ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের আকবার শাহ থানার অন্তর্গত পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৫ সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য বলে র্যাবের দাবি। বৃহস্পতিবার ভোরে প্রথমে একে খান এলাকা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কর্নেলহাট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। তিনতলা বিশিষ্ট ওই বাড়ির দোতলা থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান,…
Read MoreYear: 2016
বিচারকদের চাকরিবিধি : আপিলে দুই সচিবকে তলব
ডেস্ক রিপোর্ট: বার বার সময় দেয়ার পরও নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করায় দুই সচিবকে তলব করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেয়। আগামী ১২ ডিসেম্বর সোমবার তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে। দুই সচিব হলেন-আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং একই মন্ত্রণালয়ের ড্রাফটিং ও পার্লামেন্টারি উইংয়ের সচিব। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে মাসদার হোসেন মামলার প্রেক্ষিতে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয় আদালত। রায়ে আপিল…
Read More২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ দেয়া হবে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হবার জন্য জনগণকে আহবান জানিয়ে বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের চলমান গতি অব্যাহত রাখার মাধ্যমে আমাদের রূপকল্প-২০২১ অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুত দিতে পারব। তিনি বাসাবাড়িসহ সর্বত্র অহেতুক বিদ্যুৎ ও গ্যাস অপচয় না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন যেমন ব্যয়বহুল তেমনি সময়সাপেক্ষ। তাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হবার জন্য আমি সবাইকে অনুরোধ জানাব।’ তিনি বলেন, ‘আমি চাই অভিভাবক শিক্ষক থেকে শুরু করে সকলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত-সর্বক্ষেত্রেই আপনারা…
Read Moreপরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর
ডেস্ক রিপোর্ট: শুটিং স্পটে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ তুললেন এক অভিনেত্রী। তার অভিযোগ, একটি বাংলা সিনেমার শুটিংয়ের সময়ই তাকে যৌন হেনস্তা করেন ওই পরিচালক। তার বিরুদ্ধে দক্ষিণ কলকাতার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। ঘটনাটি এখন থেকে প্রায় তিন বছর আগের হলেও অভিনেত্রী অভিযোগ দাখিল করেছেন গত মঙ্গলবার। পুলিশ জানিয়েছে, ২০১৩ সালে একটি বাংলা সিনেমা প্রযোজনা করে মধ্য কলকাতার রফি আহমেদ কিদোয়াই রোডের একটি সংস্থা। সিনেমায় অভিনয়ের সূত্র ধরেই ওই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ হয় পরিচালকের। ওছবিতে সুযোগ পান ওই অভিনেত্রী। তার অভিযোগ, সিনেমার শুটিং নিয়ে আলোচনার…
Read Moreমায়ানমারে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ১১ জন
ডেস্ক রিপোর্ট: মায়ানমারের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র জঙ্গিদের সংঘর্ষ বেড়ে যাওয়ায় চলতি মাসে ১১ জন নিহত হয়েছে। এ সব ঘটনা অং সান সুচি’র শান্তি প্রচেষ্টাকে অনেকটাই ম্লান করে দিচ্ছে। নভেম্বর মাসের শেষ দিকে থেকে মায়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের কয়েক হাজার লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদের অনেকে সীমান্ত পাড়ি দিয়ে চীনে পালিয়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এ পরিস্থিতিতে বেইজিং সীমান্ত এলাকায় দেশটির সৈন্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। প্রতিবেশী দেশটির আভ্যন্তরীণ এই সমস্যা ও সহিংসতার ঢেউ আরো একবার চীনের ভূখন্ডে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্র…
Read More৩৫ হাজার ফুট উপরে রহস্যময় আগুনের গোলা, হতভম্ব পাইলট
ডেস্ক রিপোর্ট: সময় তখন মধ্যরাত। আচমকা বিমানের পাইলট দেখতে পেলেন শূন্যে ভাসছে আগুনের গোলা। কলকাতা থেকে উত্তর-পশ্চিমে বারাণসীর আকাশে জেট এয়ারওয়েজের পাইলট তখন ৩৬ হাজার ফুট উপরে। দিল্লি থেকে ব্যাংকক যাচ্ছিল বিমান। খবর আনন্দবাজার পত্রিকার। ঘটনাটা তিন দিন আগের। রাত ১টা তখন। আগুনের গোলা দেখেই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এ জানালেন পাইলট। চোখের ভুলও তো হতে পারে! কিন্তু জেটের ওই পাইলটের কাছ থেকে বার্তা পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে পরপর দু’টি বিদেশি বিমানের পাইলটও একই বার্তা পাঠান। তারাও তখন বারাণসীর আকাশেই এবং তাদেরও অবস্থান তখন ৩৫ থেকে ৪০ হাজার ফুট উঁচুতে।…
Read Moreআমেরিকায় হেনস্তার শিকার বোরকা পরিহিতা নারী!
