২৪ ফেব্রুয়ারি ২০২০ (বিবিনিউজ) : মুশফিকুর রহিমের ডাবল ও অধিনায়ক মোমিনুল হকের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ৫৬০ রানে সিরিজের একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ২৯৫ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৬৫ রান করেছিলো জিম্বাবুয়ে।
ক্যারিয়ারের তৃতীয় ডাবল-সেঞ্চুরির ইনিংসে ২০৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। তার ৩১৮ বলের ইনিংসে ২৮টি চার ছিলো। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে ডাবলে পা রাখেন মুশি।
এর আগে ৪০তম টেস্টে নবম সেঞ্চুরির স্বাদ নেন মোমিনুল। ১৪ ইনিংস পর টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ২৩৪ বলে ১৪টি চারে ১৩২ রানে আউট হন মোমিনুল। চতুর্থ উইকেটে মোমিনুল-মুশফিক ২২২ রানের জুটি গড়েন।
এছাড়া আজ দলের পক্ষে ব্যাট হাতে মোহাম্মদ মিথুন ১৭, লিটন দাস ৫৩ ও তাইজুল ইসলাম অপরাজিত ১৪ রান করেন। জিম্বাবুয়ের আইনসলে এনডলোভু ১৭০ রানে ২ উইকেট নেন।
মুশফিকের ডাবল সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করলো স্বাগতিক বাংলাদেশ
