সাভারে ভাইয়ের ওপর হামলা ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট,২০২৩(বিবিনিউজ ): সাভারে সন্ত্রাসী কায়দায় নিজের আপন ভাইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। এছাড়া হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া ও গুলি করে হত্যা চেষ্টারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। অপরদিকে ভুক্তভোগী তারই সহোদর হুমায়ুন কবির। তারা ওই ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের আব্দুল ওহাব আলীর সন্তান।গতকাল সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের একটি গ্যারেজে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয় হুমায়ুন কবিরের ওপর। হুমায়ুন পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। পাশাপাশি স্থানীয়ভাবে ঠিকাদারীর কাজ করেন।ভুক্তভোগী হুমায়ুন অভিযোগ করেন, তিনি ও তার সঙ্গী রওশন…

Read More

সাভারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট,২০২৩(বিবিনিউজ ):সাভারে একটি বাড়িতে ঢুকে বাড়ির সবাইকে অচেতন করে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে হাত পা বেধে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ তিনজকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়,সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর গ্রামে দুলাল নামের এক ব্যক্তির এক তলা বাড়িতে গভীর রাতে তিন ব্যক্তি জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে অচেতন করে নবম শ্রেণীর ওই ছাত্রীকে হাত পা বেধে ব্যাপক মারধর করে সংঘবন্ধ ধর্ষণ করেন দুর্বৃওরা। এসময় তারা বাড়ির আলমারী ভেঙে নগদ টাকা,স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়। পরে ভোর রাতে বাড়ির সকলের জ্ঞান ফিরে এলে বিষয়টি…

Read More

সাভারে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও পথ সভা

স্টাফ রিপোর্টার,২০ আগস্ট,২০২৩(বিবিনিউজ ):“নিজ আঙ্গিনা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত সাভার গড়ি”। এই শ্লোগানকে ধারন করে ঢাকার সাভার পৌরসভায় শুরু হয়েছে স্কুলে-স্কুলে, পাড়ায়-মহল্লায়, রাস্তায়-রাস্তায় গণসচেতনতা র‌্যালী, পথসভা ও মশা নিধন কার্যক্রম। এ উপলক্ষে শনিবার জাহাঙ্গীরনগর সোসাইটি ল্যারোটরি স্কুল ও গার্লস কলেজ ক্যাম্পাসে পথ সভা ও সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে একটি গণসচেতনতামূলক র‌্যালী বের করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ। আলোচনা ও পথসভায় ডেঙ্গু নিয়ন্ত্রনে আলোচনা করেন…

Read More

আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায় : সেতুমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৩(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্থ করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে।আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।ওবায়দুল কাদের বলেন, ফ্যাসিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। তারা ফ্যাসিবাদ করেছে; আর শেখ হাসিনা গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন। বিএনপি…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হলো সেলিম আলদীনের জন্ম জয়ন্তী

স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৩(বিবিনিউজ):বিভিন্ন আয়োজনে উৎসবমূখর পরিবেশে পালিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের প্রতিষ্ঠাতা এবং নাট্যাচার্য ডক্টর সেলিম আল দীনের চুহাত্তরতম জন্ম জয়ন্তী।শুক্রবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে সেলিম আলদীনের গান পরিবেশনা, আনন্দ র‌্যালী ও সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন আগত অতিথিবর্গ ও ভক্ত অনুরাগীরা। র‌্যালীর উদ্বোধন করেন ঢাকা থিয়েটারের মুখপাত্র বিশিষ্ট অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এ সময় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্ট্যতত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইসরাফিল আহমেদ, অধ্যাপক…

Read More

সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে পালিত হলো বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী

স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট,২০২৩(বিবিনিউজ ): নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক ভাবে পালিত হলো সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে বঙ্গবন্ধু স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সাভার বঙ্গবন্ধু চত্তেরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল…

Read More

বঙ্গমাতা পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য সহজ হয়েছে : প্রধানমন্ত্রী

৮ আগস্ট,২০২৩(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সহধর্মিনী এবং মহীয়সী নারী বঙ্গমাতা সবসময় পাশে ছিলেন বলে জাতির পিতার সাফল্য লাভ সহজ হয়েছে। তিনি বলেন, শুধু ছাত্র জীবন নয়, রাজনৈতিক জীবনেও তিনি সবসময় তাঁর বাবার ছায়াসঙ্গী হিসেবে ছিলেন।শেখ হাসিনা বলেন, ‘আমার বাবার সাফল্য যদি আপনারা দেখেন, সেই ছাত্র জীবন থেকে ‘মা’ পাশে থাকাতে তাঁর জীবন কিন্তু সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠে।’প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা…

Read More

সাভারের আশুলিয়ায় যুবককে অপহরণের দায়ে গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার,৭ আগস্ট,২০২৩(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় সাকিব নামের এক যুবক বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পরে স্থানীয় বেশ কয়েকজন বখাটে তাদের আটক করে নির্জন স্থানে নিয়ে যায়। এক পর্যায়ে বান্ধবীকে ছেড়ে দিয়ে সাকিবকে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে মুঠোফোনে এক বন্ধুর সাথে যোগাযোগ করলে র‌্যাব-৪-এর সিপিসি-২ ক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা।পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অপহৃত সাকিবকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় সাতজনকে। আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব-৪। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের…

Read More

আন্দোলনের নামে সহিংসতার দায়ভার বিএনপিকে নিতে হবে : ওবায়দুল কাদের

২৬ জুলাই,২০২৩(বিবিনিউজ ): আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট এবং জননিরাপত্তায় বিঘ্ন ঘটালে দায়ভার বিএনপিকে নিতে হবে। এমনটি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে, বিএনপির রাজনীতির মূল হাতিয়ার হলো সন্ত্রাস ও মিথ্যাচার। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ভূলুণ্ঠিত করে অসাংবিধানিক ও অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতা দখল করে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে…

Read More

ইতালির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

২৩ জুলাই,২০২৩(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।ইতালিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলন+২ স্টকটেকিং মোমেন্টে যোগ দেবেন।প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় দুপুর ২ টা ৫ মিনিটে (বিএসটি সময় ০৬.০৫) বিমানটির ইতালির রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা+২…

Read More