১৮ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার জাতীয় সংসদ ভবনের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। বই দুটি হলো ‘জয় বাংলা’ ও ‘বঙ্গবন্ধু স্মৃতি সত্তা ভবিষ্যৎ’।
প্রধানমন্ত্রী প্রথমে জাতির পিতার বিভিন্ন সাক্ষাৎকার ও কথোপকথনের সংকলন গ্রন্থ ‘জয় বাংলা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা বইটির ভূমিকা লেখেন। সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং লেখক ও কবি পিয়াস মজিদ বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ও কথোপকথনগুলো সংগ্রহ ও সম্পাদনা করেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বলেন, ‘বঙ্গবন্ধু স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ বইয়েরও মোড়ক উন্মোচন করেন। সব্যসাচী লেখক শামসুল হক বইটির গ্রন্থনা এবং পিয়াস মজিদ বইটির সম্পাদনা করেন।
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন
