ডেস্ক রিপোর্ট:- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তিমির লাল দত্ত আর নেই। আজ সকালে তিনি রাজধানীর বাসাবো’র বাস ভবনে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রæত বারডেম হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক তিমির লাল দত্ত তার কর্মজীবন শুরু করেন দৈনিক খবর পত্রিকার মাধ্যমে, এরপর তিনি সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন।…
Read MoreYear: 2016
মারপিটটা ভালোই পারেন সোনাক্ষী সিনহা
ডেস্ক রিপোর্ট: আকিরা দেখেই বোঝা গিয়েছিল, মারপিটটা ভালোই পারেন সোনাক্ষী সিনহা। কন্যার এই প্রতিভা দেখে মুগ্ধ বাবা শত্রুঘ্ন সিনহা। আকিরা ছবির জন্য সোনাক্ষী যতটা পরিশ্রম করেছেন, একজন অ্যাকশন অভিনেতা হয়েও তাঁর বাবাও নাকি ততটা পরিশ্রম করেননি। এ তো গেল বাবার কথা। অন্যদিকে দর্শকেরা বলেছেন, বাপকা বেটি! সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ছিল ফোর্স টু ছবির একটি গানের উদ্বোধনী। সেই অনুষ্ঠানে সহশিল্পীর প্রশংসা করেছেন জন আব্রাহামও। বলেছেন, ‘শুটিংয়ের দ্বিতীয় দিন ছিল একটা মারাত্মক অ্যাকশন দৃশ্যের শুটিং। বোমা বিস্ফোরণের পর আমাকে আর সোনাক্ষীকে ওপর থেকে ঝাঁপ দিতে হবে। আমার জন্য তো সেটা কোনো ব্যাপারই…
Read Moreহাইতির জেল থেকে ১৭০ কয়েদির পালায়ন
ডেস্ক রিপোর্ট: হাইতির একটি জেল থেকে ১৭০ জন কয়েদি পালিয়ে গেছে।, কয়েদিরা জেল থেকে ৫টি রাইফেল নিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। এ সময় একজন কয়েদি ও একজন নিরাপত্তারক্ষী মারা যান। হাইতির রাজধানী পোর্ট-এইউ-প্রিন্স থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে আরকাহাই জেলে এ ঘটনা ঘটে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সহায়তায় হাইতির সরকার কয়েদিদের খোঁজ চালিয়ে যাচ্ছে। দেশটির বিচারমন্ত্রী ক্যামিলে এডওয়ার্ড জুনিয়র রয়টার্সকে জানায়, এই ঘটনায় আমাদের নিরাপত্তা কর্মী মারা গেছেন। তিনজন কয়েদি আহত হয়েছে যাদের মধ্যে একজন মারা গেছেন। পালিয়ে যাওয়াদের মধ্য থেকে ১১ জনকে আটক করতে…
Read Moreগুগল আনল ওয়ালপেপার অ্যাপ
ডেস্ক রিপোর্ট: পিক্সেল স্মার্টফোনের সঙ্গে ঘোষণা দেওয়া ‘ওয়ালপেপারস’ অ্যাপটি উন্মুক্ত করেছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন বা তার পরের সব সংস্করণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপটি সমর্থন করবে। তবে অ্যান্ড্রয়েড ৭.০ বা নোগাট সংস্করণে বিশেষ কিছু ফিচার পাওয়া যাবে। গুগলের নতুন এই অ্যাপ ব্যবহার করে ‘আর্থ’, ‘ল্যান্ডস্কেপ’, ‘লাইফ’, ‘টেক্সচারস’ প্রভৃতি বিভাগের বিভিন্ন ওয়ালপেপার পছন্দ করতে পারবেন ব্যবহারকারী। অ্যাপটি ব্যবহার করে স্মার্টফোনে থাকা অন্যান্য ওয়ালপেপার অ্যাপ কিংবা গ্যালারিতেও ঢুকে ওয়ালপেপার পরিবর্তন করা যাবে। গুগল আর্থ, গুগল প্লাস বা অন্যান্য গুগল সেবা থেকে ছবি পেতে সাহায্য করবে গুগলের অ্যাপটি। নোগাট অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা হোম…
Read Moreবাংলাদেশের লক্ষ্য ২৮৬ রান
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই ইংল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়েছিলেন সাকিবরা। রবিবার চতুর্থ দিনে সফরকারীদের বাকি দুটি উইকেট তুলে নিতেও খুব বেশি সময় নেয়নি মুশফিক বাহিনী। দিনের প্রথম পাঁচ ওভারের মধ্যেই ইংল্যান্ড হারিয়েছে স্টুয়ার্ট ব্রড ও গ্যারেথ ব্যাটির উইকেট। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ২৪০ রান। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান। চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই ব্রড সাজঘরে ফিরেছিলেন রানআউটের শিকার হয়ে। দুই ওভার পরে ব্যাটিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফল বোলার অবশ্য সাকিব আল হাসান।…
