২০ জেলায় ইনডোর ও ১৮৬ উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আগামীতে ২০টি জেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, পূর্বে উপজেলা পর্যায়ে কোন মিনি স্টেডিয়াম ছিলো না, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১২৬টি মিনি স্টেডিয়াম নির্মান করেছে।বুধবার মুন্সীগঞ্জ ইনডোর স্টেয়িামের উদ্বোধণকালে প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি, ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের একটি প্রস্তাব একনেকে উত্থাপনের অপেক্ষায় রয়েছে। ১৬ শ’ কোটি টাকা ব্যয়ে এসব মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু খেলাধুলা ভালোবাসতেন। তাঁর পরিববারের সবাই খেলাধুলায়…

Read More

সাভারে ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ মিনি নাইট ক্রীকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ (বিবিনিউজ):জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো সাভারে ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ মিনি নাইট ক্রীকেট টুর্নামেন্ট।সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ ক্রীকেট মিনি নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ম্যাসব্যাপী এ খেলায় ৪০ টি দল অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলায় হেমায়েতপুর কিংস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাদ্রসা কিংস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এদিকে রাজধানীর নিজ বাসভবন থেকে সকল খেলোয়ারদের শুভেচ্ছা জানান সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় সাভার…

Read More

দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট জিততে ২৩১ রানের টার্গেট পায় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ২১৩ রানে অলআউট হয়ে লজ্জার হার বরণ করতে হলো স্বাগতিক দলকে। ১৭ রানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো ক্রেইগ ব্র্যাথওয়েটরা। চট্টগ্রামে প্রথম ৩ উইকেটে জিতেছিলো ক্যারিবীয়রা। করোনার কারনে দীর্ঘদিন বিরতির পর ক্রিকেটে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও, টেস্ট সিরিজে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে তৃতীয় দিন শেষে গতকাল ৩ উইকেটে ৪১…

Read More

লিটন-মিরাজের ব্যাটিং ও স্পিনারদের নৈপুন্যে ম্যাচে ফিরলো বাংলাদেশ

১৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ): লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ফলো-অন এড়ানোর পর ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ১১৩ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। এই লিডকে সাথে নিয়ে খেলতে নেমে বাংলাদেশ স্পিনাদের তোপের মুখে পড়ে দ্বিতীয় ইনিংসে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে এগিয়ে ক্যারিবীয়রা। ব্যাট হাতে লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করেন।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিন শেষে গতকাল ৪ উইকেটে…

Read More

অভিষেক টেস্ট খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি

৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ): রেকর্ড বইয়ে দলটা খুব ছোট! সেই ছোট্ট দলের অংশ হয়েই ইতিহাস গড়লেন কাইল মেয়ার্স। অভিষেক টেস্ট খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি। ক্রিকেট ইতিহাসে এমন অসাধারণ কীর্তি গড়া মাত্র ষষ্ঠ ক্রিকেটার তিনি। প্রথম ইনিংসেই জানান দিয়েছিলেন টেস্ট খেলার সামর্থ্য খারাপ না মেয়ার্সের। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে ৪০ রানের ইনিংসটির অপমৃত্যু ঘটেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ের মধ্যে চোয়ালবদ্ধ করে মাঠে নেমেছিলেন। আরেক অভিষিক্ত এনক্রুমা বোনারের সঙ্গে ২১৬ রানের অসাধারণ এক জুটি গড়লেন। চতুর্থ ইনিংসে এ দুজনের ২১৬ রানের জুটি দুই অভিষিক্তের মধ্যকার সর্বোচ্চ। দারুণ এই জুটি…

