাদ্রিদ।গত সপ্তাহে বার্সা বস কোম্যান স্বীকার করেছিলেন শিরোপা জয় করা এবার সত্যিই কঠিন হয়ে পড়েছে। কালকের এই জয়ের পর কোম্যান কিছুটা আশাবাদী হয়ে বলেছেন, ‘লিগে সব সময়ই সুযোগ উন্মুক্ত থাকে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। যদিও এখনই চূড়ান্ত কিছু…
Read Moreকরোনার মধ্যে পাঁচ দিনের পার্টি ব্রাজিল তারকা নেইমারের
২৯ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):কিছুদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা দিয়েছিল অবাক করা এক খবর। অবশ্য ব্রাজিল তারকা নেইমারের পার্টি-প্রিয়তার কথা মাথায় রাখলে সেটাকে অবাক করা খবর বলেও মনে হয় না। মনে হয়, এটাই তো স্বাভাবিক নেইমারের ক্ষেত্রে! মার্কা জানিয়েছিল, ৫০০ জনকে নিয়ে বড়দিনের পার্টি করেছেন নেইমার। গোপনীয় এই পার্টিতে নেইমার আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন, যাতে ডিসকোর শব্দ বাইরে থেকে কেউ না শুনতে পায়। মার্কা ও ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, যেহেতু ভেতরে মোবাইল নিয়ে ঢোকা যায়নি, সেহেতু পার্টির অনেক তথ্যই এখনো অজানা। আর সেটাও এমনভাবে করেছেন, যাতে বাইরের কেউ না বুঝতে পারেন। যদিও…
Read Moreদশকসেরা পুরস্কারে জয়জয়কার কোহলির
২৮ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ ডেস্ক):গত এক দশকের ক্রিকেট মানেই বিরাট কোহলির জয়জয়কার। আইসিসির দশকসেরা ক্রিকেটারের (ছেলে) পুরস্কারটা তাই অন্য কারও হাতে ওঠেনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতীয় অধিনায়ককে দশকসেরা ক্রিকেটার (স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার) হিসেবে ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। শুধু তা–ই নয়, আইসিসির এই দশকসেরা পুরস্কারের তালিকায়ও জয়জয়কার কোহলির। ওয়ানডেতে ছেলেদের দশকসেরা পুরস্কারও উঠেছে কোহলির হাতে। আইসিসির এই পুরস্কারে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে এ বছরের ৭ অক্টোবর পর্যন্ত সময় বিবেচনা করা হয়েছে। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে কোহলির মোট ৭০টি সেঞ্চুরির মধ্যে ৬০ সেঞ্চুরি দেখা গেছে আইসিসির বিবেচিত সময়ে।…
Read Moreঅধিনায়ক হিসেবে ডাবল শিরোপা মাহমুদুল্লাহর
১৯ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ) : শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা জিতেছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন জেমকন খুলনা। এই নিয়ে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে ডাবল শিরোপা জয়ের কীর্তি গড়লেন রিয়াদ। গত অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস ওয়ানডে কাপের শিরোপা জিতেছিলো মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন মাহমুদুল্লাহ একাদশ।বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে খুলনা। ফাইনাল জয়ে বড় ভূমিকা রেখেছেন মাহমুদুল্লাহ। ব্যাট হাতে ৪৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন তিনি।শুরুটা ভালো না হওয়ায়, চাপেই ছিলো খুলনা। কিন্তু মিডল-অর্ডারে নেমে দায়িত্ব নিয়ে ইনিংসের শেষ ওভার পর্যন্ত দলকে ৭ উইকেটে ১৫৫ রানের পুঁজি এনে দেন…
Read Moreফিফা বর্ষ সেরার তালিকায় মেসি, রোনাল্ডো, লিওয়ানদোস্কি
১২ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : ফিফা বর্ষ সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বার্সেলোনার লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের রবার্ট লিওয়ানদোস্কি।এদিকে সেরা গোলরক্ষকের তালিকায় মনোনীত হয়েছে লিভারপুলের এ্যালিসন বেকার, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার ও এ্যাথলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক। সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক, লিভারপুলের জার্গেন ক্লপ ও লিড ইউনাইটেডের মার্সেলো বিয়েসলা। শুক্রবার ২০২০ সালের বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ সেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা।নারীদের বিভাগে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ, চেলসি ফরোয়ার্ড…
Read Moreকুয়াশার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির সময়সূচি পরিবর্তন
৯ ডিসেম্বর, ২০২০(বিবিনিউজ):ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী এখন টুর্নামেন্টে দিনের খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এ খেলার টস হবে ১২টায়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। আর টস হবে ৫টায়। তবে যেদিন কেবল একটি ম্যাচ থাকবে, সেদিন খেলা শুরু হবে বিকাল সাড়ে ৪টা থেকে। ওই ম্যাচের টস হবে বিকাল ৪টায়। আগামীকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেক্সিমকো ঢাকা বনাম জেমকন খুলনা এবং ফরচুন…
Read Moreমেসির মতো খেলোয়ার পেতে ১০০ বছর অপেক্ষা করতে হবে
৬ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ ডেস্ক):এ এক নিরন্তর আলোচনা—সর্বকালের সেরা ফুটবলার কে? বিতর্কটা আগে ছিল ফুটবলসম্রাট পেলে আর ডিয়েগো ম্যারাডোনার মধ্যে। সেই বিতর্কের ফাঁকে ফাঁকেই কেউ আবার টেনে এনেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। ম্যারাডোনার মৃত্যুর পর অনেকেই ভেবেছিল, আলোচনাটা কিছুদিনের জন্য হলেও থেমে থাকবে। কিন্তু কোথায় কী, সেরার বিতর্ক চলছেই। সবশেষ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেভানডফস্কিকে। আর্জেন্টিনার পত্রিকা ওলে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির কাছে জানতে চেয়েছিল, সময়ের সেরা কে? এ প্রশ্নের উত্তরে লেভানডফস্কি তো মেসির প্রশংসায় পঞ্চমুখ। ওলেকে তিনি বলেছেন, ‘সে অসাধারণ এক খেলোয়াড়। ফুটবল ইতিহাসের অন্যতম…
Read Moreতৃতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও তিনশ’ উইকেট শিকার করলেন সাকিব
২৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : তৃতীয় খেলোয়াড় হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ৫হাজার রান ও বল হাতে তিনশ উইকেট শিকারের কীর্তি গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পঞ্চম ম্যাচে আজ গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৩ রান করেন জেমকন খুলনার হয়ে খেলতে নামা সাকিব। এর ফলে টি-টুয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান ক্লাবের সদস্য হন সাকিব।আর আগ থেকেই বল হাতে এই ফরম্যাটে সাকিবের ঝুলিতে ছিলো ৩৫৫ উইকেট। ফলে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন সাকিব।সাকিবের আগে এমন কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্রাভো…
Read Moreফুটবল জাদুকর ম্যারাডোনার স্মরণে বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে এক মিনিট নীরবতা পালন
২৭ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল ইতিহাসের মহানায়ক দিয়াগো ম্যারাডোনা।৬০ বছর বয়সে ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া বইছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। সেই প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও। তাই ম্যারাডোনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচের (জেমকন খুলনা- মিনিস্টার গ্রুপ রাজশাহী) পর নীরবতা পালন করা হয়। সন্ধ্যার ম্যাচের জন্য তখন মাঠে উপস্থিত ছিলো বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা।ফলে জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে…
Read More