সাভার ও ধামরাইয়ে নদী হারাচ্ছে গতিপথ,নদী ও খাল প্রভাবশালীদের দখলে

১৫ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভার ও ধামরাইয়ে হাউজিং সোসাইটি ও প্রভাবশালীদের মাধ্যমে প্রবাহমান নদী ও খাল দখল হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে নদী হারাচ্ছে গতিপথ। অনেকস্থানে বিলিন হয়ে গেছে খড়স্ত্রোতা খাল। ক্ষীণ হয়ে যাওয়া নদী এখন মৃত প্রায়। স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও বন্ধ হয়নি নদী দখল।জানা গেছে, সাভার উপজেলায় ১২ টি এবং ধামরাই উপজেলায় ১৬ টি ইউনিয়ন রয়েছে। উপজেলা দু’টির নদী ও খাল মৃত প্রায়। অনেক এলাকায় মিলিয়ে গেছে খালের অস্তিত্ব। এক সময় এ জনপদ নদীকেন্দ্রিক হয়ে গড়ে উঠেছিল। এখানকার কৃষি ও শিল্পও একসময়…

Read More

ঢাকার ধামরাই থেকে ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,১৫ জুলাই,২০২১(বিবিনিউজ ) :ঢাকার ধামরাই থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে তল্লাশী চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব -৪। এর আগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮০১ পিস ইয়াবা, ০১ টি মোটর সাইকেল, ০৩ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ-২৫,০৬০/- টাকাসহ ০৩ মাদক কারবারীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার জাহিদ হাসান (৩২), শফিকুল ইসলাম (৩৫) ও মো. জাহেদ তালুকদার।র‌্যাব-৪ জানায়, আসামীরা কৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ধামরাইসহ আশেপাশের বিভিন্ন এলাকায়…

Read More

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,১৫ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারের আশুলিয়ায় এক বাড়ির কক্ষ থেকে ইউসুফ আলী (৩০) নামের এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সকালে আশুলিয়ার গোরাট এলাকার ইব্রাহিম খানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফরিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি গোরাট এলাকার ওই বাড়িতে ভাড়া থাকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, স্থানীয়রা থানায় খবর দিলে তিনি এসে বন্ধ কক্ষের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করেন মরদেহটি অর্ধগলিত, দুই-তিন দিন আগে মারা গেছে বলে ধারনা করছেন…

Read More

৩শ’ ফুট পাহাড়ের ওপরে ও প্রধানমন্ত্রীর উপহার

১৫ জুলাই,২০২১(বিবিনিউজ ) : জেলার কাপ্তাইয়ের পাহাড়ের প্রায় ৩শত ফুট উপরে অত্যন্ত দুর্গম জনপদেও ভুমিহীন ও গৃহহীনদের জন্য পৌঁছে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া নতুন ঘর।কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের দুর্গম এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া নতুন ঘর তৈরী করে তা অসহায় মানুষের মাঝে পৌঁছে দিয়েছে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, পাহাড়ের দুূর্গমতাকে জয় করে আমরা বিভিন্ন দুর্গম এলাকায় অসহায় ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর নির্মাণ করে তা হস্তান্তর করেছি।গত মার্চ মাস হতে মে মাসে প্রধানমন্ত্রীর দেয়া নতুন ঘর তৈরীর কাজ শরু হয়।…

Read More

মানিকগঞ্জে হাটে প্রচুর নৌকা

১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : মানিকগঞ্জে যতগুলো নৌকার হাট রয়েছে, তার মেধ্যে ঘিওর হাট অন্যতম। প্রতি বুধবার ঘিওর সাপ্তাহিক হাট। সকাল থেকেই নৌকা কেনাবেচা জমে ওঠে। এছাড়া প্রতিদিনই নৌকা কেনাবেচা হয়ে থাকে। তবে পানি না বাড়ায় নৌকার চাহিদা বাড়েনি, তারপরেও ঘিওর হাটে প্রচুর নৌকা উঠেছে বিক্রির জন্য। বুধবার সরেজমিন হাটে দেখা যায়, ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। কেনাবেচা কম হলেও এসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত থাকে। স্থানীয়রা জানান, শত বছরের ঐতিহ্য ঘিওর নৌকার হাট। ঘিওর সরকারি কলেজ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একশত বছর ধরে নৌকা বেচাকেনা হয়ে আসছে।…

Read More

ঈদুল আজহা ঘিরে সক্রিয় গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : ঈদুল আজহা ঘিরে সক্রিয় হওয়া গরু চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুটি গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে আশুলিয়ার হ্যাচারি মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বগুড়ার কাহালু থানার আড়োলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), বগুড়া সদরের কাঠনালপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মুকুল শেখ (৪৫), একই জেলার শাহাজানপুর থানার আশিকপুর (শাহাপাড়া) গ্রামের মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), নন্দীগ্রাম থানার শহরকুড়ি গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮)…

Read More

কেরাণীগঞ্জের আলিপুরে প্রায় এক’শ কোটি টাকার ভেজাল সার জব্দ,কারখানা সিলগালা

স্টাফ রিপোর্টার, ১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারের হেমায়েতপুরের পাশে কেরাণীগঞ্জ এর আলিপুর এলাকায় একটি ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট অমিত দেব নাথ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান,হেমায়েতপুরের পাশে আলিপুর এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাইদুর রহমান নামের এক ব্যক্তি মেঘনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড নামের একটি কারখানা খুলে দেশের নামী দামী কোম্পানীর নাম ও মোড়ক ব্যবহার করে ভেজাল ভাবে কীটনাশক তৈরি করে বাজারে বিক্রি করে কৃষকদের সাথে প্রতারণা করে আসছিলো।…

Read More

সাভারে পরিবহনে চাদাবাজির সময় গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, ১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভার পৌর এলাকার বিরুলিয়া রোডে পরিবহনে চাঁদাবাজিকালে ৪ জনকে আটক করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশ।এ ঘটনায় ভুক্তভোগী ট্রাক চালক জাহিদ বেপারি সাভার মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হচ্ছেন, কুড়িগ্রাাম জেলার ভুরঙ্গীমারী থানার হাবিবুর রহমানের ছেলে মোঃ নান্নু (৩২), একই জেলা ও থানা এলাকার মকবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৯), দিনাজপুর জেলার চিরির বন্দর থানার মনছুর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও ঢাকা জেলার সাভার থানা এলাকার চাঁন মিয়ার ছেলে পলাশ (২০)।পুলিশ ও স্থানীয় সূত্রে…

Read More

আশুলিয়ায় পোশাক কারখানায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক পক্ষ ও শ্রমিকদের মাঝে সু-সম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠ কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানায় চুতুর্থ বারের মতো ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।মঙ্গলবার সকাল নয়টা থেকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় টেক্সটাউন গ্রুপের টেক্সটাউন লিমিটেড ও অরনেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট চলে বিকেল চারটা পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় কয়েক ঘণ্টার কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ও স্বাস্থ্য বিধি মেনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের…

Read More

আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, ১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় দুই শতাধিক নারী,পুরুষ,শিশু ও গর্ভবতী নারীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করেন সেনাবাহিনী। সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ও ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স ও সিএমএইচ সাভারের পরিচালায় নয় আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এডিএমএস কর্নেল সুভাষ চন্দ্র রায়,১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ…

Read More