উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, আহত অর্ধশতাধিক

২১ জুলাই, ২০২৫(বিবিনিউজ):বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আজ বেলা পৌনে ৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান। এর আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। কলেজের বিধ্বস্ত ভবন থেকে…

Read More

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

২১ জুলাই, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আজ সোমবার এক শোক বার্তায় বলেন, ‘বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।’ তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার দুর্ঘটনার কারণ…

Read More

শ্রমিকদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে: সাভারে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, ১৯ জুলাই, ২০২৫(বিবিনিউজ):অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের সকল যৌক্তিক দাবি ও চাহিদাসমূহ পুরণের জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি শনিবার বিকালে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫ উদযাপনে ঢাকা জেলার সাভার উপজেলায় রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদদের স্মরণে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, “শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রমিকদের অসন্তোষ দূর করতে আমরা কাজ করছি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে নিয়ে…

Read More

জুলাই গণঅভ্যুত্থান দিবস : গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা

১৮ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ১৮ জুলাই ২০২৪ এ ইন্টারনেট শাট ডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার থেকে (১৮ জুলাই, ২০২৫) ৫ দিন মেয়াদে দেশের সব গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। ১৮ জুলাই বিনা মূল্যে গ্রাহকদের ১ জিবি ইন্টারনেট দেওয়া যায় কি-না, সে বিষয়ে বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরকে একটি প্রস্তাব দেয়। দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনা মূল্যে ৫ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা ফ্রি দিচ্ছে। বিটিআরসি’র নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার…

Read More

দেশে খুন গুম বেড়েছে, মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে : রিজভী

১৮ জুলাই, ২০২৫(বিবিনিউজ):বিএনপি বড় একটি রাজনৈতিক দল এই দলে কিছু বেড়া ভেঙ্গে দুষ্কৃতিকারী ঢুকতে পারে তবে আমরা সজাগ রয়েছি কেউ যদি আওয়ামী লীগকে বিএনপিতে নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার ঢাকার সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসায় বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন দেশে খুন গুম বেড়েছে মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচিত…

Read More

ময়লা-আবর্জনা, যানজট ও দখলমুক্ত ফুটপাতের দাবিতে সাভারে নাগরিক ফোরামের মানববন্ধন

১৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): সাভার নাগরিক ফোরামের উদ্যোগে যানজট, ফুটপাত দখল ও ময়লা-আবর্জনামুক্ত সাভারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে রেডিও কলোনি শহীদ আলামিন চত্বরে বৃক্ষরোপণ করেন আবার নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাভারের প্রধান সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ময়লা-আবর্জনার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে অফিস সময়ে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা প্রতিদিনই…

Read More

মানিকগঞ্জে নির্মাণাধীন হাউজিং সোসাইটির ভবন থেকে পড়ে প্রাণ হারালো রাজমিস্ত্রি

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৫(বিবিনিউজ):মানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভবন নির্মাণে নিরাপত্তা বেষ্টনী না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে‌ মানিকগঞ্জ সদর উপজেলার জেলা পরিষদ সংলগ্ন আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. হারুন (৩৫)। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানার তারাগঞ্জ এলাকায়। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে। নিহত হারুনের ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, ভবনের সপ্তম তলায় রুফুস (একটি দড়ি ও চাকার মাধ্যমে ইট বা মালামাল টেনে…

Read More

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৫(বিবিনিউজ):সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। ঢাকার ধামরাইয়ের যাত্রাবাড়ী এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে এসময় ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, গত ১৭ বছর একটি স্বার্থন্বেষী মহল বিএনপির ছায়াতলে থেকে পরিপুষ্ট হয়ে তারা আজকে অন্যান্য দলের সাথে মিশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এনসিপির উদ্দেশ্যে করে অভি বলেন, আজকে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে…

Read More

সাভারে নানা আয়োজনে পালিত হলো এটিএন বাংলার ২৯ বছরে পদার্পন উপলক্ষে নানা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৫(বিবিনিউজ): নানা আয়োজনে ঢাকার সাভারের আশুলিয়ায় পালিত হলো দেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৯ বছরে পদার্পন উপলক্ষে নানা অনুষ্ঠান। এ উপলক্ষে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এসময় সেখানে র‌্যালি শেষে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এসময় তাকে সম্মাননা স্বারক তুলে দেন এটিএন বাংলার প্রতিনিধি শেখ বাশার। এসময় এটিএন বাংলার…

Read More

শেখ হাসিনা চব্বিশের জুলাই আন্দোলন নির্মূলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন

৯ জুলাই, ২০২৫(বিবিনিউজ): শেখ হাসিনা ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলন নির্মূলে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন।তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, গত গ্রীষ্মে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। চব্বিশের ৫ আগস্ট রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে বলে বিবিসি আই এর অনুসন্ধানি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল, যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা…

Read More