Read Moreআওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা ৩৮ মিনিটে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পৌঁছান। এরপর সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। সকাল ৮টা থেকে কাউন্সিল অধিবেশনে প্রবেশ করেন কাউন্সিলররা। শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মিতু/বিবি নিউজ/২৫
Read Moreসাভারে বন্দুকযুদ্ধে নিহত এক : এলাকায় মিষ্টি বিতরণ
ডেস্ক রিপোর্ট:- সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে একাধীক মামলার আসামী রাসেল দেওয়ান (৩০) নিহত হয়েছে। রাসেল দেওয়ান আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলো বলে জানা গেছে। আজ রবিবার ভোর রাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান দেওয়ান জানান, ভোর রাতে আশুলিয়ার কুরগাঁও এর চারিগ্রাম এলাকায় একটি দোতলা বাড়িতে ডাকাতি করতে যান রাসেল দেওয়ান ও তার সঙ্গীরা । এসময় এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়লে এসময় শীর্ষ সন্ত্রাসী রাসেল দেওয়ান গুলি…
Read Moreরাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত
ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় আবদুল হামিদ (৪০) নামে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে নগরীর কোর্ট স্টেশন সংলগ্ন চারখুটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, দায়িত্ব পালন শেষে মোটরসাইকে রাতে বাড়ি ফিরছিলেন আব্দুল হামিদ। নগরীল চারখুটার মোড় এলাকায় আসলেই চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। ঘাতক ট্রাক চালক ও তার সহকারীকে আটক করতে…
Read More২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই : আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের প্রথম পর্বে শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট: শেষ হলো আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর দুইটার সময় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণার মাধ্যমে সম্মেলনের মুলতুবি ঘোষণা করেন। দুপুরে মধ্যাহ্ন ভোজনের বিরতি শেষে বেলা সাড়ে তিনটায় ফের শুরু হবে সম্মেলনের কার্যক্রম। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে বলেন, ২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সংসদ সদস্য, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সব নেতাকর্মীর প্রতি আহ্বান- আপনারা নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র, গৃহহারা, ঘর নেই, বাড়ি নেই, বৃদ্ধ, প্রতিবন্ধী- তাদের তালিকা পাঠান। আমাদের দায়িত্ব তাদের উন্নয়ন,…
Read Moreযুক্তরাজ্যের ১ মাইলের মধ্যে ঢুকে পড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের জলসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ। সিরিয়ায় যাওয়ার জন্য উত্তর সাগরের নিয়মিত গতিপথ বদলে ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ। সর্বশেষ শুক্রবার বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টায় লেখা সংবাদে দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের ভূখণ্ড থেকে মাত্র এক মাইল দূরে রয়েছে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ। এদিকে ব্রিটিশ রয়্যাল নেভি কর্তৃপক্ষ জানিয়েছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় রাশিয়ার যুদ্ধজাহাজগুলো থেকে কিছুটা দূরে রয়েছে যুক্তরাজ্যের নিরাপত্তা জাহাজগুলো। এভাবেই যুদ্ধজাহাজগুলোকে উত্তর সাগরের পথে এগিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে রাশিয়ার একটি ছোট যুদ্ধজাহাজ প্রথমে র্যামসগেট হয়ে যুক্তরাজ্যের জলসীমানায় ঢোকে। এটি ন্যাটো…
Read More