স্টাফ রিপোর্টার,৭ জুলাই ২০২৪(বিবিনিউজ): নানা আয়োজনে শুরু হলো ধামরাইয়ের রথযাত্রা । ধামরাইয়ের রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন । বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ,এমপি , বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার থ্রি প্রণয় কুমার বার্মা, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান, ঢাকা জেলপা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান রিপন ,ধামরাই উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ,উপজেলা নির্বাহি অফিসার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ধামরাই পোরসভার মেয়র আজহাজ্ব গোলাম কোভিদ মোল্লা। সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী মাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও লোকজনের উপস্থিতিতে রথ টেনে উদ্বোধন করা হয়।
নানা আয়োজনে শুরু হলো ধামরাইয়ের রথযাত্রা
