বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান

৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না। কারণ আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি। তিনি বলেন, আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে, ন্যায়বিচার কায়েম করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির বলেন, চারটি ধর্মের মানুষ এই বাংলাদেশে যুগ যুগ ধরে বসবাস করে আসছে- মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে কারও ওপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে…

Read More

ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চান তারেক রহমান

৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : এবারের নির্বাচন দেশকে পুনর্গঠন করার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ‘আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এখন দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে পুনর্গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।’ দেশ পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান বলেন, ‘বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। মা-বোনদের শিক্ষিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এসব কাজ যদি…

Read More

জীবন দেবো তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো:সাভারে নাহিদ ইসলাম

শেখ এ কে আজাদ,সাভার,৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা দিল্লী থেকে নয় এবং এদেশের জনগণই সব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে ঢাকার সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম এসময় আরও বলেন,দিল্লীর তাবেদারী যারা করে এসেছে নতুন করে যারা দিল্লীর তাবেদারি করতে চায় তাদের রাজনীতি আর বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হবে না, আমরা জীবন দিয়েছি আবারও জীবন দেবো তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো, শহীদ ওসমান…

Read More

সাভার বাজার রোড ব্যাবসায়ী সংগঠনের ধানের শীষ প্রতীকে ব্যাপক গনসংযোগ

শেখ এ কে আজাদ,৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকা-১৯ সাভার আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সাভার বাজার রোড ব্যাবসায়ী কল্যান সমিতির উদ্যোগে ডা:দেওয়ান মো: সালাউদ্দিন বাবু এর পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক জনসংযোগ করছেন সাধারণ সম্পাদক ও সাভার পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবিরের নেতৃত্বে সমিতির সদস্যবৃন্দ। সোমবার বিকেলে বাজার রোডে, ব্যাংক কলোনি এলাকায় ভোট প্রার্থনা করে ধানের শীষে শ্রোগানে শ্লোগানে ব্যাবসায়ী,পথচারী জনতা,বাসা বাড়ী মহল্লায় ভোট প্রার্থনা করেন।এসময় সাভার বাজার রোড ব্যাবসায়ী কল্যান সমিতির অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব ,মুহাম্মদ আবুল কালাম আজাদ,জাহাঙ্গীর আলমসহ…

Read More

নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল ওঠেপড়ে লেগেছে:যশোরে তারেক রহমান

২ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল ওঠেপড়ে লেগেছে। আপনাদের অত্যন্ত সতর্ক ও সজাগ থাকতে হবে। আজ সোমবার বেলা আড়াইটায় যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান আজ সোমবার দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। পরে তিনি যশোরে আসেন। জনসভায় তিনি যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ…

Read More

আগের মতো আর দৌড়াতে পারি না, তারপরও দৌড়াচ্ছি: মির্জা ফখরুল

১ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের সময় কম দেওয়া হয়েছে উল্লেখ করে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালি দৌড়ায় বেড়াতে হচ্ছে। আমার বয়স বেড়ে গেছে। আগের মতো আর দৌড়াতে পারি না, তারপরও দৌড়াচ্ছি। আমার একটা ভরসা আছে যে আমি মির্জা আলমগীর আপনাদের সামনে দাঁড়ালে আপনারা আমাকে একটা ভোট দেওয়ার চিন্তা করবেন। এটাই বোধ হয় আমার শেষ নির্বাচন।’ আজ রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এক নির্বাচনী সভায় এ কথা বলেন বিএনপির মহাসচিব। এ ছাড়া তিনি ওই ইউনিয়নের…

Read More

সাভারে বিএনপির মনোনীত প্রার্থীর সাভার পৌর ও বিরুলিয়া ইউপিতে ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,সাভার,৩১ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকা-১৯ সাভার সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর গত তিনে ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । তিনি সাভার পৌর ৯ টি ওয়ার্ড ও বিরুলিয়া ইউনিয়নে গনসংযোগকালে পথসভায় যোগদান করে । সাভার পৌরসভা সকল ওয়ার্ডে নির্বাচনী গনসংযোগ ও পথসভা শেষ করে রবিবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবর,আক্রান,কলমা,কালিয়াকৈর ৪ টি এলাকাসহ ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভায় যোগদান করেন। ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেন মাদক,চাঁদাবাজ, সন্ত্রাস,চোর-ডাকাত মুক্ত সাভার গড়া হবে,এই সংসদীয় আসনে যেখানে উন্নয়ন হয়নি…

Read More

সাভারে মোহাম্মদীয়া কাঁচা পাকাঁ আড়ৎদার সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতীকে ব্যাপক জনসংযোগ

শেখ এ কে আজাদ,সাভার,৩১ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকা-১৯ সাভার আসনে সাভার পৌর শ্রমিকদলে সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদীয়া কাঁচা-পাকা আড়ৎদার সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খোকন এর উদ্যেগে ধানের শীষে ব্যাপক প্রচারনা। তিনি সাভার পৌর এলাকার ঢাকা আরিচা মহাসড়কের পাশে মোহাম্মদীয়া কাঁচা পাকাঁ সুপার মার্কেটের আড়ৎদার সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতিকে ব্যাপক জনসংযোগ করে ডা: মো:সালাউদ্দিন বাবু পক্ষে ভোট প্রার্থনা করছেন মো: দেলোয়ার হোসেন খোকন।সাভারে বিএনপির বিভিন্ন পথসভাসহ ৩ নম্বর ওয়ার্ডেও সমিতির সদস্য ও নেতাকর্মী নিয়ে ভোট চাইছেন।মোহাম্মদীয়া কাঁচা পাকাঁ সুপার মার্কেটের আড়ৎদার সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতিকে ব্যাপক জনসংযোগ উপস্থিত ছিলেন…

Read More

তারেক রহমান রাজশাহীতে

২৯জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকা থেকে এসেছেন ভ্যানচালক মো. গোলাপ (৪৫)। তাঁর সঙ্গে আছে পঞ্চম শ্রেণিপড়ুয়া ছেলে আবীর। বাবার হাতে একটি প্লাস্টিকের ধানের শীষ আর ছেলের হাতে পতাকা। মাঠের উত্তরের গেট দিয়ে স্রোতের মতো মিছিল ঢুকছে জনসভা মাঠে। প্রতিটি মিছিলকে ধানের শীষ আর পতাকা নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই বাবা-ছেলে। দলে এই ভ্যানচালকের কোনো পদ নেই। তারেক রহমান আসবেন, তাই সকাল থেকে ছেলেকে নিয়ে মনের আনন্দে তিনি এই কাজ করছেন। রাজশাহীতে দীর্ঘ ২২ বছর পর দলের চেয়ারম্যান হয়ে তারেক রহমান আসছেন নির্বাচনী জনসভায়। এর আগে এসেছিলেন দলের…

Read More

মায়েদের গায়ে হাত দিলে বসে থাকব না: জামায়াতের আমির

২৮ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :জামায়াতে ইসলামীর নারী কর্মী–সমর্থকদের ওপর দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে অভিযোগ করে দলটির আমির শফিকুর রহমান বলেন, যাঁরা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন; ক্ষমা চান। আল্লাহ মাফ করে দেবেন। অন্যথায় জামায়াত নেতা–কর্মীরা বসে থাকবে না হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশা আল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না।’ আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। মণিপুর…

Read More