জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষকরা

দিয়া ইসলাম , সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে জনপ্রিয় লেখক অধ্যাপক ড.জাফর ইকবালের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষকরা। রবিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে বিশ^বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষকরা। মানববন্ধনে এসময় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম অধ্যাপক ড.জাফর ইকবালের উপর হামলা কারীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। অন্যদিকে সরকারী চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ^বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচী…

Read More

ড. জাফর ইকবালকে ঢাকার সিএমএইচ-এ ভর্তি

ঢাকা, : দুর্বৃত্তের হামলায় আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রাতে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হেছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্ণেল রাশিদুল হাসান বাসস’কে জানান, রাত ১২টার দিকে ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে। এরআগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক জানান, জাফর ইকবালকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে গেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুরিকাহত বিশিষ্ট লেখক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়…

Read More

ড. খন্দকার মোশাররফের আবেদন আপিলেও খারিজ

ঢাকা, ৪ মার্চ  : দুর্নীতির এক মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের আনা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল ভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ  নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। এর আগে গত ৯ জানুয়ারি একটি হাইকোর্ট বেঞ্চ তার আবেদন খারিজ করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. মোশাররফ হোসেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ড. খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র…

Read More

সুপার ওভারে লাহোরকে জেতাতে পারেননি মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগে ১২তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নিজ দল লাহোর কালান্দার্সকে জেতাতে পারলেন না বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে বল হাতে নিয়ে নিজ দলকে জেতাতে পারেননি ফিজ। শারজাহ’তে প্রথমে ফিল্ডিং বেছে নেয় লাহোর কালান্দার্স। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রান করে ইসলামাবাদ। দলের পক্ষে জিন পল ডুমিনি ৩৪ ও হুসেন তালাত ৩৩ রান করেন। লাহোরের পক্ষে ইয়াসির শাহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ফিজ। জবাবে আগা সালমানের ৪৮ ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ৩৪ রানের পরও…

Read More

পারলে সোভিয়েত পতন উল্টে দিতাম: পুতিন

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইতিহাসের কোনো ঘটনা পাল্টে দেওয়ার সুযোগ থাকলে তিনি গত শতকের নব্বইয়ের দশকে হওয়া সোভিয়েত পতনের ঘটনা উল্টে দিতেন। এদিকে এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে তথ্য-প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন। খবর রয়টার্সর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার রাশিয়ার ইউরোপ অংশের কালিনিনগ্রাদে যান পুতিন। সমর্থকদের করা প্রশ্নের তাত্ক্ষণিক জবাব দেন তিনি। আধুনিক রুশ ইতিহাসের কোন ঘটনা সুযোগ থাকলে বদলে দিতেন এমক এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন’।

Read More

আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল

ঢাকা, ৪ মার্চ : ভারতের মাটিতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের সিরিজে দু’টি তিনদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দল। আগামী ১০ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম তিনদিনের ম্যাচ। ১৮ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল : মোহাম্মদ পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), অমিত হাসান (সহ-অধিনায়ক), ফাইজ হাবিব খান অর্ক, প্রান্তিক নওরোচ নাবিল, মোহাম্মদ তাহসিন,…

Read More

অধ্যাপক জাফর ইকবাল ছুরিকাহত

সিলেট, ৪ মার্চ : বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শনিবার বিকেলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মাথার পেছন দিকে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের…

Read More

আগামী নির্বাচনে ইনশাল্লাহ আওয়ামী লীগ বিজয়ী হবে : প্রধানমন্ত্রী

খুলনা, ৪ মার্চ  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ইনশাল্লাহ নৌকার জয় হবে, উন্œয়নের ধারা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে খুলনা জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে চাই- গত নির্বাচনে যেমন নৌকায় ভোট দিয়েছেন উন্নয়ন হয়েছে। এই নির্বাচনে আপনারা যদি উন্নয়নের ধারা বজায় রাখতে চান তাহলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে…

Read More

চকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দশজন। আজ শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি জানান, ভোরে হারবাংয়ের গয়ালমারা এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চার মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়। আহত হন দশজন। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Read More

হোলি উত্সবে কলেজছাত্রদের দ্বন্দ্বে স্কুলছাত্র খুন

রাজধানীর কোতোয়ালী এলাকায় গতকাল বৃহস্পতিবার হোলি উত্সব চলাকালে এক কলেজছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ছাত্রের নাম রওনক হোসেন ওরফে রনো (১৭)। পুলিশ ও পরিবারের ধারণা, প্রেমঘটিত কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বান্ধবী মাইশা, আরিফ, সুমনসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এদিকে যাত্রাবাড়ি এলাকায় আগের দিন গ্যাং দ্বন্দ্বে রাকিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ইমরান হোসেন মুন্না (১৫) নামে আরও একজন আহত হয়। খুনের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের…

Read More