পাচার বন্ধে জাতীয় মাছ ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, আমরা ইলিশ রফতানির দিকে যেতে চাচ্ছি। আমাদের যেহেতু উত্পাদন হচ্ছে, আন্তর্জাতিক বাজারে চাহিদাও আছে। সেজন্য আমরা কিছুটা রফতানি করতে চাই। রফতানির অনুমতি না দিলেও এ মাছ বিভিন্ন চোরাই পথে চলে যায়। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র। তাই আমরা যদি রফতানি করি, পথটা যদি ওপেন করে দেয়া হয়, তবে গোপনে যাওয়ার পথ সংকুচিত হবে। পূর্ণ মন্ত্রী হওয়ার পর নারায়ণ চন্দ্র আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ…
Read MoreYear: 2018
নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে : পুলিশের প্রতি প্রধানমন্ত্রী
ঢাকা, ৮ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সদস্যদের নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি প্রতিটি পুলিশ সদস্য অসহায় ও বিপন্ন মানুষের প্রতি দায়িত্ব পালন করবেন এবং সাহায্যের হাত বাড়াবেন। জাতির পিতা আপনাদের বলেছেন, আপনারা স্বাধীন দেশের পুলিশ। জনগণের প্রতি আপনাদের কর্তব্য অপরিসীম। তাই আপনাদের নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।’ সরকার প্রধান বলেন, ‘পুলিশকে আমি সব…
Read Moreপাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ- ২০১৮ শুরু হচ্ছে আজ
ঢাকা, ৮ জানুয়ারি : প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে আজ সোমবার থেকে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ- ২০১৮ শুরু হচ্ছে। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহের প্রথম দিন আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ’র উদ্বোধন করবেন। এ সময় শেখ হাসিনা বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১১টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল,…
Read Moreতথ্য মন্ত্রণালয়ে যোগদান করলেন তারানা হালিম
ঢাকা, ৭ জানুয়ারি : নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম আজ মন্ত্রণালয়ে নিজ দফতরে যোগদান করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে তারানা হালিম সচিবালয়ে তার নতুন দফতরে যোগ দেন। এর আগে গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। তারানা হালিম সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর দপ্তরে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে গিয়ে প্রতিমন্ত্রী মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতির…
Read Moreনেপালের দক্ষিণাঞ্চলে শৈত্যপ্রবাহ : ৯ জনের মৃত্যু
কাঠমান্ডু, ৭ জানুয়ারি : ভারত সীমান্তবর্তী নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে গত দুইদিনে শৈত্য প্রবাহে নয় জন মারা গেছে। প্রচন্ড ঠান্ডায় ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর সিনহুয়া’র। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচন্ড ঠান্ডায় জমে সাপতারি জেলায় ছয় জন ও রাউতাহাট জেলায় তিন জন মারা গেছে। এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। গজেন্দ্র নারায়ণ সিংহ সাগরমাথা জোনাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট রঞ্জিত কুমার ঝাঁ বলেন, ‘অসহনীয় ঠান্ডার কারণেই এদের মৃত্যু হয়েছে।’
Read Moreফ্রান্সে ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজনে ঢাকার সহযোগিতা চাইলেন ল্যামি
ঢাকা, ৭ জানুয়ারি : ফ্রান্স সরকারের পরামর্শক ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র সাবেক মহাপরিচালক ড. প্যাসকেল ল্যামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্যাসকেল ল্যামি প্রধানমন্ত্রীকে জানান তার দেশ ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজনে আগ্রহী। তিনি এই ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। ইভেন্টটি আয়োজনে আগ্রহী অন্যান্য দেশ হলো- জাপান, রাশিয়া ও আজারবাইজান। তিনি বলেন, লামি প্রধানমন্ত্রীকে জানান, ফ্রান্স ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর থিম ঠিক করেছে ‘ভাগাভাগির জন্য জ্ঞান, পরিচর্যার জন্য বিশ্ব’। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফরাসি অনুরোধ বিবেচনা করবে – প্রেস সচিব জানান।…
Read Moreকুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কুমিল্লা জেলা ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে তাহের বাহিনী নামে ডাকাত দলের প্রধান আবু তাহের (২৮) নিহত হয়েছেন। এ সময় ডিবির একজন এসআইসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ডিবি সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার আলেখারচর সাবুরিয়া সিএনজি স্টেশনের পেছনে গোমতী নদীর বাঁধে ১০/১৫ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ডিবির ওসি একেএম মঞ্জুর আলমের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে পৌঁছে। এ সময় ডাকাত দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে আবু তাহের গুলিতে আহত হন। তাকে…
Read Moreঅসুস্থ মাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো অধ্যাপক ছেলে
নিজের মাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সে। পরে মায়ের মৃত্যু দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালানোর চেষ্টাতেও ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজকোট পুলিশ জানিয়েছে, জেরার মুখে ভেঙে পড়ে নিজের মা’কে খুনের কথা স্বীকার করেছে সন্দীপ নাথওয়ানি নামে ওই সহকারী অধ্যাপক (৩৬)। স্থানীয় একটি ফার্মেসি কলেজের শিক্ষক সে। ঘটনা বছর ২৯ সেপ্টেম্বরের। সন্দীপের মা ৬৪ বছর বয়সী জয়শ্রীবেন বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যুর পর নাথওয়ানি পরিবার দাবি করে, মাথার অসুখে ভুগছিলেন বৃদ্ধা। ছাদে উঠে টাল সামলাতে না পেরে পড়ে যান। আত্মহত্যাও করে থাকতে পারেন। কিন্তু এক বেনামি চিঠিতে…
Read Moreসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশিসহ নিহত ৯
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশিসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। স্থানীয় সময় শনিবার সকালে সৌদির জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই জিজান প্রদেশের আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী। রিয়াদ ডেইলি প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সকালে কোম্পানির পিকআপে করে তারা মোট ২৭ জন কর্মস্থলে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি উল্টে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে সাত জনের লাশ পায়। আরও ১৫ জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে, যাদের মধ্যে ছয়জনের অবস্থা ছিল গুরুতর। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয়…
Read Moreত্রিদেশীয় সিরিজ : তিন দলেরই চোখ র্যাংকিংয়ে
ঢাকা, ৭ জানুয়ারি : স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী দুই দল শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে মাঠে গড়াচ্ছে বছরের প্রথম ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। আগামী ১৫ জানুয়ারি থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজ দিয়ে আবারো তিন দেশই র্যাংকিংয়ে পয়েন্ট বাড়ানোর সুযোগ পাবে। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। টাইগারদের ঠিক পরের স্থানে থাকা শ্রীলঙ্কা পয়েন্ট ৮৪। তার মানে অষ্টম দল হিসেবে অংশ নেবে শ্রীলঙ্কা। পাশপাশি ৫২ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে আছে দশম স্থানে। ত্রিদেশীয় এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের সামনে সর্বোচ্চ ৯৫ পয়েন্ট নিয়ে শেষ করার সুযোগ থাকছে। ৮৭…
Read More