ফেসবুকে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগে রাজধানীর কাওরান বাজারে বিডিজবস প্রতিষ্ঠানের মালিক ও প্রধান নির্বাহী (সিইও) ফাহিম মাশরুরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সকালে কাওরান বাজারে বিডিবিএল ব্যাংক ভবনের অষ্টম তলায় অবস্থিত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে। এর আগে গত ২২ এপ্রিল আল সাদিক নামে এক ব্যক্তি বাদী হয়ে কাফরুল থানায় তথ্য প্রযুক্তি আইনে ফাহিম মাশরুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ফাহিম মাশরুরকে ৬ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। কাফরুল থানার ওসি সিকদার মো. শামিম জানান, মামলায় অভিযোগ করা হয়েছে ঢাকা…
Read MoreYear: 2018
শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিক্সা চালক আটক
সাভারের আশুলিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিক্সা চালককে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়ার শ্যুাটিং বাড়ি থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় ধর্ষণের শিকার (৭) ওই শিশু বাবা মার সাথে শ্যুাটিং বাড়ি এলাকায় একটি বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে ভাড়া থাকতেন। পরে সকালে ওই শিশুকে ভাড়া বাড়ির একটি কক্ষে ওই রিক্সা চালক ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে ওই ধর্ষণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ধর্ষণকারীকে আটক করে ও ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত…
Read Moreশি-মোদির অনানুষ্ঠানিক বৈঠক : স্বাগত জানিয়েছে নেপাল
কাঠমান্ডু, ২৫ এপ্রিল : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আসন্ন অনানুষ্ঠানিক বৈঠককে নেপাল স্বাগত জানিয়ে বলেছে, এই বৈঠক তার দুই বড় প্রতিবেশী দেশের মধ্যে বিশ্বাস জোরদার করবে। এছাড়া এ দু’দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেপালের স্বার্থও রক্ষা করবে বলে মনে করছে দেশটি। খবর সিনহুয়ার। মঙ্গলবার নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিওয়ালি সিনহুয়াকে বলেন, ‘আমরা এটা জেনে আনন্দিত যে আমাদের প্রতিবেশী দেশের নেতারা এ সপ্তাহের শেষের দিকে একটি অনানুষ্ঠানিক বৈঠক করতে যাচ্ছেন। নিকট প্রতিবেশী হওয়ায় চীন ও ভারতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এ ধরণের বৈঠককে নেপাল স্বাগত জানাচ্ছে।’ তিনি বলেন,…
Read Moreবাবা হচ্ছেন নীল নীতিন
বাবা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নীল নীতিন মুকেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই সুখর পোস্ট করে ভক্তদের এই তথ্য জানিয়েছেন অভিনেতা। প্রথমবার বাবা হতে যাচ্ছেন নীল নীতিন। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমাদের প্রথম সন্তান এখনো পৃথিবীতে আসেনি কিন্তু আমার জীবনের পরবর্তী ধাপ নিয়ে আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত।’ তিনি আরো বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে আমার পরিবারের সহযোগিতা পাচ্ছি। তারা সব সময় রুক্মিনিকে কী করা যাবে ও যাবে না তার পরামর্শ দিচ্ছেন। ছেলে হোক অথবা মেয়ে সন্তান স্বাস্থ্যবান হলেই আমরা খুশি।’ নীল নীতিনের স্ত্রী রুক্মিনি সাহায় বলেন,…
Read Moreমানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি ১৭ মে
ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে ভুয়া জন্মদিন পালন মামলায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ দিন ধার্য করেন। এদিন দুই মামলার গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া তার জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেন। অন্যদিকে…
Read Moreপ্রধানমন্ত্রী তিন দিনের সরকারী সফরে কাল অষ্ট্রেলিয়া যাচ্ছেন
ঢাকা, ২৫ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্ট্রেলিয়ার সিডনীতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তিনদিনের সরকারি সফরে অষ্ট্রেলিয়া যাচ্ছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ তে ভূষিত হবেন। প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে থাই এয়ারওয়জের একটি বিমানে করে অষ্ট্রেলিয়ার সিডনীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং বিমানটির ২৭ এপ্রিল সকালে সিডনী পৌঁছবার কথা রয়েছে। শেখ হাসিনা সিডনীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগার সঙ্গে এই গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল…
Read Moreসাভারে সেনাবাহিনীর আধুনিকীকরণের ধারাবাহিকতায় আজ
সাভারে সেনাবাহিনীর আধুনিকীকরণের ধারাবাহিকতায় আজ ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৫ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারি ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারি এবং ৬ স্বতন্ত্র এডি আর্টিলারি ব্রিগেড এর অধীনস্থ ৪৩ শোরাড সিসাইল রেজিমেন্ট আর্টিলারি পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়ার বিশমাইল এলাকায় সাভার ক্যান্টনমেন্ট এ পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। অনুষ্ঠানে এসময় সেনাবাহিনী প্রধান বলেন সকল সেনাসদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার লক্ষ্যে সদ্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। সেই সাথে পেশাদারিত্বের ঈন্সিত মান অর্জন করে অভ্যন্তরীণ ও…
Read Moreশাকিবের ‘চালবাজ’ মুক্তি পাচ্ছে ২৭ এপ্রিল
আগামী ২৭ এপ্রিল ‘চালবাজ’ চলচ্চিত্রের মাধ্যমে আবারো প্রেক্ষাগৃহে ফিরছেন শাকিব। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন শুভশ্রী, রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে এন ইউ ট্রেডার্স। শাকিব খান অভিনীত চালবাজ প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে, আর এর বিনিময়ে বাংলাদেশের ছবি ‘অজান্তে ভালোবাসা’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভারত থেকে আমদানি করা চালবাজ ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। চলচ্চিত্র নিয়ে শাকিব খান বলেন, ‘বাংলাদেশের মানুষ চালবাজ প্রেক্ষাগৃহে বসে যেন…
Read Moreরমজান উপলক্ষে ৬ মে থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী ৬ মে থেকে সারাদেশে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। যা, ঈদ উল ফিতর পর্যন্ত চলবে। টিসিবি’র পরিচালক মো. রুহুল আমিন খান এ তথ্য জানান। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় রাজধানীসহ দেশজুড়ে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হবে। তিনি আরো বলেন, সারাদেশে ২ হাজার ৭৮৪ জন ডিলার এবং ১৮৭টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ডিলার তিন কিস্তিতে সব পণ্য পাবেন এবং মানুষ তাদের কাছ থেকে নির্দিষ্ট এই পণ্যগুলো কিনবেন। এ ছাড়াও, সারাদেশে ১০টি খুচরা…
Read Moreরাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় শাহজাহান নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এসময় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শেরে বাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত শাহজাহানের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। জানা যায়, রিক্সার পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সা চালক শাহজাহানের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
Read More