নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। জানা যায়, শক্তিমান তার কার্যালয়ে ঢোকার পথে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Read More

রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানী ঢাকার ভাটারা এলাকায় ছুরিকাঘাতে আশরাফুল আলম জিহাদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রিয়াজ ও হাসান নামে আরো দু’জন আহত হয়েছেন। নিহত জিহাদের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামে। তার বাবার নাম আলমগীর হোসেন। সে ভাটারার জোয়ার সাহারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। কালাচাঁদপুর হাই স্কুল থেকে জিহাদ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জিহাদের বাবা আলমগীর হোসেন অভিযোগ করেন, জিহাদকে ডেকে নিয়ে যায় তার বন্ধু হৃদয়। এরপর কুড়িল চৌরাস্তায় এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। স্থানীয়রা জানান, অনেক দিন আগে মোবাইলে ব্যবহার করা যায় এমন…

Read More

শাজজালালে ১৫ পিস সোনার বারসহ যাত্রী আটক

ঢাকা, ২ মে : রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের সদস্যরা। আটককৃত ওই যাত্রীর নাম মোহাম্মদ কামাল হোসাইন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। দেড় কেজি সোনার মধ্যে ১০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার রয়েছে। আটক করা সোনার বাজার মূল্য ৭৫ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে ১৫ পিস সোনার বার সহ যাত্রী মোহাম্মদ কামাল হোসাইনকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী আজ বুধবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার…

Read More

সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে ডাকাতরা

সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে। সোমবার ভোর রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী ইয়াসিন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায় ভোর রাতে ছয়তলা বাড়ির দোতলায় তাদের ফ্ল্যাটের জানালার গ্রীল কেটে ৮/১০ একদল ডাকাত প্রবেশ করে ব্যবসায়ী ইয়াসিন মিয়া,তার স্ত্রী নাসিমা আক্তার,মেয়ে ফরিদা ইয়াসমিন ও তাসিনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে আলমারী ভেঙ্গে নগদ চার লক্ষ ১০ হাজার টাকা,৪৫ ভরি স্বর্ণালঙ্কার,একটি ল্যাপটপ ও তিনটি…

Read More

সাভারে এসিড পান করে এক যুবক মারা গেছেন

সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানায় সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করছিলেন মনোরঞ্জন সরকার। পরে সে গতকাল রাতের যেকোন সময় এসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্বর্ণের দোকানের মালিক তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই যুবকের সারা শরীর এসিডে পুড়ে গেছে। এদিকে নিহত ওই যুবকের…

Read More

ঢাবি ভিসির বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)। উপ-কমিশনার জানান, রবিবার বেলা একটার দিকে রাজধানীর চানখারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হামলা ও ভাঙচুরের সময় চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারদের মধ্যে কেউ…

Read More

নাটোরে দুই ও তিন বছর বয়সী ২ শিশু ‘ধর্ষণ’

নাটোরের গুরুদাসপুরে তিন বছরের ও বড়াইগ্রামে দু’বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দু’জনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে গুরুদাসপুরের তিন বছরের শিশুটিকে এবং আগের রাত ১২টার দিকে বড়াইগ্রামের দু’বছরের শিশুকে হাসপাতালে আনা হয়। গুরুদাসপুরে ‘ধর্ষণের’ শিকার শিশুর স্বজনরা জানান, কন্যা শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি নানির কাছে থাকে। স্থানীয় একজন শিশুটির নানার পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন। তিনি পুকুরের পাড়ের একটি ঘর করে পুকুর পাহারা দেন। বুধবার বেলা ১১টার দিকে ওই ব্যক্তি মেয়েটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির কান্নার…

Read More

স্বর্ণের বারসহ রিয়াদে বিমানের কেবিন ত্রু গ্রেফতার

রিয়াদ বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ড তোফায়েলকে আধাকেজি ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিমানের বিজি-০৪০ ফ্লাইটে রিয়াদ থেকে তার ঢাকায় আসার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিয়াদের স্থানীয় সময় দুপুরে উড়োজাহাজে ওঠার আগে নিরাপত্তা চেকিংয়ের সময় নিরাপত্তা কর্মীরা তোফায়েলের জুতার মধ্যে থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করে। এরপর তাকে গ্রেফতার করা হয়। অবশ্য ফ্লাইটটি পরে নির্ধারিত সময়ে ঢাকায় চলে আসে। কয়েকবছর আগে তোফায়েল নিষিদ্ধ ওষুধসহ ধরা পড়েছিলেন। তখন তাকে চাকুরিচ্যুত করা হয়। পরে আবার তাকে পুনর্বহাল করা হয়।

Read More

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে খুন

বান্দরবান সদর উপজেলায় উ নাইন্দিয়া (৮০) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে বান্দরবান সদর উপজেলার বাকীছড়া মাঝেরপাড়া বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে – সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাবিদা নামের এক শ্রমনকে কেয়াং (বৌদ্ধ বিহার) থেকে দৌড়ে বের হয়ে যেতে দেখেছে গ্রামবাসী। এখনো তিনি পলাতক। পাড়ার কার্বারি (পাড়া প্রধান) পাই হ্রী মং (চধর ঐৎর গড়হম) ধারণা করছেন, সাবিদা শ্রমনই এ হত্যাকাণ্ড…

Read More

রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

রাজধানীর ওয়ারী এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, আটক ব্যক্তি এইচএসসির ভূয়া প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন। তবে তার নাম পরিচয় এখনো জানানো হয়নি।

Read More