স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১০ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন…

Read More

ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

ঢাকা, ৯ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ডকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, ‘আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, ভাংচুর কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমরা কখনোই এ ধরনের কাজ বরদাশ্ত করবো না।’ এ সময় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে সদা সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দৃঢ় কন্ঠে বলেন, ‘রাজনীতির নামে এ ধরনের জঘন্য নৃশংস কাজ যারা করবে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে হবে।’ শেখ হাসিনা আজ সকালে…

Read More

আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু

প্রচণ্ড শীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ডাবলু  সেখ (৩২) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ডাবলু সেখ উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে। স্থানীয় বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ডাবলুসহ কয়েকজন অলিপুর বাজারে বসে আগুন পোহাচ্ছিলেন। এ সময় ডাবলুর গায়ে শীতের পোশাকে আগুন লেগে যায়। অন্যান্য তার শরীরের আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে যায় শরীরে প্রায় ৭০ ভাগ অংশ। আগুন নেভানোর চেষ্টাকালে আরো তিন শ্রমিকের হাত-পা পুড়ে…

Read More

মিঠাপুকুরে ২ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে দুটি বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। আজ মঙ্গলবার সকালে বলদীপুর ও বৈরাগীগঞ্জের মাঝামাঝি শাহ্ আমানত পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে কুড়িগ্রামের উলিপুরগামী একটি নৈশকোচের সাথে রংপুর থেকে রাজশাহীগামী বসুন্ধরা এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাসদুটি দুমড়ে-মুচড়ে যায়। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওই দুই যাত্রী মারা যান। নিহতরা হলেন- হারুন-অর রশীদ (৩০) ও লাল মিয়া (৩৫)। তাদের বাড়ি রংপুর সদর উপজেলায়। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে…

Read More

আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে একজন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত

সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে এক হাসপাতাল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃওরা। গতকাল গভীর রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম আশিকুর রহমান (২৮)। এলাকাবাসী জানায় আশুলিয়ার বগবাড়ি এলাকায় আসাদ জেনারেল হাসপাতালে আশিকুর রহমান সুপার ভাইজার পদে চাকুরী করে আসছিলো। পরে গতকাল রাতে চার যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাসপাতালের সামনে থেকে ধরে নিয়ে যায় আশিকুর রহমানকে। পরে তাকে বাইপাইলের বসুন্ধরা এলাকায় একটি দোকান ঘরের ভিতরে নিয়ে তার পরিবারের কাছে মুঠোফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন দুর্বৃওরা।  পরে তার স্বজনরা…

Read More

জুবায়ের হত্যা মামলা : হাইকোর্টের রায় ২৩ জানুয়ারি

ঢাকা, ৯ জানুয়ারি  : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় আগামী ২৩ জানুয়ারি ঘোষণা করবে হাইকোর্ট। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করে আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল। সঙ্গে ছিলেন সহকারী এটর্নি জেনারেল নির্মল কুমার দাস। এর আগে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি জুবায়ের আহমেদ হত্যা মামলার রায়ে পাঁচজনকে ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত।…

Read More

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

নয়াদিল্লি, (ভারত), ৮ জানুয়ারি : ভারতের উত্তর প্রদেশে মালবাহি ট্রাক একটি প্রাইভেট কার ও থ্রি হুলারকে চাপা দিলে ১১ জন নিহত হয়।কর্মকর্তারা এ কথা জানান। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৫৭ কিলোমিটার দুরে ফিরোজাবাদ জেলার সিরসাগঞ্জ থানা এলাকায় রোববার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া’র। পুলিশ কর্মকর্তা মনোজ কুমার বার্তা সংস্থাকে বলেন,‘ গত সন্ধ্যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছে। মালবাহি একটি দ্রুতগামী ট্রাক একটি প্রাইভেট কার ও থ্রি হুইলারকে ধাক্কা দিলে ১১ জন নিহত হয়। তাদেও মধ্যে ২ নারী, ৬ পুরুষ ও ২ জন শিশু রয়েছে।” পুলিশ এই…

Read More

রাণীনগরে তীব্র শীতে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু!

গত কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল হাওয়ার কারণে উত্তরবঙ্গে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। এতে রবিবার আব্দুল জলিল (৬৫) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃদ্ধ আব্দুল জলিল রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানায়, দুপুরে রাণীনগর উপজেলার সিম্বা এলাকায় একটি গভীর নলকূপের ড্রেনম্যান আব্দুল জলিল পানি সেচ করার সময় প্রচণ্ড শীতে জমিতে পরে যায়। লোকজন দেখতে পেয়ে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গভীর নলকূপ মালিক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস জানান, প্রচণ্ড শীতের কারণে তিনি জমিতে পরে গিয়ে…

Read More

সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সিলেটের টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্টে এ ঘটনা ঘটে বলে শাহ পরান থানার ওসি আখতার হোসেন জানান। নিহত তানিম খান (২৫) সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র। সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে তানিম ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। চলতি বছরের ৪ জানুয়ারি সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছিল। এ জেরে এ হামলা বলে ধারণা করেছেন ওসি আখতার। তিনি বলেন, “রাতে টিলাগড় পয়েন্টে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিল তানিমসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ…

Read More

সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৩

সিরিয়ার ইদলিবে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে। রবিবার সন্ধ্যায় শহরের ‘আজনাদ আল-কাবকাজ’ নামে একটি বিদ্রোহী পক্ষের সদরদফতরে এই হামলা চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওওএইচআর) বলেছে, আজনাদ আল-কাবকাজের সদরদফতরে হামলায় নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক ছিলেন।

Read More