দিয়া ইসলাম : অুসুস্থ থাকায় ছুটি চাওয়ায় সাভারে একটি পার্কের ভিতরে স্বামী স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে এক নিরাপত্তাকর্মী। আশঙ্কাজনক অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত নারীর স্বামী ওমর ফারুক জুয়েল জানান তার স্ত্রী সাবরিনা আক্তার (৩০) সাভারের বলিয়ারপুর এলাকায় যমুনা ন্যাচারাল পার্কে রাইড অপারেটর হিসেবে চাকুরী করে আসছিলো। পরে গতকাল সাবরিনা দায়িত্ব পালন অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কতৃপক্ষের কাছে ছুটি নেন তিনি। এসময় পার্কের নিরাপত্তাকর্মী আশরাফ অপারেটর সাবরিনাকে পার্ক থেকে দেরিতে বের হতে বলেন। এসময় সাবরিনা পার্ক থেকে বের হতে…
Read MoreYear: 2018
সাভারে তিন দিন ব্যাপি শুরু হয়েছে উন্নয়ন মেলা
উন্নয়নের রোল মডেল,শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সাম ধারণ করে ঢাকার সাভার ও ধামরাইয়ে তিন দিন ব্যাপি শুরু হয়েছে উন্নয়ন মেলা। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা চত্বরে বেলুন ও ফিতা কেটে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রায় শতাধিব স্টল বসেছে। এছাড়া মেলায় আসা দর্শনার্থীদের সরকারের চার বছর এর উন্নয়নের বিভিন্ন ডকুমেন্টরি প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধন শেষ এক বর্ণাঢ্য র্যালি বের…
Read Moreবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১১ জানুয়ারি : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সোইমারনু বুধবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আজ এক তথ্য বিবরনীতে এ কথা বলা হয়। এতে বলা হয়,রাষ্ট্রদূত এসময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির আসন্ন বাংলাদেশ সফরে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা কিভাবে আরো বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা করেন। তথ্য বিবরণীতে বলা হয়, এলএনজি ক্রয় চুক্তি অনেকটাই এগিয়ে। এসময় এলএনজি হতে বিদ্যুৎ বা ডিজেল হতে বিদ্যুৎ উৎপাদনের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া…
Read Moreতিউনিশিয়ায় সংঘর্ষ : গ্রেফতার ২শ’, অসংখ্য পুলিশ আহত
তিউনিস, ১১ জানুয়ারি : তিউনিশিয়ায় সংঘর্ষ চলাকালে দুই শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। এসময় অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে ক্ষুদ্ধ জনগণ রাস্তায় নেমে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র। আরব বসন্ত আন্দোলন ছড়িয়ে পড়ায় ২০১১ সালে উত্তর আফ্রিকার এ দেশে তুলনামূলকভাবে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবর্তন হলেও সাত বছর পর দেশটির ব্যাপক অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে এ আন্দোলন ছড়িয়ে পড়ে। এ বছরের শুরুতে সীমিত নতুন বাজেট কার্যকর করার পর মূল্য-সংযোজন ও সামাজিক কর বাড়ানোকে কেন্দ্র করে তিউনিশিয়ায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…
Read Moreতদন্ত কর্মকর্তাসহ ছয় সাক্ষীর শাস্তি চেয়ে খালেদার আবেদন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নথি জালিয়াতি এবং তার ভিত্তিতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষীর শাস্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪৭৬ ও ১৯৫ ধারা মোতাবেক এ আবেদন দাখিল করা হয়। আবেদনে বলা হয় যে, জাল কাগজপত্র সৃজন করে খালেদা জিয়াকে সাজা দেওয়ার লক্ষ্যে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এটা শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাক্ষীদের শাস্তি প্রদানের পাশাপাশি খালেদা জিয়াকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ আবেদন দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। উক্ত…
Read Moreকাল টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু
টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পবিত্র হজের পর মুসলমানদের বৃহত্তম এ ধর্মীয় সমাবেশে দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এবারের দু’পর্বের ছয়দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ১৯ জানুয়ারি। দু’পর্বেই পৃথকভাবে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। প্রথম পর্বের ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এবারের প্রথম পর্বের ইজতেমায় ১৬টি জেলার মুসল্লি অংশ নিবেন। ইজতেমার শুরুর দিনই…
Read Moreঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় আটকা পড়েছে চারটি ফেরি। দুর্ভোগে পড়েছে যাত্রীরা। দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, আজ ভোর থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুই ঘাটে তিন শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। ঘন কুয়াশার করাণে ফেরি থেকে পানিও ঠিকমত দেখা যাচ্ছে না।
Read Moreসুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত
সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সুখপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর সাথে র্যাব-৮ এর গোলা-গুলি হয়। এতে ওই বনদস্যু বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
Read Moreস্কুল ক্রিকেটে রাহুলের ছেলের সেঞ্চুরি
অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি : পিতার পথেই হাঁটছেন ভারতের সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত। কর্নাটক প্রদেশ ক্রিকেট এসোশিয়েশনের বিটিআর কাপ অনুর্ধ্ব-১৪ আন্তঃস্কুল ক্রিকেটে সেঞ্চুরি হাকিয়েছেন ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়ের ছেলে সামিত। মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলা সামিত ১৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার এমন দুর্দান্ত নৈপুন্যে বিবেকানন্দ স্কুলের বিপক্ষে ৪১২ রানের জয় পায় মালিয়া অদিতি স্কুল। ৫০ ওভারের ম্যাচে কৃতিত্ব দেখিয়েছেন ভারতের সাবেক স্পিনার সুনিল যোশির ছেলে আরিয়ানও। সামিতের ১৫০ ও আরিয়ানের ১৫৪ রানের ইনিংসের সুবাদে দল ৫ উইকেটে ৫০০ রান করে। জবাবে প্রতিপক্ষ মাত্র ৮৮ রানে…
Read Moreদেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারী শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে
ঢাকা, ১০ জানুয়ারি : দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিদ্যমান শৈত্য প্রবাহ পরিস্থিতি মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ হিসেবে সারাদেশে অব্যাহত থাকতে পারে। এতে বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সমুহে উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, সীতাকুন্ড, কুমিল্লা ও ফেনী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অবশিষ্টাঞ্চলের উপর দিয়ে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এতে আরো বলা হয়, সারাদেশে রাত…
Read More