ঢাকা, ১১ অক্টোবর : বিশ্বজুড়ে আজ মেয়েদের দিন। আজ বুধবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৭। পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনী সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়। ইউনেস্কো মহাসচিব মিজ ইরিনা বোকোভা’র দেয়া বার্তা অনুযায়ী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৭-এর প্রতিপাদ্য “এমপাওয়ার গার্লস: ইমারজেন্সি রেসপন্স এ্যান্ড রেসিলেন্স…
Read MoreCategory: অন্যান্য
ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাকা, ৯ অক্টোবর : স্পেনের সান্তিয়াগো দি কম্পোসতেলা ইউনিভার্সিটি’র অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মসকুয়েরা-এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক আম্পারো পোর্তা রিভাস এবং অধ্যাপক ভিক্টোরিয়া ভেজকুয়েজ। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের সান্তিয়াগো দি কম্পোসতেলা ইউনিভার্সিটি’র মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।
Read Moreআবারো রোহিঙ্গা ঢলের আশঙ্কা জাতিসংঘের
ঢাকা, ৭ অক্টোবর : মিয়ানমারের সরকার যে সেদেশে রোহিঙ্গা মুসলিমদের কাছে কাউকে যেতে দিচ্ছে না, জাতিসংঘ সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে। জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের প্রধান মার্ক লোকক বলেন, সহিংসতার পরও মিয়ানমারের রাখাইনে হাজার হাজার রোহিঙ্গা এখনো রয়ে গেছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে মি লোকক জানিয়েছেন, মিয়ানমার থেকে আবারও বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে বলে আশংকা করছেন তারা। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে সেনাবাহিনীর অভিযানের মুখে ইতোমধ্যে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। গত অগাস্ট মাস থেকে রাখাইনে এই সহিংসতা শুরু হয়। গত ছ’সপ্তাহে এটি এক বড় রকমের মানবিক বিপর্যয়ে পরিণত…
Read Moreবাংলাদেশ-ভারত ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় এলওসি চুক্তি স্বাক্ষর আজ
ঢাকা, ৪ অক্টোবর – ভারত ও বাংলাদেশ আজ বুধবার ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় ক্রেডিট লাইন (এলওসি) চুক্তি স্বাক্ষর করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঢাকায় সফররত ভারতের অর্থ ও কর্পোরেট মন্ত্রী অরুন জেটলির উপস্থিত থাকবেন। অর্থমন্ত্রনালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সচিব এবং ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেয়া হয়। গত ছয় বছরে বাংলাদেশকে…
Read Moreবিশ্ব শিশু দিবস আজ
‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার উদযাপিত হচ্ছে বিশ্ব শিশু দিবস-২০১৭। বিশ্বের সকল শিশুর অধিকারের বার্তা নিয়ে বিশ্ব শিশুরা আজ মিলিত হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। বাংলাদেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবসটি পালন করা হয়। এই দিবসের মধ্যদিয়ে শুরু হয় শিশু অধিকার সপ্তাহ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এবছরই প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন কারাগারে বড় হওয়া শিশুরা। শিশু…
Read Moreকুমারী পূজা আজ
মহাসপ্তমীবিহিত থেকেই মূলত সাড়ম্বরে শুরু হলো শারদীয় দুর্গোত্সব। আর মাত্র তিনটি দিবানিশির প্রহর পেরুলেই উমার কৈলাশ গমন। ‘ঠাকুর থাকবে কতক্ষণ’-এই সুর এখন ভক্ত প্রাণে। আজ শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এক বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে সনাতনধর্মীরা তাকে ‘দেবী’ জ্ঞানে পূজা করবেন। শ্রীরামকৃষ্ণের কথামৃতে বলা আছে- ‘সব স্ত্রীলোক ভগবতীর এক-একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ।’ প্রথা ও নিরাপত্তার কারণে মেয়েটির নাম এবং পরিচয় পূজা সূচনার আগে প্রকাশ করা হয় না। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য। আজ সকালে নির্দিষ্ট…
Read Moreইয়াবা ব্যবসায়ীদের সহায়তা দিয়ে যাচ্ছে মিয়ানমার সেনারা
মিয়ানমার থেকে নির্যাতিত রোহিঙ্গাদের পাশাপাশি সে দেশ থেকে আসছে ইয়াবাও। রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। শরণার্থী ছদ্মবেশে ব্যবসায়ীরা খুব সহজেই ইয়াবা আনছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বেশকিছু চালান উদ্ধার করছে। এক মাসে এর পরিমাণ ৩০ লাখ পিস। গত ছয় দিনেই উদ্ধার হয়েছে ১৬ লাখ পিস ইয়াবা। সেই সাথে আটক হচ্ছে ইয়াবা ব্যবসায়ীরা। যাদের অধিকাংশই মিয়ানমারের নাগরিক। জানা গেছে, গত ২৫ আগস্টের পর প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে। বাংলাদেশ তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিচ্ছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে দুই দেশের মাদক ব্যবসায়ীরা। র্যাবের এক শীর্ষ কর্মকর্তা ইত্তেফাককে জানান,…
Read Moreগণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর
ঢাকা, ২৮ সেপ্টেম্বর : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকায় ভর্তি পরীক্ষার আবেদন ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ২.৫ থাকতে হবে। তবে ফিজিওথেরাপিতে ভর্তির জন্য জিপিএ ৩.৫ প্রয়োজন। আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা মির্জানগরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর…
Read Moreরোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দ্বিগুণ করার আহ্বান ইউএনএইচসিআর’র
ঢাকা, ২৭ সেপ্টেম্বর: ইউএনএইচসিআর মঙ্গলবার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা দ্বিগুণ করার আহ্বান জানিয়ে বলেছে, মিয়ানমার থেকে গত মাসে পালিয়ে আসা আনুমানিক চার লাখ ৩৬ হাজার রোহিঙ্গার অবস্থা আরো শোচনীয় হতে পারে। ইউএনএইচসিআর এর মুখপাত্র এ্যাড্রিয়ান এডওয়ার্ড জেনেভায় ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে ইউএনএইসিআর বাংলাদেশে চতুর্থ দফা ত্রাণবাহী বিমানপাঠিয়েছে। ১শ’ মেট্রিকটন ত্রাণ সামগ্রীসহ ইউএনএইচসিআর-এর ভাড়া করা বোয়িং ৭৭৭ মালবাহী বিমানটি ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছে। আরো দুটি ত্রাণবাহী বিমানের বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে।’ তিনি বলেন, সেখানে ব্যাপক প্রচেষ্টা চালানোর পরও নিরাপত্তার আশায় সেখানে ছুটে আসা বিপুল জন স্রোতের চাহিদা…
Read More৬ হাজার রোহিঙ্গা এতিম শিশুর স্মার্ট কার্ড দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়
ঢাকা, ২৭ সেপ্টেম্বর : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা প্রায় ৬ হাজার অভিভাবকহীন এতিম রোহিঙ্গা শিশুকে স্মাট কার্ড দেয়ার মাধ্যমে তাদের থাকা খাওয়াসহ সব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নূরুল কবিরসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রোহিঙ্গা এতিম শিশুর জন্য স্মার্ট কার্ড…
Read More