মুজিব বর্ষ উপলক্ষে সাভারে বই মেলার উদ্বোধন

সাভার,২০ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে দুই হাজার এক’শ কোটি টাকা গৃহহীন দের ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুর ঈদগাঁ মাঠে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমনের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বই মেলা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের ৬৮ টি হাজার গ্রামে ভুমিসহ ঘর করে দেওয়া হবে সেই ঘরগুলো টিনের চালের বদল ছাদ করে দেওয়া হবে সেই ঘর গুলো ২০২১ সালের আগেই ভূমিহীনদের মাঝে হসান্তর করা হবে।
বই মেলা উদ্বোধনে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবি সাহিত্যিকরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বই মেলার পাশাপাশি সেখানে বঙ্গবন্ধুর ছবি প্রর্দশনী ও নাগর দোলার আয়োজন করা হয়। ২৫ টি স্টলে বিভিন্ন প্রকাশনির বই পাওয়া যাবে।

Related posts

Leave a Comment