ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপের ধাক্কায় বাবুল সরদার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট শিমুলতলা নামক স্থানে। নিহত বাবুল সরদার উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের বজি সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুল সরদার একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাহেন্দ্র যোগে বাড়ি ফেরার পথে ওই স্থানে এসে নামলে ঢাকাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনা নিশ্চিত করেছেন।
Read MoreYear: 2018
লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৬২ অভিবাসি উদ্ধার
ত্রিপোলি, ৩ ফেব্রুয়ারি : লিবিয়ার পশ্চিম উপকূলে তিন দফা পৃথক অভিযান চালিয়ে লিবীয় কোস্টগার্ড সদস্যরা ৩৬২ জন অবৈধ অভিবাসিকে উদ্ধার করেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার। নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, পৃথকভাবে তিন দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড টহল দল বিভিন্ন দেশের ৩৬২ জন অবৈধ অভিবাসিকে উদ্ধার করেছে।’ কাশেম জানান, ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে আল-খোমস নগরীর উপকূলে প্রথম দফা অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৯ জন অভিবাসিকে উদ্ধার করা হয়েছে। ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে আবু কাম্মাশ শহর উপকূলে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়।…
Read Moreডিএমপি’র ৪৩তম প্রতিষ্ঠা দিবস
ঢাকা, ৩ ফেব্রুয়ারি : আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে কেক কাটা ও র্যালিসহ ডিএমপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। শনিবার ডিএমপি’র সকল ইউনিটে কেক কাটার মধ্য দিয়ে ডিএমপি’র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচী শুরু হচ্ছে। বিকাল পোনে ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হবে। র্যালীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া নেতৃত্ব দিবেন। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকছে ডিএমপি’র সুসজ্জিত ব্যান্ড দল। ডিএমপি’র প্রতিষ্ঠা দিবস…
Read More৪০ টাকার নিচে নামবে না চালের দাম : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কৃষকদের স্বার্থে এবং ধানচাষে তাদের আগ্রহ ধরে রাখতে ভালো দাম দিতে হবে। আমার ব্যক্তিগত ধারণা, ৪০ টাকার নিচে কখনো চালের দাম আসবে না। এটা বাস্তবসম্মতও না। চালের দাম অ্যারাউন্ড ৪০ টাকাই থাকবে এবং সেটাই বর্তমানে আছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বিশ্ব বাজারে দাম বেড়ে যাওয়ায় সামনে দেশেও ভোজ্য তেলের দাম বাড়বে বলে আভাস দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, আমরা এখনো খাদ্যে উদ্বৃত্ত দেশ হিসেবেই থাকব। কারণ এই বছর বন্যার পর এখন যে ফসল আসতেছে এবং যে ফসল আসবে, তাতে আমরা উদ্বৃত্ত দেশ…
Read Moreবাড্ডায় ডেন্টাল ক্লিনিকে তরুণীর গলাকাটা লাশ
রাজধানীর মধ্য বাড্ডার ‘হায়দার ডিজিটাল ডেন্টাল ক্লিনিক’ থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লিজা আক্তার (২১)। শুক্রবার তার লাশটি উদ্ধার করা হয়। নিহত লিজা ওই ক্লিনিকে গত বছরের রমজান মাস থেকে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে । পুলিশ জানায়, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা বা কারা এ ঘটনায় জড়িত তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় ওই ডেন্টাল ক্লিনিকের মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র…
Read Moreরাজধানী ও আশপাশে ইয়াবার কারখানা
ইয়াবা সাম্রজ্য দিন দিন বেড়েই চলছে। গ্রাম-গঞ্জের পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের ওলি-গলি কোথাও বাদ নেই যেখানে হাত বাড়ালে ইয়াবা মেলে না। দৈনিক ইত্তেফাকের অনুসন্ধানে এমন চিত্র ফুটে উঠেছে, যা ইত্তেফাকে ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে হাসপাতালেও মাদক বেচা-কেনা হচ্ছে। অর্থাত্ চিকিত্সা সেবার চেয়ে বেশি লাভবান ব্যবসা। এ কারণে এক শ্রেণির বেসরকারি ক্লিনিক ও ডায়গনিস্টিক ও হাসপাতালের মালিক মাদকের ব্যবসা বেছে নিছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধানমন্ডি ৫/এ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করেছে। এবার অনুসন্ধানে…
Read Moreহাজারীবাগ ছাত্রদলের দুই নেতা আটক
হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ উল্লাহ পলাশ ও বিএনপি নেতা ইব্রাহীমুর রহমান ভুলুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক । গত মঙ্গলবার পুলিশের উপর হামলার পর থেকেই ধরপাকড় আতঙ্কে রয়েছেন বিএনপি নেতাকর্মী। শুক্রবার রাতে দলের দুই কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে বিএনপি নেতাদের দাবি, জাতীয় নির্বাহী কমিটির সভাকে সামনে রেখে আটক আতঙ্ক ছড়াচ্ছে পুলিশ। শনিবার সকাল ১০টায় খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেলের বলরুমে এ সভায় উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Read Moreকুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদক ধ্বংস
কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। ১০ বিজিবি’র আয়োজনে আজ শনিবার দুপুরে নগরীর কুমিল্লা টাউন হল মাঠে গত ৬ মাসে উদ্ধারকৃত বিভিন্ন ধরনের মা এর আগে টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিজিবি-কুমিল্লা কোটবাড়ি সেক্টরের কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাতের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান, ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল খন্দকার গোলাম সারওয়ার পিপিএম ও…
Read Moreজাবিসাস নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৮ সালের নব নির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব । শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠান থেকে ২০১৭ সালের কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির শামীমের কাছ থেকে ২০১৮ সালের কমিটির সভাপতি নুর আলম হিমেল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিলয় দায়িত্ব বুঝে নেন। পরে জাবিসাসের সভাপতি নুর আলম হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিলয়ের সঞ্চলনায় অনুষ্ঠান থেকে জাবিতে কর্মরত ৪১তম ব্যাচের সাংবাদিকদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক…
Read Moreবিএনপি নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধন বাতিল হবে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় হবে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের কোনরূপ হয়রানি করা হচ্ছে না। হয়রানির অভিযোগ থাকলে তারা বলুক। তারা (বিএনপি) আজ লা মেরিডিয়ানে দলের নির্বাহী কমিটির সভা করছে। কেউ তো তাদের বাধা দিচ্ছে না। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর…
Read More