দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আজ বুধবার বিএনপি’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টা এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
Read MoreYear: 2018
সাকিবের অনন্য অর্জন
মাত্র একটা উইকেটের অপেক্ষা ছিল। গত দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর গতকাল প্রথম ওভারেই সেই উইকেটটি তুলে নিলেন সাকিব আল হাসান। সঙ্গে সঙ্গে বিশ্বের মাত্র দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের বিরল ক্লাবে প্রবেশ করে ফেললেন বাংলাদেশি এই তারকা। বিশ্বে এই কীর্তি আর আছে কেবল ডোয়াইন ব্রাভোর। সাকিবের রেকর্ড করার ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে তার দল সানরাইজার্স হায়দারাবাদ। মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে তারা ৩১ রানে। আগে ব্যাট করা হায়দারাবাদ করেছিলো ১১৮ রান। জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় মুম্বাই। জবাব দিতে নেমে…
Read Moreমিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশু নিহত
রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে এক পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে। মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির ৫ তলা ভবনের নীচ তলায় মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন, মানিক (৩৫), তার স্ত্রী মিনা (২৮) ও তাদের ৭ মাসের ছেলে সন্তান তামীম। দগ্ধ অবস্থার শিশু তামিমকে ঢামেক বার্ণ ইউনিটে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। মানিক ও মিনার অবস্থা সংকটাপন্ন। তাদের শরীরের অাশি ভাগের বেশি অংশ দগ্ধ হয়েছে।
Read Moreপ্রেসক্লাবের সামনে অনুমতি না পেয়ে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দলের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। মানববন্ধনে অংশ নিতে সকাল ১০টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই কার্যালের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বিএনপির মানববন্ধন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে…
Read Moreগ্লোবাল উইমেন’স লিডারশিপ এওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা, ২৫ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাঁর নেতৃত্বে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারীর উদ্যেক্তার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ডে ভূষিত হচ্ছেন । অস্ট্রেলিয়ার সিডনিতে ২৭ এপ্রিল অনুষ্টেয় ‘২০১৮ গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও গ্লোবাল সামিট অব উইমেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আজীবন সম্মাননা এওয়ার্ড প্রদান করবে। প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর সম্পর্কে মঙ্গলবার এখানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ২৬ এপ্রিল শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনে যোগদানের লক্ষ্যে শেখ হাসিনা ২৬ এপ্রিল সিডনির…
Read More‘দুঃখের পানি’কে ‘আশার পানি’তে পরিণত করুন : ইনু
গ্যাংটক (সিকিম), ভারত, ২৫ এপ্রিল : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এখন বঙ্গোপসারের তীরে ‘দুঃখের পানি’কে ‘আশার পানি’তে পরিণত করার সময়। তিনি বলেন, ‘পানি সম্পদের সৌহার্দ্যপূর্ণ অংশীদারিত্ব ও সামষ্টিক ব্যবহার আঞ্চলিক সহযোগিতার সোনালি চাবি।’ মন্ত্রী মঙ্গলবার ভারতের সিকিমের দর্শনীয় নগরী গ্যাংটকে ‘ইন্টিগ্রেটিং বিমসটেক ২০১৮’ সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন। সিকিমের পর্যটন মন্ত্রী ভীম প্রসাদ ধাঙ্গেল ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন। ইনু বলেন, ‘আমরা আমাদের দুর্ভোগের কথা জানি, কিন্তু আমরা এখনও আমাদের সম্পদের কথা জানতে পারিনি। বঙ্গোপসাগরের…
Read Moreদ্বিতীয় মেয়াদে শপথ নিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
ঢাকা, ২৫ এপ্রিল : বিশিষ্ট রাজনীতিক ও পার্লামেন্টারিয়ান মো. আবদুল হামিদ মঙ্গলবার দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি হিসেবে একমাত্র প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন মো. আবদুল হামিদকে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি ঘোষণা করার ৭৭ দিন পর তিনি আজ শপথ নিলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। বঙ্গভবনে বর্ণিল সাজ-সজ্জার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে দরবার হলের মঞ্চে আবদুল হামিদ তার শপথে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে অংশ নেন। মন্ত্রিসভার সদস্যগণসহ প্রায় এক হাজার বিশিষ্ট…
Read Moreইন্দোনেশিয়ায় অবৈধ তেলকূপে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু
বান্দা আচেহ (ইন্দোনেশিয়া), ২৫ এপ্রিল : ইন্দোনেশিয়ার অচেহ প্রদেশের একটি অবৈধ তেলকূপে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র। স্থানীয় সময় রাত দেড়টার দিকে একটি তেলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত তিনটি বাড়ি পুড়ে যায়। সকালেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। অচেহ’র রান্তো পেউরেউলাক উপ-জেলা প্রধান সাইফুল বলেন, ‘সেখানে আগুন জ্বলছে। এখনো পুরোপুরিভাবে আগুন নেভানো যায়নি।
Read Moreকাবুলে সন্ত্রাসী হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
জাতিসংঘ, ২৪ এপ্রিল : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববারের হামলাকে ‘নৃশংস ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। খবর সিনহুয়া’র। ওই হামলায় ৬০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই হামলায় নিহতদের পরিবারের সদস্য ও আফগান সরকারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে। তারা এই হামলায় আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছে।’ বিবৃতিতে আরো বলা হয়, যে কোন ধরনের সন্ত্রাস আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। রোববারের ওই আত্মঘাতী বোমা হামলায় ২৭ নারী ও ৮…
Read Moreআমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের পাসপোর্ট বিতর্ক নিয়ে দলটির নেতাদের কথার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার দিবাগত রাতে জয় এমন কথা বলেন তিনি। তারেক রহমানের পাসপোর্ট বিতর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সংবাদ সম্মেলনের বক্তব্য সংবলিত একটি সংবাদও নিজের ফেসবুক পেজে শেয়ার করে এসব কথা বলেন জয়। তিনি লিখেছেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশী পাসপোর্ট…
Read More