Read More

টেস্টে ১০ম সেঞ্চুরি করলেন মুমিনুল

৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):হেঁয়ালি নয়, ক্রিকেটের পরিসংখ্যানই তা বলে। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে আজ সেঞ্চুরি পেতেই একটা ছোট্ট তালিকায় ক্রিকেটের কিংবদন্তিদের পাশে নিজের নামটি লিখিয়ে নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তালিকাটা কিসের? একই মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির। এ নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭টি সেঞ্চুরি হলো মুমিনুলের। কক্সবাজারের ছেলের জন্য চট্টগ্রাম স্টেডিয়ামটা তো আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠই। নিজ ঘরে মুমিনুল বেশ সাবলীল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ দারুণ নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরিটা পেয়ে গেছেন মুমিনুল। গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। এরপর তো করোনাভাইরাসের হানায় আর টেস্টই…

Read More

দশকসেরা একাদশে লিওনেল মেসি, রোনাল্ডো

৩০ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বর্তমান ও সাবেক মিলিয়ে সাতজন খেলোয়াড় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি ও স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)’র বিবেচনায় দশকসেরা বিশ^ একাদশে সুযোগ করে নিয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন আধুনিক ফুটবলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো।বর্তমান রিয়াল মাদ্রিদ থেকে এই দলে সুযোগ পেয়েছেন অধিনায়ক সার্জিও রামোস, মার্সেলো, লুকা মড্রিচ ও টনি ক্রুস। তাদের সাথে আরো রয়েছেন সাবেক সতীর্থ রোনাল্ডো। বার্সেলোনা থেকে এই দলের জন্য বিবেচিত হয়েছেন মেসি ও সাবেক স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা।দশকসেরা একাদশের বাকি সদস্যরা হলেন ম্যানুয়েল ন্যয়ার, ফিলিপ লাহম,…

Read More

ব্যাথা পেয়ে মাঠ ছাড়লেন সাকিব

২৫ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে কুঁচকিতে টান পড়ায় মাঠ ছাড়তে হলো বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। উইন্ডিজের ইনিংসের ৩০তম ওভারে ঘটনাটি ঘটে। ওভারের চতুর্থ বল করার সময় কুঁচকিতে সমস্যা অনুভব করেন বাঁহাতি স্পিনার সাকিব। লং অনের দিকে যাওয়া বল তাড়া করতে গিয়ে থেমে যান। পরের বলটি করার পর তিনি ব্যথায় বসে পড়েন। মাঠে তখনই ফিজিও এসে তার শুশ্রুষা শুরু করেন। তবে মাঠে থাকার মতো পরিস্থিতিতে ছিলেন না টাইগারদের পোস্টার বয়। ব্যথার জন্য ওভারের শেষ বলটি না করেই তিনি মাঠ ছাড়েন। সেই ওভার শেষ করেন…

Read More

১৪৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

২২ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘুর্ণিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে অলআউট করলো বাংলাদেশ। ৪ উইকেট নেন মেহেদি।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’-এর ওয়ানডে ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা।বাংলাদেশ বোলারদের নৈপুন্যে ৪৩ দশমিক ৪ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ রোভম্যান পাওয়েল ৬৬ বলে ৪১, অভিষেক ম্যাচ খেলতে নামা কেজর্ন ওটলি ৪৪ বলে ২৪, এনক্রুমার বোনার ২৫ বলে ২০ ও আলজারি জোসেফ ২১ বলে ১৭ রান করেন।বাংলাদেশের মেহেদি ৯ দশমিক ৪…

Read More

সাকিবের বোলিং নৈপুণ্যে জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ

২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষিক্ত পেসার হাসান মাহমুদের বোলিং তোপে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। করোনার কারনে দীর্ঘ ১০ মাস পর প্রথমবারের মত আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে বাংলাদেশ জাতীয় দল।আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’-এর তিন ম্যাচের ওয়ানডে লড়াই।এ ম্যাচে প্রথমে ব্যাট হাতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে গুটিয়ে দেন সাকিব ও হাসান। সাকিব ৮ রানে ৪টি এবং অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান ২৮ রানে ৩ উইকেট নেন। জবাবে ৩৩ দশমিক…

Read More