ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শুক্রবার বিকালে ১০ পিস স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম নামে এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে। ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানাযায়, বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
Read MoreYear: 2018
যুক্তরাষ্ট্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমপক্ষে ৫ জনের মৃত্যু
নিউইয়র্ক, ৩ মার্চ : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন প্রচন্ড ঝড়ের আঘাতে কমপক্ষে পাঁচজন মারা গেছে। এদিকে ঝড়ের সাথে প্রবল বর্ষণ ও তুষারপাতের কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া কর্তৃপক্ষ ওয়াশিংটনে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। খবর এএফপি’র। জাতীয় আবহাওয়া সেবা সংস্থা জানায়, শীতকালীন আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, শীতকালীন ঝড়ের সতর্কতাসহ নিউজার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত উপকূলীয় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূল থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত প্রচন্ড ঝড়ের এ সতর্কতা কার্যকর থাকবে। শীতকালীন ঝড় রিলির প্রভাবে নিউইয়র্ক রাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক ফুটেরও বেশী উচ্চতার…
Read Moreসাভারে যুবকের মরদেহ উদ্ধার
দিয়া ইসলাম ,সাভার (ঢাকা) : সাভারে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৩ মার্চ) সকালে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা তার মরদেহ বালুর মাঠে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা মরদেহটি দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে…
Read Moreকণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের জন্মদিন আজ
জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। পৈত্রিক নিবাস ময়মনসিংহের শম্ভূগঞ্জে। ‘না বলা কথা’, ‘নিশি দিন’, ‘নীল নয়না’, ‘অবুঝ মন’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘শোন একটা কথা বলি’র মতো শ্রোতাপ্রিয় গানের শিল্পী গত ছয় বছর ধরে দেশীয় সঙ্গীতাঙ্গনকে মাতিয়ে রেখেছেন নিজের কণ্ঠের জাদুতে। আজ ১ মার্চ সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসাইনের জন্মদিন। ১৯৮৯ সালের এদিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে ইলিয়াস হোসাইন বলেন, ‘আমার পক্ষ থেকে শ্রোতা-দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা না থাকলে হয়তো আজ আমার ইলিয়াস হোসাইন হয়ে ওঠা হতো না। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো…
Read Moreঅগ্নিঝরা মার্চ মাস আজ শুরু
ঢাকা, ১ মার্চ : অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। বাঙ্গালির জীবনে নানা কারণে মার্চ মাস অন্তনির্হিতি শক্তির উৎস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিববর রহমান। এর আগে তিনি পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “সাতকোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো- ইনশাল্লাহ। এবাররে সংগ্রাম আমাদের মুিক্তর সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।” ১৯৭১ এর ৭ মার্চ সাবেক রেসর্কোস ময়দান- আজকের সোহরাওর্য়াদী উদ্যানে দেয়া এই ঐতিহাসিক…
Read Moreশিক্ষার্থীদের প্রতি ব্যবহারিক কৃষি শিক্ষা গ্রহণের আহবান প্রধানমন্ত্রীর
ঢাকা, ১ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বিষয়ে ব্যবহারিক শিক্ষা তাদের পাঠ্যক্রমে থাকার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মাটিতে হাত দিয়ে চারা রোপন করলে বা কাজ করলে লজ্জার কিছু নেই। তিনি বলেন, বরং নিজের হাতে বাগান করলে সেই বাগানে যখন একটা ফল হয় সেটা ছিঁড়ে খেতে আরো বেশি গর্ববোধ হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলে-মেয়েদের আমরা লেখাপড়া শিখাচ্ছি। এখন লেখাপড়া শেখার পর অনেকে আর জমিতে কাজ করতে যেতে চাইছে না। আমি বলব আমাদের ছেলে-মেয়েরা যাতে কৃষিকাজে অন্তত আন্তরিক হয় সেজন্য তাদের শিক্ষা ব্যবস্থায় কৃষির ব্যবহারিক শিক্ষাটা যেন থাকে, সেদিকে লক্ষ্য রাখার…
Read Moreমরক্কোর সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর
ঢাকা, ১ মার্চ : বাংলাদেশ ও মরক্কোর মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। বুধবার রাবাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতা চুক্তিতে স্বাক্ষর করেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সকল বিষয়ে আলোচনায় অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি এবং পর্যটন খাতের উন্নয়নে দু’দেশের মধ্যকার সহযোগিতা জোরদারের ঐকমত্য হয়। মাহমুদ আলী রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতার জন্য মরক্কো সরকারকে ধন্যবাদ জানান। এতে উভয় পক্ষ নিয়মিত…
Read Moreহজ ফ্লাইট শুরু ১৪ জুলাই
ঢাকা, ১ মার্চ : এ বছর হজ গমনেচ্ছুদের ফ্লাইট আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে গমনেচ্ছকদের প্রাক-নিবন্ধিতদের মূল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কথা জানান। আজ ১ মার্চ থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। হজযাত্রীদের যেকোনও ধরনের অভিযোগ জানাতে ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন,…
Read Moreচাঁদপুরে ১০ টাকা কেজিতে চাল পাবে ৫৩ হাজার পরিবার
চাঁদপুর, ২৮ ফেব্রুয়ারি : চাঁদপুরে ১০ টাকা কেজিতে চাল পাবে ৫৩ হাজার পরিবার বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ’এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ১ মার্চ মাস থেকে অতি দরিদ্র ও অসহায় ৫৩ হাজার পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হবে। প্রথম পর্যায়ে মার্চ ও এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ ৫ মাস ১০ টাকা কেজির চাল দেয়া হবে। চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ৮ উপজেলার ৮৮টি ইউনিয়নে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমোদিত তালিকা অনুযায়ী…
Read More‘পপসম্রাট’ আজম খানের জন্মদিন আজ
‘পপসম্রাট’ বা ‘পপগুরু’ খ্যাত বাংলা সঙ্গীতের সম্রাট আজম খানের জন্মদিন আজ। ১৯৫০ সালের এই দিনটিতে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন তিনি। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। বাবা আফতাব উদ্দিন খান ছিলেন সরকারি চাকরিজীবী। মা জোবেদা বেগম সংগীতশিল্। মায়ের অনুপ্রেরণায় শৈশব থেকেই সংগীতে নিয়মিত চর্চা। ১৯৬৬ সালে তিনি সিদ্ধেশ্বরী হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৮ সালে টিঅ্যান্ডটি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। ষাটের দশকে পশ্চিমা ধাঁচের পপ গানে দেশজ বিষয়ের সংযোজন ও পরিবেশনার স্বতন্ত্র রীতিতে বাংলা গানে নতুন মাত্রা যোগ করেছিলেন আজম খান। শ্রোতাদের কাছে তখন এ ধরনের গান ছিল একেবারেই নতুন।…
Read More