ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।  শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তানিয়া আক্তার (২৭)। তিনি স্থানীয় ফরচুনা পোশাক কারখানার শ্রমিক এবং নরসিংদীর শিবপুর থানার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী। নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল সালাম জানান, তানিয়া কুনিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থেকে ওই কারখানায় চাকরি করতেন। সকাল সোয়া ৬টার দিকে কারখানা যাওয়ার পথে কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে…

Read More

রাজধানীতে একই পরিবারের ৪ জন দগ্ধ

ডেস্ক রিপোর্ট:   রাজধানীর জুরাইনে গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে জুরাইনের পোস্তগোলার এক বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আজাদ (৫০) তার স্ত্রী জেসমিন বেগম (৪০), ছেলে রনি (১০) ও তার ভাইয়ের মেয়ে শারমিন (২৫)। জানা যায়, সকালে জেসমিন বেগম রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।  বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে আজাদের অবস্থা…

Read More

ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে ৫৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট:   ক্যামেরুনে শুক্রবার যাত্রী বোঝাই একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫৫ জন নিহত ও প্রায় ৬শ’ লোক আহত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রী এগার অ্যালাইন মেবে এনগো বলেন, ট্রেনটি মধ্যাঞ্চলীয় এসেকা নগরীতে পৌঁছার কিছু আগেই লাইনচ্যুত হয়। এটি রাজধানী ইয়াউন্ডে থেকে বাণিজ্যিক নগরী দোউয়ালায় যাচ্ছিল। দুটি নগরীতে পরিবহন সংকটের কারণে মানুষ গাদাগাদি করে ট্রেনটিতে উঠে। মন্ত্রী রাষ্ট্রীয় টিভি সিআরটিভিকে বলেন, এই ঘটনায় ৫৫ জন নিশ্চিতভাবে মারা গেছে এবং ৫৭৫ জন আহত হয়েছে।  তিনি বলেন, ‘এই ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।…

Read More

আওয়ামী লীগের পথপরিক্রমা : রোজগার্ডেন থেকে গণভবন

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ এক ও অভিন্ন এবং বাঙালী জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙ্গালী জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। এ রাজনৈতিক দলটি এদেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। প্রাচীন ও ঐতিহ্যবাহী এ দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। রোজগার্ডেনে জন্মগ্রহণের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্রমতায়। আওয়ামী লীগের ইতিহাস থেকে জানা যায়, এদেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও তরুণ মুসলিম লীগ নেতাদের উদ্যোগে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন পুরনো ঢাকার কেএম দাস লেনের বশির সাহেবের রোজগার্ডেনের বাসভবনে…

Read More

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শুরু

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আজ শুরু হয়েছে। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সকল সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এর পর পরই সম্মেলনের থিম সং পরিবেশন করা হয়। এর আগে সকাল সাড়ে আটটায় সম্মেলন উপলে গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মো. নাসিম সারাদেশ থেকে আসা কাউন্সিলর…

Read More

রাজধানীতে অজ্ঞান পার্টির ১৭ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ১৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইউসুফ আলী জানান, সায়েদাবাদ, কমলাপুর, মুগদা, বংশাল ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন ধরনের চেতনানাশক ওষুধ উদ্ধার করা হছে। মিতু/বিবি নিউজ/১৮

Read More

সাত দিন দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট

ডেস্ক রিপোর্ট: আগামী সাত দিন বাংলাদেশে ইন্টারনেট সেবায় কিছুটা বিঘœ ঘটতে পারে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জানিয়েছে, আগামীকাল ২১ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তের রণাবেণের কাজ করা হবে। এ কারণে বাংলাদেশে ইন্টারনেট সেবা সাময়িক বিঘিœত হতে পারে। তবে এ সময়ের জন্য বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সার্ভিস বিকল্প ব্যবস্থায় চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন । গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপ দুঃখও প্রকাশ করেছে।   মিতু/বিবি নিউজ/১৭

Read More

বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্ত্তর স্থাপন

ডেস্ক রিপোর্ট: সংবাদপত্রের স্বাধীনতার চেয়ে সাংবাদিকদের স্বাধীনতা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। তিনি বলেছেন, মালিক-সম্পাদক অনেক েেত্র একই ব্যক্তি। এ কারণে চাইলেই সাংবাদিকেরা সবকিছু করতে পারছেন, তা তো নয়। তাই সাংবাদিকদের স্বাধীনতাই বেশি প্রয়োজন। বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩১তলা বিশিষ্ট ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সে’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের যেমন নীতিমালা আছে, তেমনি সাংবাদিকদের জন্যও নীতিমালা আছে। সাংবাদিকদের সেই নীতিমালার মেনে চলতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে। স্বাধীনতা যদি না থাকত, তাহলে পত্রপত্রিকা, টেলিভিশন ও…

Read More

হিলারি শেষ বিতর্কেও জয়ী

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি কিনটন তৃতীয় ও শেষ বিতর্কেও জয়ী হয়েছেন। যথারীতি তিনি রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের জরিপের ফলাফলে এমনটাই বলা হয়েছে।  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই দুই প্রার্থী স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় (বাংলাদেশে আজ বৃহস্পতিবার সকাল) লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদায় তৃতীয় দফা মুখোমুখি বিতর্কে অংশ নেন। আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন সপ্তাহেরও কম সময় আগে তারা এই চূড়ান্ত বিতর্কে অংশ নিলেন। এবারও তারা পরস্পরকে আক্রমণ করে কথা বলেন। এই আক্রমণের তীব্রতা দ্বিতীয় বিতর্কের…

Read More

ফিলিপাইনে সুপার টাইফুন হাইমার আঘাত

ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ক্যাগাইয়ানে বুধবার সুপার টাইফুন হাইমার আঘাত হেনেছে। এতে সেখানে ব্যাপক তি হয়েছে। ঝড়টি ঘন্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে। তবে প্রাকৃতিক এই দুর্যোগের আঘাতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঝড়ের আঘাত হানার আশঙ্কায় আগে থেকেই ওই অঞ্চলের হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। অঞ্চলটিতে গতরাতে ঝড়ের আঘাতে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। হাইমার আঘাতে হাইয়ানের মতোই য়তি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন।  ২০১৩ সালে হাইয়ানের আঘাতে ৭ হাজার ৩৫০ জনের বেশি লোক প্রাণ হারায়। বুধবার স্থানীয় সময় ২৩০০ টায় (গ্রিনিচ মান…

Read More