ডেস্ক রিপোর্ট: আমেরিকার পরিবহন বিভাগের মুসলিম এক নারী কর্মীকে সিঁড়ি থেকে নীচে ঠেলে ফেলে দেয় এক ব্যক্তি। ওই নারীর একমাত্র অপরাধ ছিল যে তিনি বোরকা পরে ছিলেন। আমেরিকায় ডোনাল্ডা ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর থেকে মুসলিম বোরকা পরা নারীদের উপর আক্রমনের অনেক ঘটনা ঘটছে। তারই উজ্জ্বল উদাহরণ এই ঘটনা। ৪৫ বছরের সোহা সালমা নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোটেশন অথরিটির কর্মী। সোমবার কাজের সময় বোরকা পরে ছিলেন তিনি। সে সময় এক ব্যক্তি জঙ্গি বলে চিৎকার করতে করতে সিঁড়ি থেকে সালমাকে ঠেলে ফেলে দেয়। এর জন্য সালমা হাঁটু ও পায়ের গোড়ালিতে মারাত্মক চোট…
Read Moreতুরানের হ্যাটট্রিকে বার্সার বড় জয়
ডেস্ক রিপোর্ট: একের পর এক হোঁচটে কোণঠাসা হয়ে পড়েছিল স্পেনের অন্যতম সফল দল বার্সেলোনা। এবার আর্দা তুরানের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়াল লুইস এনরিকের দল। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠ কাম্প নউয়ে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। আক্রমণভাগের দুই সতীর্থের অনুপস্থিতিতে এদিন জ্বলে ওঠেন লিওনেল মেসিও। শুরুতে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন তুরান। প্রথম পর্বে জার্মান ক্লাবটির মাঠে ২-১ গোলে জিতেছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচ জয়শূন্য ছিল বার্সেলোনা, শেষ পাঁচ ম্যাচের চারটিতেই ড্র। সর্বশেষ শনিবার লা…
Read Moreজমে উঠেছে আলিয়া–বরুণের প্রেম
ডেস্ক রিপোর্ট: আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের প্রেম এখন জমে ক্ষীর। কিন্তু, এই প্রেম কিন্তু আসল প্রেম নয়, এই প্রেম অন স্ক্রিন প্রেম। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবি থেকে এই জুটির রসায়ণ মুগ্ধ করেছে দর্শকদের। এবার নতুন সিনেমা ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির শুটিংয়েই সিঙ্গাপুরে অক্টোবরে উড়ে গেছিলেন এই দুই অভিনেতা। বরুণ জানালেন, “সিনেমার অনেকটা জুড়েই রয়েছে সিঙ্গাপুর। নায়ক নায়িকার প্রেম সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্যকেও বেশ প্রাধান্য দেওয়া হয়ছে। সেন্টোসা আইল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও, ওরচার্ড রোড এবং চায়না টাউনে সিনেমার বিভিন্ন দৃশ্য ফ্রেম বন্দি করা হয়। ” জানা গেছে, ওই অঞ্চলে স্থানীয়দের…
Read Moreস্কুল মাঠে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, জুয়া
ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ের ৩টি স্কুলের মাঠে সামাজিক যাত্রা পালার নামে চলছে অশ্লীল নৃত্য যাত্রা ও জুয়া। এতে পাঠদান ব্যহত হওয়ায়র পাশাপাশি নষ্ট হচ্ছে যুব সমাজ। এ বিষয়ে স্থানীয় শুশীল সমাজের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করা হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ প্রকাশ করছেন তারা। গত ৩০ নভেম্বর জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা কিন্ডার গার্ডেন, মহারাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহারাজা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে মেলা কমিটি সামাজিক যাত্রাপাল ও কবি গানের কথা বললেও এখন চালানো হচ্ছে অসামাজিক যাত্রা…
Read More