ঢাকা আরিচা মহাসড়কের দু’পাশে ব্যক্তি স্থাপনা ভাংচুরের অভিযোগ স্থানীয় ভূমি মালিকদের

সাভার,৮জানুয়ারি,২০২০(বিবিনিউজ):রাস্তা প্রশস্তকরণের নামে ঢাকা আরিচা মহাসড়কের দু’পাশে ব্যক্তি মালিকানাধীন স্থাপনা বুলডোজার দিয়ে নির্বিচারে ভাংচুরের অভিযোগে সরকারের ক্ষতিপূরণ চেয়েছে স্থানীয় ভূমি মালিকরা।
উচ্ছেদ কার্যক্রমের নামে অবৈধভাবে ব্যবসায়ীদের ৫ শতাধিক টাকা মূল্যের আর্থিক ক্ষতি সাধণ করা হয়েছে বলেও দাবী করা হয়েছে সংবাদ সম্মেলনে।
বুধবার দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় একটি রেস্তোরায় ঢাকা আরিচা মহাসসড়ক সংলগ্ন ব্যক্তিমালিকাধীন জমি ও স্থাপনা রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক নাসিমুল আলম,ব্যবসায়ী নেতা জিয়া উদ্দিন সরকার,মাসুদ রানা দুলাল প্রমূখ।
লিখিত বক্তব্যে বলা হয়,উচ্ছেদ কার্যক্রমের নামে বৈধ স্থাপনাগুলো-ও সড়ক ও জনপদ বিভাগের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ায় ব্যবসায়ীদের অনেকের স্বপ্ন চুরমার হয়ে গেছে। তাদের কষ্টার্জিত অর্থে নির্মিত মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ব্যবসায়ীই পথে বসেছে।
অবিলম্বে ক্ষতিপূরণ দাবি করে ব্যক্তি মালিকানাধীন বৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধে সরকারের কাছে দাবী জানিয়েছেন তারা।
উল্লেখ্য ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে রেডিওকলোনী পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ উচ্ছেদের পরেই আবারও ওই স্থাপনায় দোকানপাট নির্মাণ করে ব্যবসা শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা।

Related posts

Leave a Comment