সুন্দরবনে বন্দুকযুদ্ধে নিহত ২

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছেন। র‌্যাব ৮ এর অধিনায়ক মেজর আদনান প্রবীর ঘটনাস্থল থেকে ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন। সুন্দরবনের পূর্বাঞ্চলে শরণখোলা রেঞ্জের দুধমুখী খালের বাদামতলী এলাকায় ওই অভিযান চালানো হয়।   ঘটনাস্থল থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি উদ্ধার করা হয়েছে।     মিতু/বিবি নিউজ/৪৫২

Read More

মেহেরপুরে বন্দুকসহ গ্রেপ্তার ১৮

ডেস্ক রিপোর্ট:   চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা পুলিশ। অভিযানে একটি পিস্তল, একটি এলজি সার্টারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে জিআর মামলায় ৬ জন, সিআর মামলায় ৭ জন, সাজাপ্রাপ্ত সিআর মামলায় একজন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন ও নিয়মিত মামলায় ৩ জন। মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী…

Read More

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোটর্: বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই তিনি অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবেন। অদম্য বাংলাদেশ’ এ প্রাতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধসহ সাশ্রয়ী ব্যবহারে উৎসাহিত করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করবে।     মিতু/বিবি নিউজ/৪৫০

Read More

সন্ধান মেলেনি আমিনবাজারের ব্যবসায়ীর

ডেস্ক রিপোর্ট:  অপহরণের পাঁচ দিন পরও রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারের ব্যবসায়ী হাফিজুর রহমানকে উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, শনিবার ভোররাতে হাফিজুর রহমানকে রাজধানীর পুরান ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ এখনো তাঁকে উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।     মিতু/বিবি নিউজ/৪৪৯

Read More

বোরখা নিষিদ্ধ করবে জার্মানি!

ডেস্ক রিপোর্ট:  মুসলমানদের বোরখাকে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে নিষিদ্ধ করে যাচ্ছে। সেই তালিকায় এবার জার্মানিও আসতে চাইছে। বিবিসির খবরে বলা হয়, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল বলেছেন, আইনগতভাবে সম্ভব হলে তার দেশে পুরো মুখ-ঢাকা বোরখা পরা নিষিদ্ধ করা উচিত, কারণ এটা জার্মানির সংস্কৃতির সাথে মেলে না। মরকেল তার পার্টির সম্মেলনে দেওয়া ভাষণে বলেন, জার্মান সংস্কৃতিতে মহিলাদের মুখ সম্পূর্ণ ঢেকে রাখা বেমানান- যেমনটা বোরখা মুসলিম মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। মরকেল যে নীতির কথা বলছেন, তাতে বোরখা সম্পূর্ণ নিষিদ্ধ হবে না। – তবে স্কুল, বিশ্ববিদ্যালয় বা আদালতে মহিলারা এটা পরতে পারবেন না। খবরে…

Read More

সাকিবের ২০ শতাংশ জরিমানা

ডেস্ক রিপোর্ট:  আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করার জন্য জরিমানা গুণতে হলো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানকে। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ হয়নি সাকিবের। তিনি আম্পায়ারের দিকে যেভাবে তেড়ে গিয়েছিলেন তা দৃষ্টিকটু লেগেছে। এজন্য তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। খুলনা টাইটান্সের ইনিংসে প্রথম আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে আবু জায়েদের একটি এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন ঢাকার খেলোয়াড়রা। সবচেয়ে তেতে উঠতে দেখা যায় সাকিবকেই। আঙুল উঁচিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। যা ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে অগ্রহণযোগ্য। ম্যাচ…

Read More

মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিশেষ সহকারী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার এক শোক বার্তায় দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সাংস্কৃতিক অঙ্গনে এবং ছাত্রনেতা, কবি ও লেখক হিসেবে তার অবদানের কথা স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে জাতি একজন বঙ্গবন্ধু প্রেমিক ও দক্ষ সংগঠককে হারালো। তিনি আরও বলেন, একজন ছাত্রনেতা হিসেবে শাকিল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মাহবুবুল হক শাকিল মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত…

Read More

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ রুটে ফেরিগুলো সচল থাকলেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সম্ভব হচ্ছে না।  বুধবার সকালে লৌহজংয়ে বিআইডব্লিওটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, ঘন কুয়াশায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। নিরাপত্তার স্বার্থে আমরা ফেরিগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কমলে ফেরি চালু করে দেবো। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকালে ফেরি বন্ধ থাকলে গাড়ির কিছুটা চাপ থাকে। ফেরি সচল হলে এক ঘণ্টার মধ্যেই সব ঠিক হয়ে যায়।       মিতু/বিবি…

Read More

জয়ললিতাকে যে কারণে দাহ করা হয়নি

ডেস্ক রিপোটর্: লাখো মানুষ চোখের জলে বিদায় জানালো ভারতের তামিলনাড়ু রাজ্যের ছয়বারের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে। মঙ্গলবার বিকালে চেন্নাইয়ের মারিনা বিচে গুরু এমজি রামচন্দ্রনের সমাধির পাশে চন্দনকাঠের কফিনে করে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। কিন্তু যে জয়ললিতা আজীবন ঘুরেছেন মন্দিরে মন্দিরে, কোনোখানেই ‘প্রণামী’ দিতে বাকি রাখেননি, সেই নিষ্ঠাবান হিন্দু নারীকে হিন্দু প্রথা মেনে দাহ করা হল না। কেন জয়ললিতাকে সমাহিত করা হল মেরিনা বিচে? তার জবাবটা পেতে গেলে ঘেঁটে দেখতে হবে দ্রাবিড় রাজনীতির ইতিহাস, যার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ জয়ললিতার দল ‘অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম’ বা এআইএডিএমকে। দলটি বরাবরই…

Read More

ইজতেমার বাস খাদে পড়ে নিহত ১

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে ইজতেমার বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মুলজানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আবুল কালাম(৫৫)। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিঠাগ্রামে। আহতদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ জানায়, ইসলাম পরিবহনের একটি বাস টঙ্গীতে জোড় ইজতেমা শেষে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে মুলজান আসার পর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা…

Read More