ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ বলছে, ইয়েমেন মানবিক পরিস্থিতি যখন ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, তখন বিশ্ববাসীর যেন সেদিকে নজরই নেই। ইয়েমেন থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক জেমি ম্যাকগোল্ডরিক বিবিসিকে বলেন, আন্তর্জাতিক সহায়তার অভাবে দেশটিতে এখন শিশুরা ক্ষুধায় মৃত্যুবরণ করতে শুরু করেছে। পুরো দেশের অবকাঠামো ভেঙে পড়েছে, এবং দেশটির অর্ধেক জনগোষ্ঠীই টিকে থাকবার অবলম্বন হারিয়ে ফেলেছে। মি. ম্যাকগোল্ডরিক বলেন, বিশ্ববাসীর এখন উচিত ইয়েমেনকে সাহায্য না করবার জন্য দুঃখিত হওয়া। সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকারের সাথে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুসারীরা দীর্ঘ এক যুদ্ধে লিপ্ত রয়েছে।…
Read MoreYear: 2016
লাশবাহী গাড়ীর চালক নিহত
ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার গাড়িদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্সের চালকের নাম রেজানুর রহমান মণ্ডল (৩৮)। বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর থানার দক্ষিণ শনতালা গ্রামে। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) শাহ আলম জানান, ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি সিরাজগঞ্জের চান্দাইকোনা যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের…
Read Moreইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১৮
ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়। বুধবার ভোরে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ধ্বংসস্তূপের ভেতর এখনো বহু মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। পিদি জায়া জেলার সহকারী প্রধান মুলাদি এএফপিকে বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোরে তীব্র ঝাঁকুনিতে স্থানীয়দের…
Read Moreঢামেকে মাহবুবুল হক শাকিলের মরদেহ
ডেস্ক রিপোটর্: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকাল পৌনে ৮টায় লাশটি ঢামেকে নেওয়া হয়। ওই সময় লাশের সঙ্গে ছিলেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। জানা যায়, সোমবার রাতে মাহবুবুল হক শাকিল গুলশান-২ এর (৩৫ নম্বর রোড়ের ২৭ বাড়ি) সামদাদো হোটেলের একটি কক্ষে ছিলেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্মকর্তারা কক্ষটিতে গিয়ে শাকিলের মুখ বিকৃত মরদেহ দেখতে পান। মাহবুবুল হক শাকিল এর আগে…
Read Moreশাহবাগে জিপের ধাক্কায় ২ নারী নিহত
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহাবাগ এলাকায় একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ ঘটনায় ফুটপাতে থাকা দুই নারী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন হাসিনা (৩০) ও শাহেরা (৪০)। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহাবাগ থানার এসআই ফিরোজ আলম দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, কালো রংয়ের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে উঠে গেলে ঘটনাস্থলে হাসিনা নিহত হন। এতে আহত হন সাথিয়া ও শাহেরা নামে অপর দুই নারী। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শেষ রাতের দিকে…
Read Moreমেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৩
ডেস্ক রিপোর্ট: হেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি,এ ঘটনায় তাদের ৬ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুইটি রামদা ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয়…
Read Moreএক রাতে ৪ বাড়িতে ডাকাতি
ডেস্ক রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে এক রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে চারজন আহত হন। গত সোমবার রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের পূর্বদেপাশাই গ্রামে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ধামরাই থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। মিতু/বিবি নিউজ/৪৩৬
Read Moreপ্রথম রাতটি উপভোগ্য করতে করণীয়
ডেস্ক রিপোর্ট: রথমবার মিলন সবসময়েই বিশেষ স্মৃতির। কখনও ভয়, কখনও অতিরিক্ত উদ্বেগ এই মিলনের আনন্দ নষ্ট করে দেয়। তবে কয়েকটা জিনিস মাথায় রাখলে দুশ্চিন্তায় পড়তে হবে না। বরং বিয়ের প্রথম রাতটি হয়ে উঠবে উপভোগ্য। সম্প্রতি এক গবেষণায় এগুলো উঠে এসেছে। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো: ১. প্রথম মিলনের আগে কখনও মনে কোনো দুশ্চিন্তাকে জায়গা দেয়া যাবে না। মনকে তাজা ফুরফুরে রাখতে হবে। ২. তাড়াহুড়ো না করে সময় নিতে হবে। কারণ প্রথমবারের ঘনিষ্ঠতা সব সময়েই ‘স্পেশ্যাল’। ৩. নীল ছবি দেখার অভ্যাস আছে। তার সঙ্গে সঙ্গী বা সঙ্গিনীর তুলনা করবেন না।…
Read Moreগোপালগঞ্জে বাসচাপায় দম্পতি নিহত
ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। বাসচাপায় দম্পতি নিহতের ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনগণ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে বলে জানা গেছে। মিতু/বিবি নিউজ/৪৩৪
Read Moreরোগা হতে শ্রদ্ধা কাপুরের মাসে খরচ দেড় লাখ টাকা!
ডেস্ক রিপোর্ট: শ্রদ্ধা কাপুর এমনিতেই সূক্ষ্ম-তনু। এতই রোগা, যে বলিউডের অনেক নায়িকা ভাবেন শ্রদ্ধা কাপুরকে ফিটনেসের জন্য কোনও খরচ করতেই হয় না। কিন্তু তিনি নাকি আরও রোগা হবেন! আর তার জন্য মাসে খাবারের পিছনে খরচ করছেন দেড় লাখ টাকা! বলিউডে রোগা হওয়া মানে তো না খেয়ে বসে থাকা! করিনা কাপুরের জিরো ফিগার ডায়েটের কথা মনে আছে? পরিণীতি চোপড়াও ফিটনেস মেকওভারের আগে প্রায় হরিমটর খেয়েই থাকতেন! সদ্য আলিয়া ভাট বলেছেন, শাহরুখ সারাদিন কফি ছাড়া কিচ্ছু খান না, এবং শট নেওয়ার সময় তার পেট গুড়গুড় করে! কিন্তু শ্রদ্ধা কী এমন ডায়েট শুরু…
Read More