টেকনাফে লাখ পিস পরিত্যক্ত ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মালিকবিহীন প্রায় এক লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার ভোরে এ ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়। সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে দমদমিয়া বিজিবির সদস্যরা জাদিমুরা সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ হাজার ৮শ’ ৯১পিস ইয়াবা জব্দ করে। বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল এস.এম. আরিফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হবে।

Read More

সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বর্তমান সরকারের ৪ বছর পূর্তি এবং এ সময়ের উন্নয়ন ও সাফল্যগাথাকে দেশবাসীর সামনে তুলে ধরতে আজ আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। বিকাল ৪টা থেকে টানা রাত সাড়ে ১১টা পর্যন্ত মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মাঝে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত (সম্প্রচার সময়ের ওপর নির্ভর করে) বর্তমান সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ…

Read More

ইজতেমার প্রথম দিনে ১ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার প্রথম দিনে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে। ইজতেমা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুল হক ২৯ নম্বর খিত্তায় পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। উল্লেখ্য, আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আম বয়ান করেন জর্ডানের মাওলানা সৈয়দ ওমর খতিব।

Read More

মিয়ানমারে ভূমিকম্পের আঘাত

মিয়ানমারের বাগো অঞ্চলে শুক্রবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। তবে এতে তাত্ক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার। খবরে বলা হয়, ভূমিকম্পটি বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর স্থানীয় সময় রাত ১২ টা ৫৬ মিনিটে আঘাত হানে। এর উত্পত্তিস্থল ছিল বাগো অঞ্চলের ফিউ’র প্রায় ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। মিয়ানমার ভূমিকম্প বিষয়ক কমিটির এক বিবৃতিতে বলা হয়, সেখানে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর তিনবার ভূমিকম্প অনুভূত হয়। সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক উপমন্ত্রী উ সোয়ে অং সিনহুয়াকে…

Read More

জঙ্গি আস্তানায় অভিযান, ৩ তরুণের লাশ উদ্ধার

রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় রুবি ভিলা নামে একটি ছয়তলা বাসার ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছেন। র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানান, অভিযানের পর তারা সেখানে তিন তরুণের লাশ পেয়েছেন। তারা গ্যাসের চুলার উপর গ্রেনেড রেখেও বিস্ফোরণের চেষ্টা করেছে বলে জানান তিনি। নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। তবে তাদের বয়স ২০-৩০ বছরের মধ্যে বলে র‍্যাব জানিয়েছে। আস্তানা থেকে ইম্প্রোভাইজম এক্সপ্লোসিভ ডিভাইস, বিস্ফোরক জেল ও পিস্তল পাওয়া উদ্ধার করা হয়েছে। বেনজির আহমেদ জানান, রাত ২টার দিকে তারা অভিযান শুরু করেন। কেউ ফটক না খোলায় সেটি ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তার…

Read More

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

জয়পুরহাট, ১১ জানুয়ারি : জেলার পাঁচবিবি উপজেলায় বৃহষ্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। আহতদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত ব্যক্তি হচ্ছেন পাঁচবিবি উপজেলার বড়মানিক গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে ভ্যান চালক ইদ্রিস আলী (৬০)। আহতরা হলেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে ছানোয়ার হোসেন সামু (৩৫) ও ছামিরুল ইসলাম (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে মাছ ধরার জন্য নিজের রিকশাভ্যানে করে বের হলে পাঁচবিবি-ধরঞ্জি সড়কের বড়মানিক নামক স্থানে বিপরীত দিক থেকে আসা খালি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মারা…

Read More

ক্যালিফোর্নিয়ায় উদ্ধার অভিযান অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে ১৫

মন্টেসিটো (যুক্তরাষ্ট্র), ১১ জানুয়ারি  : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে কাদামাটির প্রবল প্রবাহের পর বুধবার উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে হতাহতদের সন্ধানে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এই এলাকায় অপরাহ্ উনফ্রেসহ বেশ কয়েকজন সেলিব্রিটি বাস করেন। মন্টেসিটো ও অন্যান্য শহর মঙ্গলবার ভারী বৃষ্টিপাত ও নদীগুলোর তীব্র ঢেউয়ের প্রভাবে কোমর সমান কাদামাটির স্রোতে তলিয়ে যায়। পাহাড়ি ঢলে সান্তা লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি সান্তা বারবারার বিভিন্ন এলাকা কাদাপানিতে সয়লাব হয়ে যায়। লস অ্যাঞ্জেলেসে গত মাসেই ভয়াবহ দাবানল ঘটে। স্থানীয়রা সেই ক্ষতি কাটিয়ে না উঠতেই সর্বশেষ…

Read More

সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণকে সম্মক ধারণা দিতেই সারাদেশে উন্নয়ণ মেলার আয়োজন : প্রধানমন্ত্রী

ঢাকা, ১১ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাদেশে উন্নয়ন মেলার উদ্বোধনকালে বলেছেন, সরকার যে কাজগুলো করেছে এবং ভবিষ্যতে যে কাজগুলো করতে যাচ্ছে তা সম্পর্কে জনগণকে সম্মক ধারণা দিতেই এই মেলার আয়োজন। প্রধানমন্ত্রী বলেন, ‘এই মেলায় আজকে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে বলবো যে কাজগুলো আমরা করতে পেরেছি এবং যে কাজগুলো ভবিষ্যতে করার পরিকল্পনা নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেগুলো সম্পর্কে যেমন জনগণকে সচেতন করা দরকার তেমনি আমাদের উন্নয়ন কর্মসূচিগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তারজন্য সকলের সহযোগিতা একান্তভাবে দরকার।’ তিনি বলেন, ‘এই উন্নয়ন যেন অব্যাহত থাকে সেই লক্ষ্য নিয়েই এই উন্নয়ন…

Read More

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের জন্য শুক্রবার থেকে রোববার পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বিশেষ ট্রেন

ঢাকা, ১১ জানুয়ারি : আগামীকাল থেকে টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় (প্রথম পর্যায়) অংশগ্রহণকারী মুসল্লি¬দের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার থেকে রোববার পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নিয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, ১২ ও ১৩ জানুয়ারি জামালপুর-টঙ্গী বিশেষ ট্রেন সকাল ৯ টা ১৫ মিনিটে জামালপুর থেকে ছেড়ে দুপুর সোয়া ২টায় টঙ্গীতে পৌঁছবে। ১৩ জানুয়ারি লাকসাম-টঙ্গী বিশেষ ট্রেন লাকসাম থেকে সকাল ১০টায় ছেড়ে টঙ্গীতে বিকেল ৩টা ৪০ মিনিটে পৌঁছাবে। ১২ জানুয়ারি ঢাকা থেকে বিশেষ ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে টঙ্গীতে…

Read More

সাভার ও আশুলিয়ার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে মাদক সহ৮ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

দিয়া ইসলাম ,সাভার : সাভার ও আশুলিয়ার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে মাদক সহ৮ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ঢাকা উত্তর গতকাল বুধবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়ার চাকল গ্রাম খেকে ২৫০ পিস ইয়াবাসহ মৃত জলিরের ছেলে আনোয়ার হোসেন (৩৬), ও মৃত আ: জব্বারের ছেলে জামাল উদ্দিন (৩৫)কে প্রথমে গ্রেফতার করা হয় । পরে, ৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন, ডেন্ডাবরের মাহফুজ ভ’ইয়ার ছেলে রিপন ভ’ইয়া (২৪), মো: জালার আহম্মেদের ছেলে তৌহিদুল ইসলাম সুমন (১৮), রফিক মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৪)। এছাড়া, জামগড়া উত্তর…

Read More