ডেস্ক রিপোর্ট: এবার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সাভারে কল্পনা বেগম নামের (২৪) এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে এক বখাটে যুবক। সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায় গত কয়েকদিন ধরে নতুনপাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক আব্দুর রাজ্জাকের স্ত্রী স্থানীয় এ্যাপারেলন্স ফোর এর কোয়ালিটি ইন্সúেক্টর কল্পনা বেগমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। এসময় সে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সকালে সে গার্মেন্টস এ যাওয়ার সময় একটি রাস্তার মধ্যে নারী শ্রমিক কল্পনাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে বখাটে…
Read MoreYear: 2016
সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ
ডেস্ক রিপোর্ট: শর্ত সাপেক্ষে বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সিটিসেল কর্তৃপক্ষকে ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তরঙ্গ বরাদ্দ বাতিল করতে পারবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। আদালত বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি থেকে ৮০ কোটি টাকা কমানোর নির্দেশ দেন। একই সঙ্গে সিটিসেল ও…
Read Moreজেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল হত্যা দিবস উপলক্ষে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নেতৃবৃন্দের স্মরণে তিনি আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শেখ হাসিনা প্রথমে সকাল প্রায় ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের…
Read Moreপ্রধানমন্ত্রীর নিকট নজরুল ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের নকশা উপস্থাপন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বুধবার নজরুল ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত নক্শা উপস্থাপন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের মাধবী হলে স্থপতি ইকবাল হাবিব ও ইশতিয়াক জহির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন ভবনের নানা দিক প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড.রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের…
Read Moreআশুলিয়ায় তুলার গুদামে আগুন
ডেস্ক রিপোর্ট: আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুরের রফিক মোল্লার তুলার গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ডিইপিজেডের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল হামিদ বলেন, রাতে হঠাৎ করে তুলার গুদামে আগুন লাগে। এ সময় আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও কালিয়াকৈর…
Read Moreকক্সবাজারে হামলায় যুবক নিহত
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ রিদুয়ান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ রমজান আলী (৪০) নামের এক লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ রিদুয়ান কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাঁপুয়া এলাকার মোহাম্মদ আকতারের ছেলে। আহত রমজান আলী একই ইউনিয়নের নোনাছড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে। মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান, মহেশখালীর কালারমারছড়া সন্ত্রাস প্রবন এলাকা। সেখানে বেশ কয়েকটি সন্ত্রাসী দল সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হামলার…
Read Moreপ্রিন্ট করুন বাগেরহাটে জেএমবির ৪ সদস্য আটক
ডেস্ক রিপোর্ট: বাগেরহাট সদর উপজেলার দড়াটানা সেতু এলাকায় নব্য জেএমবির চার সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ওই চারজনকে আটক করা হয়। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ভাষ্য, ভোরে নব্য জেএমবির সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় পুলিশ কৌশলে চারজনকে আটক করতে সক্ষম হয়। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, জেএমবির চার সদস্যকে আটকের বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। মিতু/বিবি নিউজ/১৫৯
Read Moreক্রিকেটার মিরাজের পরিবারের জন্য বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর উদ্যোগ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ‘বিষ্ময় বালক’ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বাড়ি নির্মাণের নির্দেশনা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর এই নির্দেশনা তাঁর মুখ্য সচিব আবুল কালাম আজাদ খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন।’ আশরাফুল আলম খোকন বলেন, বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে স্থানীয় প্রশাসন। বাংলাদেশের সাম্প্রতিক ‘ক্রিকেট সেনসেশন’ মিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট বিজয়ে ১২ উইকেট শিকারের মাধ্যমে দেশবাসির প্রশংসা লাভ করেন। খুলনার ছেলে ১৯-বছর বয়সি…
Read Moreফেসবুকে বাচ্চাদের ছবি: তাদের প্রাইভেসি কি নষ্ট করছে?
ডেস্ক রিপোর্ট: বাবা-মায়েরা বেশ আনন্দ ও গর্বের সাথেই সামাজিক মাধ্যমে ছেলেমেয়েদের ছবি দিয়ে থাকেন । ঢাকা থেকে লন্ডন, সাংহাই থেকে শিকাগো সর্বত্রই একই চিত্র। কিন্তু এর আগে আর কোন প্রজন্মের শিশুদের সমগ্র শৈশব এভাবে জনসমক্ষে প্রকাশিত হয়নি। ব্রিটেনে এক জরিপে দেখা গেছে, বাবা-মায়েরা তাদের শিশুর পঞ্চম জন্মদিনে গড়ে ১,৪৯৮টি ছবি অনলাইনে শেয়ার করেছেন। বিশ্বজুড়েই বাবা-মায়েদের জন্য বিষয়টি নি:সন্দেহে গর্ব এবং আনন্দের। কিন্তু শিশুদের কাছে বিষয়টি কেমন? শৈশবে যাদের ছবি অনলাইনে দেয়া হয়েছিল তাদের অনেকেই এখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে। এবং তাদের মধ্যেই অনেকেই ডিজিটাল মাধ্যমে তার ব্যক্তিগত ছবি এবং অন্যান্য তথ্য…
Read Moreটিউবলাইট ছবিতে শাহরুখ
ডেস্ক রিপোর্ট: কবির খানের পরিচালনায় টিউবলাইট ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকেও। সম্প্রতি এ তথ্য জানা গেছে। চরিত্রটিতে শত্রুগ্ন সিনহার অভিনয় করার কথা ছিল। কিন্তু শত্রুগ্ন আপাতত সময় বের করতে পারছেন না। তাই সালমান ধারস্থ হয়েছেন বন্ধু শাহরুখের কাছে। শাহরুখও নাকি তাতে রাজি হয়েছেন। শিগগির শ্যুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি। এর আগে করণ অর্জুন ও কুছ কুছ হোতা হ্যায় ছবিতে একসঙ্গে কাজ করেন শাহরুখ-সালমান। শাহরুখের ওম শান্তি ওম ছবিতেও কয়েক সেকেন্ডের জন্য হাজির হয়েছিলেন সালমান। মিতু/বিবি নিউজ/১৫৬
Read More