পৃথক ঘটনায় সাভারে এক স্কুল ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার

পৃথক ঘটনায় সাভারে এক স্কুল ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় সকালে সাভারের তালবাগ এলাকায় লিটন মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাভার সুপার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের নার্স রিতা খানমকে (২২) বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরে খবর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর…

Read More

সাভারের এক গৃহবধু গণধর্ষণের শিকার

সাভার,১৯ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ধর্ষণকারী শিমুল (১৯) ও জুয়েল (১৮)। গতকাল রাতে সাভার পৌর এলাকার মোল্লাপাড়া মহল্লায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ওই গৃহবধু (১৯) মোল্লাপাড়া এলাকায় একটি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন এসময় ওই গৃহবধুকে জোর পূর্বক ভাবে নিজ বাড়িতে ধরে নিয়ে যান শিমুল নামের ওই যুবক। পরে ওই গৃহবধুকে ভয় ভীতি দেখিয়ে গণধর্ষণ করেন শিমুল ও জুয়েল। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা। পরে আজ সকালে ওই গৃহবধু সাভার মডেল…

Read More

সাভারে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

২৬ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে শিউলি বেগম নামের (২৩) এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনার পর থেকে স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সাভারের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকায় নিজ বাড়িতে রাতের যেকোন সময় স্ত্রী শিউলি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নুরুল হক বাবু । পরে সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনার পর থেকে স্বামী নুরুল হক বাবু ও শ^শুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এলাকাবাসী দাবি করেছেন স্বামীকে নেশা করতে বাধা দেওয়ায় ওই…

Read More

সাভারে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি:সাভারে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মেহেদী হাসান লাবু মিয়া (৪০) সে সাভারের ইমান্দিপুর এলাকার রফিক মিয়ার ছেলে। পুলিশ জানায় সন্ধ্যায় ওই যুবক হেমায়েতপুর এলাকায় বিভিন্ন রকমের মাদক বিক্রি করার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ হাতে আটক করে পুলিশ। পরে তাকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া যায়। স্থানীয়রা জানায় ওই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ…

Read More

সাভার ও ধামরাই থেকে চার জনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি:পৃথক ঘটনায় সাভার ও ঢাকার ধামরাই থেকে চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের ব্যাংক কলোনী ও ধামরাইর আমতা,বিলকৃষ্ট ও সুয়াপুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় সকালে পূর্ব শক্রুতার জের ধরে ধামরাইর বিলকৃষ্ট গ্রামে আশরাফুল আশু নামের (২৮) এক যুবককে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে জহিরুল ইসলামের নামের এক যুবক এঘটনার পর থেকে হত্যাকারী ওই যুবক পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। অন্যদিকে ধামরাইর আমতা এলাকা থেকে সজিব হোসেন নামের (১৭) দশম শ্রেণীর এক ছাত্র ও সুয়াপুর এলাকার একটি পুকুর থেকে…

Read More

ধামরাইয়ে স্কুল ছাত্রীকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ৪ স্কুল ছাত্র আটক

ধামরাই,৪ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চারজন স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদেরকে উপজেলার রাজাপুর এলাকা থেকে আটক করে ধামরাই থানা পুলিশ। পুলিশ জানায় রাতে ধামরাইর রাজাপুর এলাকায় নিজ বাড়িতে রাজাপুর কহেলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুন্নি আক্তার (১৮) প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন । পরে সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলের চার জন শিক্ষার্থীকে আটক করেছে। নিহত ওই স্কুল ছাত্রী ওই এলাকার মনির হোসেনের মেয়ে।…

Read More

ধামরাইয়ে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা হয়েছেন এক কিশোরী

ধামরাই,২৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সহযোগিতায় স্বামীর হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা হয়েছেন এক কিশোরী। এঘটনায় বিচারের নামে টাকা ভাগভাটোয়ারার অভিযোগে স্থানীয় ইউপি মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক মোকছেদ আলীর স্ত্রী উজালা বেগমকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। আজ শনিবার সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় ধর্ষক মোকছেদ আলী, তার স্ত্রী উজলা বেগম এবং স্থানীয় ইউপি মেম্বার ফারুকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো- ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের মৃত সাধু বেপারীর ছেলে মোঃ মোকসেদ আলী, স্ত্রী উজালা বেগম, আমতা…

Read More

সাভারের আশুলিয়ায় দুই জনের লাশ উদ্ধার

সাভার,২৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারের আশুলিয়া থেকে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর ও গোয়াইলবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাড়িতে এক গার্মেন্টস শ্রমিকের লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অন্যাদকে দুপুরে আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকা থেকে এক অটোরিকসা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। দুটি লাশ…

Read More

সাভারের আশুলিয়ায় আত্মহত্যা করেছে এক দম্পত্তি

সাভার,২৫ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসার নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পারভেজ মিয়া ও সাদিয়া আক্তার নামে এক দম্পত্তি। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বলেছে- প্রাথমিকভাবে তাদের ধারনা পারিবারিক কোন কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার রাইফুর ইসলাম আকাশ নামে এক ব্যক্তির ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক পারভেজ মিয়া তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে…

Read More

সাভারে পূর্ব শক্রুতার জের ধরে যুবককে হত্যার চেষ্টা

সাভার,২৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে পূর্ব শক্রুতার জের ধরে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সোহরাব নামের এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি ব্যাপারীপাড়া এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে নিজ বাড়ি থেকে সোহরাব হোসেনকে(৩৫) মোবাইল ফোনে ব্যাপারীপাড়া এলাকায় ডেকে নেন ওই এলাকার আলমাস হোসেনের ছেলে স্থানীয় সন্ত্রাসী মাহবুব ও মাসুম পরে তাকে প্রকাশ্যে সবার সামনে ওই পিটিয়ে আহত করে মৃত ভেবে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায়…

Read More