ষ্টাফ রিপোর্টার,১৬ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান মন্ত্রী ও মন্ত্রীপরিষদের সদস্যরা রীতি অনুযায়ী সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ জন্য প্রস্তুত জাতীয় শহীদ স্মৃতিসৌধ এবং সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে গতকাল থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।
উপ-প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, রীতি অনুযায়ী প্রধান মন্ত্রী ও মন্ত্রী পরিষদ সদস্যগণ স্মৃতিসৌধের বেধীতে শপথ পাঠ করার পর ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেদিন পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
এছাড়া, এই সময়ে স্মৃতিসৌধের পরিস্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার কার্যক্রম শেষ করা হচ্ছে। তারই লক্ষ্যে ২দিন যাবৎ স্মৃতি সৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিস্কার করা হয়েছে। স্মৃতি সৌধের সবুজ চত্বরে নানা রঙের বাহারি ফুল দিয়ে সাজানো হচ্ছে। এছাড়া,আইন শৃংখলার জন্য বাড়ানো হয়েছে বাড়তি গোয়েন্দা নজরদারি।
মন্ত্রী পরিষদ সদস্যদের জন্য সাভারের প্রস্তুত জাতীয় শহীদ স্মৃতিসৌধ
