২৫ সেপ্টেম্বর : মিয়ানমারের রাখাইনে হিন্দু ধর্মাবলম্বী রোহিঙ্গাদের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। মিয়নমারের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ওই গণকবরে কেবলমাত্র হিন্দুদের মৃতদেহ পাওয়া গেছে। সেনাবাহিনীর দাবি, রোহিঙ্গা মুসলিম জঙ্গিরা ওই হিন্দুদের হত্যা করছে। মিয়ানমারের সেনাবাহিনীর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতি থেকে জানা গেছে, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে মোট আটাশটি মৃতদেহ বের করে এনেছে, এদের সবাই হিন্দু ধর্মাবলম্বী, বেশীরভাগই মহিলা। যদিও ওই এলাকায় চলাচল নিয়ন্ত্রিত থাকার কারণে সেনাবাহিনীর এই অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি। রাখাইনে গত পঁচিশে…
Read MoreCategory: অন্যান্য
কৃষি প্রণোদনা বরাদ্দ ৮২ লাখ টাকা
বিবি নিউজ , জয়পুরহাট, ২১ সেপ্টেম্বর : জেলায় বন্যার ক্ষতি পুশিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৮১ লাখ ৮২ হাজার ১৭০ টাকা কৃষি প্রণোদনা বরাদ্দ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার পাঁচ উপজেলার কৃষি প্রণোদনার জন্য নির্বাচিত কৃষকের সংখ্যা হচ্ছে ৭ হাজার ৫১৮ জন। এরমধ্যে রয়েছে গম চাষের জন্য ২ হাজার ২৫০ জন কৃষক, ভুট্টার জন্য ৭৫০ জন, সরিষার জন্য ৪ হাজার ৫শ’ জন ও বেগুণ চাষের জন্য ১৮ জন। কৃষি প্রণোদনার আওতায় জেলায় ২ হাজার ২৫০ বিঘা জমিতে গম, ভুট্টা ৭৫০ বিঘা, সরিষা ৪ হাজার ৫শ’ বিঘা ও বেগুণ…
Read More২৮টি বিয়ে, ২৫তম স্ত্রীর মামলায় ২৭তম স্ত্রীর বাড়ি থেকে আটক!
ডেস্ক রিপোর্ট: অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিলেন বরগুনার ৪৬ বছরের ইয়াসিন ব্যাপারি। এরই মধ্যে একের পর এক ২৮টা বিয়ে সেরে ফেলেছেন তিনি। প্রায় প্রত্যেক স্ত্রী-ই একবার বা একাধিক বার তাঁর সন্তানের মাও হয়েছেন। কিন্তু দুরন্ত গতিতে এক বিয়ে থেকে আর এক বিয়ের দিকে এগোতে থাকা ইয়াসিন ব্যাপারির পথ কেউই আটকাতে পারেননি। অবশেষে পা কাটল পচা শামুকে। ২৫তম স্ত্রীয়ের দায়ের করা যৌতুকের মামলায় ২৭তম স্ত্রীয়ের বাড়ি থেকে গত সোমবার গ্রেফতার হলেন ইয়াসিন। বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের জয়নাল আকনের বাড়ি থেকে পুলিশ ইয়াসিনকে গ্রেফতার করেছে। তালতলি থানার ওসি কমলেশ হালদার বলেছেন, ‘‘ইয়াসিন তথ্য…
Read Moreপৃথক স্থান থেকে ৩ মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সাভারের ডগরমোড়া, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর ও ঘোষবাগ এলাকা থেকে আজ সকালে তিনটি মরদেহ উদ্ধার করে সাভার ও আশুলিয়া থানা পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও আশুলিয়া থানার (ওসি) মোহসিনুল কাদির জানান, কী ভাবে তাদের মৃত্যু হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। মিতু/বিবি নিউজ/৫৮৭
Read Moreনারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোরকে হত্যা
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু হয়।নিহত কিশোরের নাম ইয়ামিন (১৬)। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে রায়হান নামের আরেক কিশোর শ্রমিককে আটক করেছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, সোনারগাঁর মহেষটেক এলাকায় বিআর স্পিনিং মিলের শ্রমিক ইয়ামিন। সে একই এলাকায় থাকত। গতকাল রাতে ইয়ামিন মিলের ওয়ার্কশপে কাজ করছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়ই রায়হান কম্প্রেসরের পাইপ ইয়ামিনের পায়ুপথে চেপে ধরে।…
Read Moreগাজীপুরে আগুনে পুড়ে গেছে ৪ দোকান
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি মার্কেটে শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া চারটি দোকান মালিকের প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি।শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মুদি দোকান, একটি স্টুডিও, একটি ফার্মেসি ও একটি মোবাইলের দোকান পুড়ে গেছে। মিতু/বিবি নিউজ/৪৯৯
Read Moreলাভ-সেক্স এবং এক যুবতির গল্প
ডেস্ক রিপোর্ট: তখন তার বয়স মাত্র ১২। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডেভান মার্কের আঘাতটা আসে তখনই। জানতে পারেন, তিনি ‘যোনিহীন’। অর্থাৎ তার শরীরে কোন ভ্যাজাইনা নেই। কোন দিন যৌন মিলন করতে পারবেন না। মা-ও হতে পারবেন না। কিন্তু কৃত্রিম যোনি নিয়ে সেই ডেভান-ই এখন মা হতে চলেছেন! এই অতি বিরল শারীরিক অবস্থাটির ডাক্তারি পরিভাষায় নাম, মেয়ার-রকিট্যাস্কি-কাস্টার-হাউসার-সিন্ড্রোম। ২৩ বছর বয়সি ডেভানের অকপট স্বীকারোক্তি ঝড় তুলে দিয়েছে ইন্টারনেট জগতে। বহু নারীর প্রেরণা এখন তিনি। সম্প্রতি একটি বিরল অস্ত্রোপচার হয় ডেভানের। ডেভানের যোনি ছিল না। ফলে যৌন মিলন কোনও ভাবেই সম্ভব ছিল না। ভালোবাসার…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ৪
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই এলাকায় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই আরোহী নিহত হন। এ ঘটনায় অটোরিকশার এক নারী আরোহী গুরুতর…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় জহিরুল হক (৪৮) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে পৌর এলাকার দারিয়াপুর রেলগেটের কাছে এ ঘটনা ঘটে। জহিরুল সদর উপজেলার পয়াগ গ্রামের বাসিন্দা। এ সময় কবির হোসেন নামে তার আরেক ভাইকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুর রহমান বলেন, শহরের জগৎ বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জহিরুল হক ও তার ভাই কবির হোসেন অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। দারিয়াপুর রেলগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে আহত করে।…
Read Moreবিদেশী প্রতিনিধিরা সাভারের জাতীয় স্মৃতিসৌদে শ্রদ্ধা নিবেদন
বিবি নিউস সার্ভিস: বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম সম্মেলনে যোগ দিতে আসা ১২টি দেশের বিদেশী প্রতিনিধিরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ঢাকা থেকে তারা দুপুর ১২টা ১০ মিনিটে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছলে তাদেরকে স্বাগত জানান গণর্পূত বিভাগের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সি। পরে তারা মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় ১২টি দেশের প্রায় ৪২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন । ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যান।…
Read More