নড়াইলে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: জেলায় ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার শহরের আলাদাতপুর এলাকায় মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস। খুলনা রেঞ্জ-২ এর যুগ্ম-কর কমিশনার গনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, উপ-কর কমিশনার শফিকুল হায়াত প্রমুখ। মেলায় ১০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। আয়করের টিন নাম্বার খোলা, রির্টান জমা প্রদানসহ আয়কর বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। নড়াইল উপ-কর কমিশনারের কার্যালয়,সার্কেল-১৫, নড়াইল, কর অঞ্চল-খুলনা এ মেলার আয়োজন করে।…

Read More

মিরপুরে বৃষ্টির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:নিম্নচাপের কারণে সারাদেশেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকায় তো অনবরত গুড়িগুড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের উদ্বোধনী দিনের দুটি ম্যাচ।  শনিবার দ্বিতীয় দিনের দুটি ম্যাচকেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজো মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। ঘন্টার হিসেবে সর্বোচ্চ ৪.৫ ঘন্টা ও সর্বনিম্ন ৩.৫ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৭ থেকে ৯ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে। মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যেতে…

Read More

সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা

ডেস্ক রিপোর্ট: বৈরী আবহাওয়ায় সতর্ক সংকেতের কারণে সেন্টমার্টিনে আটকে পড়েছে প্রায় দুই শতাধিক পর্যটক। নিম্নচাপের ফলে ৩ নং সতর্ক সংকেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন ভ্রমণে আসা এসব পর্যটক আটক পড়েছে। আটকা পড়া পর্যটকদের মধ্যে শুক্রবার তিনটি ট্রলার যোগে কয়েকদফায় ১২৫ জন পর্যটক টেকনাফে ফিরে যায় বলে জানা গেছে। এছাড়াও আরো শতাধিক পর্যটক দ্বীপে অবস্থান করছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান। এদিকে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় গত বৃহস্পতিবার সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকদের হোটেল-মোটেল ও বাজার…

Read More

ফিরছেন কাটার মাস্টার

ডেস্ক রিপোর্ট: ২২ গজে আবারও দেখা যাবে জাদুকরী মনোমুগ্ধকর ‘কাটার’ অ্যাকশন। কারণ কাঁধে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজের ২২ গজে ফেরার সময় হলো। ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দেশের অন্যতম সেরা পেসার ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। আসন্ন নিউজিল্যান্ডের সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ২২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন ‘দ্য ফিজ’। কাঁধের চোটে গত আগস্ট থেকে পুনর্বাসনে আছেন মোস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়া শেষে আগামী মাসেই দলের সঙ্গে উড়াল দেবেন ২১ বছর বয়সী পেসার। নিউজিল্যান্ডে যাওয়ার আগে সিডনিতে দুই সপ্তাহের একটি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। দুই ভাগে…

Read More

আমেরিকায় নির্বাচনের আগে হামলার শঙ্কা

ডেস্ক রিপোর্ট: প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন আল কায়েদা হামলা করতে পারে। নিউইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়ায় এমন সতর্কতা জারি করল মার্কিন প্রশাসন। টাস্ক ফোর্সকে সম্ভাব্য হামলার জন্য তৈরি থাকার কথা জানানো হলেও ঠিক কোথায় তা হতে পারে, সে সম্পর্কে কিছু জানাননি গোয়েন্দারা। সরকারিভাবে এফবিআই কিছু বলতে চায়নি। বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যেকোনো ধরনের হামলা ঠেকানোর ক্ষমতা রয়েছে স্কোয়াডের। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।   মিতু/বিবি নিউজ/১৭১

Read More

ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।তারা হলেন- আসাদুজ্জামান (৩৫) ও তার ছেলে রূপক (০৫) শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গেট সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাবা-ছেলে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় পেছন দিকে থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান রিকশাচালক। ট্রাকচালককে আটক করে ট্রাকটি থানায় দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।     মিতু/বিবি নিউজ/১৭০

Read More

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন রোববার

ডেস্ক রিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়িতে এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর। আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ এসময় প্রধানমন্ত্রীর সাথে থাকবেন। সরকারি সূত্র জানায়, রোববার বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে এসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সরাসরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করে…

Read More

কুষ্টিয়ায় কদমগাছে ২ বন্ধুর লাশ

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে একটি কদমগাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ওই দুই বন্ধু হলেন দাড়েরপাড়া গ্রামের  হুজুর আলীর ছেলে রাকিব (১৯) ও শাহজাহান আলীর ছেলে মশিউর (২০)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এরই মধ্যে লাশের সুরতহাল করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান জানান, দাড়েরপাড়া গ্রামে কদমগাছে দুই যুবকের লাশ ঝুলে আছে বলে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। ওসি আরো…

Read More

স্যামুয়েলস-ব্রাভো-ব্রাথওয়েটের চুক্তি প্রত্যাখ্যান

ডেস্ক রিপোর্ট: মারলন স্যামুয়েলস দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। ড্যারেন ব্রাভো ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। আর কার্লোস ব্রাথওয়েট টি-টোয়েন্টির অধিনায়ক। টেস্টে নিয়মিত হচ্ছেন এখন। কিন্তু এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দেওয়া কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছেন। ২০১৬-১৭ এর জন্য ১২ থেকে বাড়িয়ে ১৫ খেলোয়াড়কে চুক্তি দেওয়া হয়েছিল। এই তিনের প্রত্যাখ্যানে সংখ্যাটা ১২ই থেকে গেল। এবারের চুক্তিতে নতুন এসেছেন আলজারি জোসেফ, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, জোমেল ওয়ারিক্যান। আর চুক্তির বাইরে চলে গেছেন স্যামুয়েলস, ব্রাভো, রাজেন্দ্র চন্দ্রিকা, দিনেশ রামদিন, শেলডন কটরেল ও কেমার রোচ। ২০১৫ এর অক্টোবর থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত…

Read More

বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট: আগামী ১৩ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শেষ হবে ১৫ জানুয়ারি। আর ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ইজতেমার দ্বিতীয় পর্ব। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভায় ইজতেমার এই তারিখ নির্ধারণ করা হয়। সভায় ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের বিষয় নিয়ে আলোচনা হয়।     মিতু/বিবি নিউজ/১৬৬

Read More