১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :ঢাকার ধামরাইয়ে দুই স্ত্রীর মধ্যে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল গৌরাঙ্গ মণ্ডল (৫০) নামের এক গ্রাম পুলিশের। ছোট স্ত্রীর লাথি বিশেষ অঙ্গে (অণ্ডকোষ) লাগলে ওই গ্রাম পুলিশের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ গৌরাঙ্গ মণ্ডলের মরদেহ উদ্ধার ও ছোট স্ত্রী লক্ষীরাণী মণ্ডলকে আটক করেছে। শনিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের তেরদানা গ্রামে। এলাকাবাসী জানায়, গ্রামপুলিশ গৌরাঙ্গ মণ্ডলের দুই সতীনের সংসার। ঝগড়া-বিবাদ যেন নিত্যদিনের সঙ্গী। ওই সংসারে মোটেও মুহূর্তের জন্য কোনো শান্তি ছিল না। কথায় কথায় হতো অস্বাভাবিক ঝগড়া-বিবাদ। গ্রামপুলিশ গৌরাঙ্গ মণ্ডলের বড়…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভার ও ধামরাইয়ে প্রাকৃতিক উপায়ে চলছে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া
স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : কোরবানীর ঈদকে সামনে রেখে সাভার ও ঢাকার ধামরাইয়ে গরুর খামারগুলোতে চলছে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া। এসব খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। জানা যায়, সাভারের হেমায়েতপুরের লালন ডেইরি ফার্ম ও ঢাকার ধামরাইর ফোর্ডনগর এলাকায় এন নাহার এগ্রো ফার্মে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। কোরবানীর ষাড় ও গরুকে খাওয়ানো হচ্ছে ভূষি, গুড়া ও কাঁচা ঘাস। এই দুই খামারে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা মূল্যের গরু রয়েছে। খামারীরা বলছে, এবার ঈদে তারা গরু বিক্রি করে ভালো দাম পাবে। এদিকে এসব খামারে অনেক বেকার যুবকের…
Read Moreআশুলিয়া ও ধামরাই থেকে ৩ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) রাতে আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এক নারী গার্মেন্টস শ্রমিক ও ধামরাইর তেরদানা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে ধামরাইর একটি কারখানার ট্রাক থেকে পড়ে মারা যাওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ মৃতদেহ গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে ধামরাই থানার তদন্ত পারভেজ বলেন,…
Read Moreআশুলিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারের আশুলিয়ায় ২০ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। খবর পেয়ে রাতে ওই তরুণীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (২ জুলাই) আশুলিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ওই তরুণী তার মায়ের সাথে নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। তার মা বিভিন্ন বাসা বাড়িতে বুয়ার কাজ করতো। শুক্রবার মা বাড়িতে না থাকায় ওই প্রতিবন্ধী তরুণীর ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে প্রতিবেশী গাড়িচালক সাজ্জাদ মিয়া। পরে ধর্ষণের শিকার তরুণী স্থানীয়দের জানালে ধর্ষণের বিষয়টি ধামাচাপা…
Read Moreসাভারে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ
স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নারীদের বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকালে সাভারের আড়াপাড়া এলাকায় সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সমাজের অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সেলাই মেশিন বিতরণে এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Moreসাভারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে বাড়ি দখলের সময় ৬ প্রতারক গ্রেফতার
