ভারতে বাস-ট্রেনের সংঘর্ষে ১৩ স্কুল শিক্ষার্থী নিহত

ভারতের উত্তর প্রদেশে স্কুল বাস ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৩ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো আটজন। বৃহস্পতিবার সকালে রাজ্যের খুশিনগর জেলায় একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাসটিতে ২০ থেকে ৩০টি শিশু ছিল। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখার জন্য গোরখপুরের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসাথে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

Read More

বায়ার্নের মাঠে জয় নিয়েই ফিরলো রিয়াল

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মাঠ থেকে জয় নিয়েই ফিরলো রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে ফাইনালের পথে এক পা এগিয়ে থাকলো জিনেদিন জিদানের দল। টানা ১১ ম্যাচ পর গতকাল গোল বঞ্চিত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মার্সেলো ও মার্কো আসেনসিওর গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টানা দুইবারের চ্যাম্পিয়নরা। ২৮তম মিনিটে আচমকা এক আক্রৃমণে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করে দলকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার জসুয়া কিমিচ। ৪৪তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ডান দিক থেকে কারভাহালের উঁচু করে বাড়ানো বলে রোনালদো বাইসাইকেল কিকের চেষ্টায় ব্যর্থ হলে পেয়ে যান মার্সেলো। ডি-বক্সের বাইরে…

Read More

আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে অংশ নিন : বিএনপিকে নাসিম

ঢাকা, ২৬ এপ্রিল  : আদালতের মাধ্যমে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার ডা. শহীদ মিলন হলে বঙ্গববন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, আওয়ামী লীগ ভয় পাওয়ার দল না, জনগণ ছাড়া আওয়ামী লীগ কাউকে ভয় পায়না। আদালতের মাধ্যমে দলের চেয়ারপার্সনকে মুক্ত করে নির্বাচনে অংশ নিন। আগামী নির্বাচন…

Read More

দলমত নির্বিশেষে জাতি গঠনে এগিয়ে আসুন : রাষ্ট্রপতি

 টানা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দলমত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে জাতি গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের সর্বোচ্চ পদে শপথ গ্রহণের একদিন পর বুধবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি তাঁর মন্তব্যে উল্লেখ করেন, ‘আসুন, আমরা দলমত নির্বিশেষে সকলে নিজ নিজ অবস্তান থেকে দেশ গঠনে অবদান রাখি।’ রাষ্ট্রপতি হামিদ বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন,…

Read More

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ৭ মে : মোস্তফা জব্বার

ঢাকা, ২৬ এপ্রিল : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের তারিখ পুনর্নির্ধারণ করে ৭ মে করা হয়েছে। এর আগে ৪ মে ফ্লোরিডা থেকে ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের কথা ছিলো, তবে এখন নতুন করে ৭ মে নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মিলনায়তনে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট : পটেনশিয়ালিটি ইন স্পেস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এই নতুন তারিখের কথা জানান। মন্ত্রী বলেন, ‘৭ মে উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ আমরা জানি, তবে উৎক্ষেপণের আগেও পুনরায় তারিখ পরিবর্তন হতে পারে।’ তিনি বলেন, ৪২ সদস্যের একটি টিম উৎক্ষেপণকালে…

Read More

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটের রেলবস্তি এলাকায় জোসনা বেগম নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে আসামি বিপ্লব কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদ বুধবার দুপুরে এ রায় ঘোষণাকরেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের জিরা ব্যবসায়ী বিপ্লব কুমার নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী জিরা ব্যবসায়ী জোসনা বেগমকে জয়পুরহাট রেলবস্তি এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনার দুই দিন ১৪ ফেব্রুয়ারি নিহতের পিতা আব্দুল জলিল বাদী হয়ে জয়পুরহাট…

Read More

আশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

দিয়া ইসলাম ,সাভার :  সাভারের আশুলিয়ায় রুমা খাতুন (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার জনৈক আফসার মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় বিকেলে নিজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই পোশাক শ্রমিক খেজুর বাগান এলাকার ক্রিস্টাল পোশাক কারখানায় হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায় বলে জানিয়ে পুলিশ।…

Read More

৬ মে পর্যন্ত জামিন পেয়েছেন নায়ক আসিফ

বিনোদন : স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে কাজী আসিফ রহমানস্ত্রী শামীমা আক্তারের সঙ্গে কাজী আসিফ রহমান‘ঘাসফুল’ ছবির নায়ক আসিফ আগামী ৬ মে পর্যন্ত জামিন পেয়েছেন। আসিফ এখন থেকে তাঁর স্ত্রী শামীমা আক্তারকে আর নির্যাতন করবেন না এবং সন্তানের ভরণপোষণ করবেন—এই শর্তে আজ বুধবার তাঁকে জামিন দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম। তিনি আরও আদেশ দিয়েছেন, যদি আসিফ আগের মতো স্ত্রী ও সন্তানের সঙ্গে অন্যায় করেন, তবে আবারও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আদালতকে শামীমা আক্তার বলেন, তিনি আপস চান, তিনি স্বামীর সঙ্গে সংসার…

Read More

কার্ড জালিয়াতির হোতা শরিফুল ৪ দিনের রিমান্ডে

কার্ড জালিয়াতির অভিযোগে গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলামকে (ছবিতে ডানে)। ছবি: প্রথম আলোকার্ড জালিয়াতির অভিযোগে গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলামকে (ছবিতে ডানে)। ছবি: প্রথম আলো কার্ড জালিয়াতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া মো. শরিফুল ইসলামকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন। শরিফুল ইসলামকে গত আগস্টে মিরপুর থানায় করা কার্ড জালিয়াতির মামলায় গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে…

Read More

ডিআইজি মিজানকে দুদকে তলব

পুলিশের প্রত্যাহারকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে আগামী ৩ মে তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। মিজানুর রহমানকে তলবের চিঠি বুধবার দুদক থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে মিজানুরকে আগামী ৩ মে সকাল সাড়ে ৯টায় দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। নৈতিক স্খলন ও অস্ত্রের মুখে এক নারীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়।…

Read More