স্টাফ রিপোর্টার,২০ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম আরো দুইদিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীzয় সংসদের মোট ৮৭ জন এবং ২১টি হল সংসদের মোট ২৪১ জন প্রার্থী প্রতিদ্বন্ডিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছে ৪ জনের । জাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট ভোট ১১ হাজার ৯১৯ ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।

এ নিবার্চন নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বইছে এবং ভাসছে ভোটের হাওয়া। শিক্ষার্থীরা মনে করে এ তফসিলের মাধ্যমে দ্রুত নির্বাচনে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ আরও শিক্ষা বান্ধব হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসুর মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম এবং একই সময়ে সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া কার্যক্রম বাড়ানো হয়েছে ।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলমের উপস্থিতিতে এ কার্যক্রম চলেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

প্রধান নির্বাচন কমিশার ড. মনিরুজ্জামান বলেন,শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বুধবার সরকারি বন্ধ থাকায় ২১ আগস্ট দুপুর ২ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় নির্ধারণ করা হয়েছে । সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
ছাত্র শিবির প্যানেল ঘোষণার প্রস্তুতি নিলেও এখন পর্যন্ত ছাত্রদল কোন প্যানেল ঘোষণা করেনি।
প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচাারণা চালাতে পারে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এরই মধ্যে জাকসু নির্বাচন নিয়ে হলে হলে ইতি মধ্যে নোটিস পাঠিয়েছেন কর্তৃপক্ষ। এবার নির্ধারিত সময়ে দ্রুত জাকসু নির্বাচন সম্পন্ন করা হবে এমনটাই আশা প্রকাশ করেন সৌন্দের্যের লিলাভুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
