
১৬ জুন,২০১৯(বিবিনিউজ):বিএনপি, বামপন্থী ও ভিসি বিরোধী আওয়ামীপন্থী শিক্ষকদের সমর্থনে শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়ে ভিসির পক্ষে যোগ দেওয়া অধ্যাপক অজিত কুমার মজুমদারকে প্রতারক হিসেবে অখ্যায়িত করেছেন নতুনভাবে সংগঠিত সম্মিলিত শিক্ষক সমাজ।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্চে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন সম্মিলিত শিক্ষক সমাজের নুতন নেতারা।
সম্মিলিত শিক্ষক সমাজের নতুন আহ্বায়ক হয়েছেন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার ও সদস্য সচিব করা হয়েছে সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন রুনুকে।
প্রসঙ্গত, পূর্বে এই সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক ছিলেন অধ্যাপক অজিত কুমার মজুমদার। তিনি এই গ্রুপ থেকে নির্বাচনে অংশ নিয়ে শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার কয়েকদিন পর তিনি এই গ্রুপ ছেড়ে ভিসিপস্থী আওয়ামীপন্থী শিক্ষকদের গ্রুপে যোাগ দেন।
এদিকে সংবাদ সম্মেলনে উপাচার্যের এ্যাক্ট বিরোধী স্বেচ্ছাচারী কর্মকা-, শিক্ষা ও গবেষণা কার্যক্রম স্থবিরতা., সীমাহীন দুর্নীতি এবং বিশ^বিদ্যালরে শিক্ষকদের অধিকার হরণ, মর্যাদাহানি ও লাঞ্ছনার প্রতিবাদ জানানো হয়। এছাড়া সকল পর্ষদের নির্বাচনের দাবি জানানো হয়।
অন্যদিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
