যতদিন লক ডাউন আছে ততদিন শিল্প কারখানা বন্ধ থাকবে : শিল্প প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):দেশে যতদিন লক ডাউন আছে ততদিন কোন শিল্প কারখানা খোলা হবে না বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন,আগে মানুষের জীবন তার পরে জীবিকা তাই লক ডাউনে কোন শিল্প কারখানা খোলা হবে না জানিয়ে তিনি আরও বলেন,কোরবানীর চামড়া ভারতে যেন কোন ভাবে কেউ পাচার করতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারী করেছে সীমান্ত এলাকায় উল্লেখ করে তিনি আরও বলেন,এবার চামড়া শিল্পে কোন অস্থিরতা নেই…

Read More

আমিনবাজার সালেহপুর সেতু মেরামত করায় এক পাশে যানচলাচল বন্ধ , তীব্র যানজট

স্টাফ রিপোর্টার,৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতু মেরামত করায় মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সাভার ট্রাফিক পুলিশ জানায়,ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতু দেবে যাওয়ায় সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা মেরামত শুরু করেন। মেরামত চলবে চারদিন। এঘটনায় মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এছাড়া ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণ কাজ চলছে।

Read More

সাভারে রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীনের কুলখানী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন ভূইয়া খোকনের কুলখানী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ঢাকা হাইর্ড এন্ড স্কীনস লিমিটেড কারখানায় এ কুলখানী ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে অংশ গ্রহণ করেন রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ ভূইয়া,বাংলাদেশ ট্যানাস এসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ,বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিকসহ আত্মীয় স্বজন ও নিহতের বন্ধু বান্ধব অংশ গ্রহণ করেন।উল্লেখ্য,গত ২৬…

Read More

সাভারে বিএলআরআইএ প্রথম বারের মত উন্নত জাতের উটপাখি পালন

স্টাফ রিপোর্টার,২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) প্রথম বারের মত গবেষণার মাধ্যমে উন্নত জাতের উটপাখি পালন শুরু করেছে। গবেষণার মাধ্যমে উটপাখি গুলো লালন পালন শেষে দেশের বিভিন্ন প্রান্তিক খামারীদের মাঝে রপ্তানী করা হবে। মুলত গরু ও মুরগীর মাংসের পাশাপাশি উটপাখির মাংশ সারা দেশে রপ্তানী করা হবে।দেশে মাংসের চাহিদা মেটানোর জন্য বছর খানেক আগে সাউথ আফ্রিকা থেকে কিছু উটপাখি নিয়ে আসা হয় বিএলআরআইএ। এখানেই উটপাখি গুলা লালন পালন করা হচ্ছে। তিন বছর গবেষণা শেষে উটপাখি গুলা দেশের বিভিন্ন খামারিদের মাঝে রপ্তানী করা হবে। এছাড়া উট পাখির ডিম থেকে আরও…

Read More

সাভারে ফুট ওভার ব্রীজে ফাটল, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা

স্টাফ রিপোর্টার,২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভারে একটি ফুট ওভার ব্রীজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সঠিক তদারকি ও মেরামত না করায় ব্রীজের অসংখ্য পাঠাতনে ফাটল দেখা দেওয়ায় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয়রা। ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ব্রীজটি দিয়ে পার হচ্ছেন অসংখ্য মানুষ।জানা যায়,দুই বছর আগে মানুষ পারাপার হওয়ার জন্য ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় দ্বিতীয় ফুট ওভার ব্রীজ নির্মাণ করেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কিন্তু ব্রীজটি গত কয়েকদিনে সিড়ির পাঠাতনসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় ও কিছু পাঠাতন ভেঙ্গে পড়ে যায়। এতে করে ঝুঁকি নিয়েই প্রতিদিন…

Read More

সাভারে ১০লক্ষ টাকার হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারে দশ লক্ষ টাকার হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গভীর রাতে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে,গভীর রাতে সাভারের কাঞ্চনপুর বালুরমাঠ এলাকায় মাদক ব্যবসায়ী শাহিন মিয়া (৪৫) হিরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী শাহিনকে সাড়ে চার’শ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। সাড়ে চার’শ গ্রাম হিরোইনের দাম প্রায় দশ লক্ষ টাকা। আটক মাদক ব্যবসায়ী ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।এবিষয়ে সাভার…

Read More

করোনায় ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যু

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার (২৯) মারা গেছেন।আজ বুধবার বেলা ১১টার দিকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানিয়া আক্তার। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, ১২ জুলাই সানিয়া আক্তারের করোনা শনাক্ত হয়।সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগদান করেন সানিয়া আক্তার। তাঁর স্বামী এ এইচ এম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। সানিয়া আক্তারের…

Read More

১৪ দিনেও খোঁজ মিলেনি কলেজ অধ্যক্ষের

স্টাফ রিপোর্টার, ২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : নিখোঁজের ১৪ দিনও খোঁজ মিলেনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন (৩৬) গত মঙ্গলবার (১৩ জুলাই) সাভার উপজেলার আশুলিয়ার থানার রূপায়ন মাঠ বেরন (৬তলা) এলাকার নিজবাসা স্বপ্ন নিবাস থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার ছোট ভাই দিপক চন্দ্র বর্মন (গত ২২ জুলাই) আশুলিয়ার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। কিন্তু অদ্যবদি তার কোন খবর পাওয়া যায়নি। নিখোঁজ মিন্টু চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে। নিখোঁজ ছেলের সন্ধানে সবার প্রতি অনুরোধ করছের তার বাবা ও…

Read More

সরকারী বিধিনিষেধ অমান্য করে সাভারে গার্মেন্টস কারখানা খোলা

স্টাফ রিপোর্টার,২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সরকারী বিধি নিষেধ অমান্য করে সাভারে কিছু গার্মেন্টস কারখানা খোলা রেখেছে কারখানা মালিক। তবে কারখানা গুলোতে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মালিকরা কারখানা ছুটি দিয়ে দেন। শ্রমিকরা জানায়,সরকারী বিধি নিষেধ অমান্য করে সাভারে কয়েকটি গার্মেন্টস খোলা রাখেন মালিকপক্ষ। গার্মেন্টস খোলা রয়েছে জানতে পেরে কারখানা গুলোর সামনে গেলে মালিকরা কারখানা ছুটি দিয়ে দেন। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যান। এদিকে সাভার ও আশুলিয়ায় কিছু গার্মেন্টস মাস্ক ও পিপি তৈরি হওয়ায় সেগুলো খোলা রয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন বলছে,সরকারী বিধি ভঙ্গ করে কোন মালিক কারখানা খোলা রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া…

Read More

পাহাড় ধসে ৬ রোহিঙ্গার মৃত্যু

২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ও পানিতে ভেসে ৬ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। এর মধ্যে বালুখালী ক্যাম্প-১০-এ পাহাড় ধসে মারা গেছেন ৫ জন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। আর পালংখালী ক্যাম্প-১৮-এ পানিতে ভেসে গেছে এক রোহিঙ্গা শিশু। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামুদ্দৌজা নয়ন। তিনি বলেন, ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। বৃষ্টিতে খালে গোসল করতে নেমে পানিতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে।…

Read More