স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এসাইনমেন্ট অফিসার পরিচয় নয় তলা বাড়ি দখলের সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটকৃত ছয় প্রতারক হলেন রাকিউল ইসলাম,নুর উদ্দিন ওমর,ইসরাফিল,রাজু ইসলাম,হাসান মেহেদী, ও মমিন।পুলিশ জানায়, গতকাল গভীর রাতে সাভারের টিয়াবাড়ি এলাকায় মঞ্জুআরা বেগম নামের এক নারীর নয় তলা বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এসাইনমেন্ট অফিসার পরিচয় দিয়ে রাকিউল ইসলাম নামের এক প্রতারক দেশীয় অস্ত্রে সাজে সজ্জিত হয়ে দল নিয়ে বাড়িতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দখল করার চেষ্টা করলে তাদের গতি বিধি সন্দেহ হলে সাভার মডেল…
Read Moreচট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর পশুর হাট বসছে আগামীকাল
১১জুলাই,২০২১(বিবিনিউজ ):চট্রগ্রামে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল ১২ জুলাই থেকে কোরবানীর পশুর হাটে শুরু হবে বেচাবিক্রি।তবে করোনা ভাইরাসের ক্রমবর্ধমাণ সংক্রমণের মাঝে অনলাইন অথবা পাড়ায় পাড়ায় কোরবানির পশুর হাটকে অধিকতর নিরাপদ মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন জনগোষ্ঠী। তারা বলছেন, এতে লকডাউন ভেঙে ক্রেতাকে যেমন দূরে পশুর হাটে যেতে হবে না, তেমনি অধিক জনসমাগম বা লোকজনের ভিড় এড়ানোও সম্ভব হবে।বাকলিয়া, বহদ্দারহাট ও চকবাজারে তিনটি সীমিত গরুর হাটে গিয়ে দেখা গেছে, ইতিমধ্যে কিছু কিছু বেচাবিক্রি শুরু হয়েছে। এসব স্থানে রাখা গরুর মালিকরা বলেছেন, দিনে কয়েক জন করে ক্রেতা আসেন। দরদামে বনিবনা হলে গরু নিয়ে…
Read Moreসরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি করার নির্দেশ
১১জুলাই,২০২১(বিবিনিউজ ): করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি অফিসের দাফতরিক কাজসমূহ ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমসহ ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।আজ রোববার এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধি-নিষেধ সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।এতে আরও বলা হয়, ‘এক্ষণে সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজসমূহ ভার্চ্যুয়ালি (ই-নথি,…
Read Moreসাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার বৃদ্ধ
স্টাফ রিপোর্টার,৯ জুলাই,২০২১(বিবিনিউজ):সাভারে এক প্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ। রাতে সাভারের উলাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আবুল হোসেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জয়মন্ডপ ইউনিয়নের ছয়আনি গ্রামের মৃত তেতু মিয়ার ছেলে। তিনি সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় ইউনুছ আলীর বাড়িতে ভাড়া থেকে উলাইলের একটি মার্কেটে মশলার ব্যবসা করতেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার দুপুরে ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করে আবুল হোসেন। বিষয়টি প্রকাশ হয়ে…
Read Moreসাভার ও মিরপুরে প্লাস্টিকের বোতল রিসাইকেলবিন করে তৈরি হচ্ছে নানা পণ্য
স্টাফ রিপোর্টার,৯ জুলাই,২০২১(বিবিনিউজ): পানি কিংবা কোমলপানীয় পানের পর প্লাস্টিকের বোতলটি সাধারণত ফেলেই দিই আমরা। সেই ফেলে দেয়া বোতল দিয়েই এবার সাভারে তৈরি হচ্ছে তুলা,জিও ব্যাগ,বালতি মগসহ নানা পণ্য। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে যুক্তরাষ্ট্র,ইউরোপসহ বিশে^র নামি দামি দেশে রপ্তানী করা হচ্ছে। এসব কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক বেকার নারী ও পুরুষ শ্রমিকদের। জানা যায়,মিরপুরের সফল যুবক মোহাম্মদ নুর আলম সাভারের ভরারী ও মিরপুরের বেরিবাধের ইস্টার্ন হাউজিং এলাকায় দুই হাজার ছয় সালে শুরু করেন পরিত্যক্ত বোতল দিয়ে এসব পণ্য তৈরির কাজ। তিনি জানান,পথে-ঘাটে প্লাস্টিকের বোতল পড়ে থাকতে দেখে আমার মাথায় বুদ্ধি…
Read More