ভুটানের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার আনুষ্ঠানিক আলোচনা

১৩ এপ্রিল ,২০১৯ (বিবিনিউজ): ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁওস্থ কার্যালয়ে সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী লোটে শেরিং’র আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়।’ দুুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি দলিল স্বাক্ষরের কথা রয়েছে। স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন এবং জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদারের জন্য পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর আগে, প্রধানমন্ত্রীর…

Read More

রাজধানীতে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আয়োজন নববর্ষ উদয়াপন উপলক্ষে

১২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপনের লক্ষ্যে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নববর্ষকে বরণ করে নেয়ার জন্য শোভাযাত্রা, আলোচনা সভা, গান, আবৃত্তি, সেমিনার, নাটক প্রদর্শনী ও খাবার বিতরণ। বিটিভিসহ বেসরকারি টিভিতে দিনটি উদযাপনের জন্য নানা অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। অনুষ্ঠিত হবে নগরীর বিভিন্ন স্থানে বৈশাখী মেলা। দিবসটি উদযাপন করতে বাংলা একাডেমির অনুষ্ঠান ১৪ মার্চ সকাল আটটায় শুরু হবে। সকাল আটটায় রবীন্দ্র চত্বরে বর্ষবরণ সংগীতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা ঘটবে। সোয়া আটটায় নববর্ষ বক্তৃতা উপস্থাপন…

Read More

সুদানের সেনা বাহিনীর প্রতি সরকারে বেসামরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্রের আহবান

১২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : সুদানের অন্তবর্তীকালীন সরকারে বেসামরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে দেশটির সেনা বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্র আহবান জানিয়েছে। দেশটির সেনা বাহিনী অর্ন্তবতীকালীন সরকারে শুধুমাত্র সেনা প্রতিনিধিত্ব থাকার ঘোষনার পর যুক্তরাষ্ট্র সরকার এই বিবৃতি প্রদান করে। দেশটির বিদায়ী নেতা ওমর আল বশিরের সরকারের পতনের পরে নতুন সরকারে সেনাবাহিনীর একক প্রতিনিধিত্ব না রাখার আহবান জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মুখপাত্র রবাট পাল্লাডিনো সাংবাদিকদের বলেন, “ সুদানের জনগণ নির্ধারণ করবে ভবিষ্যতে কে দেশ শাসন করবেন। এজন্য অন্তর্র্বতীকালীন সরকারে বেসামরিক প্রতিনিধিত্ব দরকার।” রবাট বলেন, যুক্তরাষ্ট্র সরকার এখনই চায় বেসামরিক প্রতিনিধিরা সরকারের অন্তভুক্ত হোক।

Read More

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

১২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : জয়পুরহাট সদর উপজেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ অন্তত: ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন নারী ও তিন শিশু রয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসান বাসস’কে একথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জয়পুরহাট-বগুড়া রোডের বানিয়াপাড়া ঘোতগাড়ী এলাকায় বেলা পৌণে ২টায় একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-জ ০৪-০৩৫০) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে আসছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় মানুষের সহায়তায় হাসপতালে নেয়া হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো…

Read More

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১২ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে থেসারিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে আজ সকালে তিন দিনের সরকারী সফরে বাংলাদেশে আসলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। রয়্যাল ভুটান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান (ড্রুক এয়ার) ভুটানের প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী এবং সফরসঙ্গীদের নিয়ে সকাল ৮টা ৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। ড. লোটের আগমন উপলক্ষ্যে ১৯ বার তোপধ্বনি ধরা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে স্বাগত জানান। এ সময় ছোট্ট দুটি শিশু ভুটানের প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন। পরে, বাংলাদেশ…

Read More

নদীতে বর্জ্য ফেলা বন্ধ করে নদী দূষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নদীতে বর্জ্য ফেলা বন্ধ করে নদী দূষণ প্রতিরোধে এগিয়ে আনার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।বর্জ্য ব্যবস্থাপনা পানিসম্পদ দূষণের অন্যতম কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপীই এটি একটি সমস্যা। এই সমসাটি নদীতেই কেবল নয়, সাগরেও দেখা দিচ্ছে, সমুদ্রগামী জাহাজের মাধ্যমে বর্জ্য ফেলা। আমি সকলকে বলবো যে, নদীতে বর্জ্য ফেলা সকলকে বন্ধ করতে হবে। কারণ এটি একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে।’ ‘কাজেই প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবেন তারা যেন নদী দূষণ না করেন। সেজন্য তাদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ করতে হবে, পানি শোধনাগার করতে হবে, যোগ করেন…

Read More

উন্নয়নের জন্য বিজ্ঞানী ও গবেষকদের প্রতি অধিক গবেষণার আহবান প্রধানমন্ত্রীর

১০ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অধিকতর গবেষণার জন্য বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যারা এখানে বিজ্ঞানী ও গবেষক আছেন আরো ভালকরে গবেষণা করুন যাতে আরো কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ বেশি উৎকর্ষতা লাভ করতে পারে।’তিনি বলেন, কোথায় কোথায় আমাদের আরো বেশি বিনিয়োগ করা দরকার সেইভাবেই আমাদের দেশের জলবায়ু, মাটি, পানি সবকিছু নিয়েই আপনাদের কাজ। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই সবাই কাজ করবেন সেটাই আমি চাই। কারণ বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলবো সেটাই আমাদের লক্ষ্য’। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর…

Read More

জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সকলের ভুমিকার উপর গুরুত্বারোপ :শিক্ষামন্ত্রীর

১০ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আজ বুধবার ১১তম ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শিক্ষামন্ত্রী কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এই কোর্সটি নীতিনির্ধারনী সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। শিক্ষামন্ত্রী বক্তব্যে সফলভাবে কোর্স সর্ম্পন্ন করায় সকল ফেলোকে ধন্যবাদ জানান। এর আগে, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন…

Read More

পদ্মা সেতুতে মাওয়ায় ১০ম স্প্যান বসানোর কাজ সম্পন্ন

১০ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : পদ্মা সেতুতে মাওয়ায় আজ বুধবার দুপুরে ১০ম স্প্যান বসানো হয়েছে। সেতুর মাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নং খুঁটির ওপর ৩নং মডিউলের ‘৩-এ’ নম্বর স্প্যানটি বসানো হয়। দুপুর সাড়ে ১২টায় এই স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর বসানোর মাধ্যমে পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো। ভাসমান ক্রেনবাহী জাহাজটি কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি (সুপার স্ট্রাকচার) নিয়ে সকাল ৮টা ২০মিনিটের দিকে রওনা হয়ে ৯টার দিকে ১৩ ও ১৪ নং খুঁটির সামনে চলে আসে। স্প্যানবাহী জাহাজটি যথাযথ স্থানে নোঙ্গর করে স্প্যানটি খুঁটিতে…

Read More

যুদ্ধাপরাধী আজহার-কায়সারের আপিল শুনানি ১৮ জুন

১০ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ) : মৃত্যুদন্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধী আজহার-কায়সারের আপিল শুনানি আগামী ১৮ জুন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আনা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম জাতীয় পাটির (জাপা) সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার আপিল শুনানির জন্য এ দিন ধার্য করে আদেশ দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এস এম শাজাহান ও মো. শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় এর…

Read More