১২ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): সিরাজগঞ্জে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন২০২৩-২৫ইং ট্রার্ম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আশীর্বাদপুষ্ট, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সমর্থিত এ কে এম এ হামিদ- মোঃ শামসুর রহমান প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় গণপূর্ত অধিদপ্তর শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইডিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নওশের আহম্মেদ তামান্না এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
জ্বালানি তেল আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করতে পারবে বেসরকারি খাত: প্রতিমন্ত্রী
৩ ডিসেম্বর (বিবিনিউজ):বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কম দামে জ্বালানি নিশ্চিত করাই এখন মূলত সমস্যা। সরকারের পাশাপাশি বেসরকারি খাতও জ্বালানি তেল আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করতে পারবে বলেন তিনি। এ জন্য সরকার দাম নির্ধারণ করে দেবে। রাজধানীর বিদ্যুৎ ভবন মিলনায়তনে আজ শনিবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি রূপান্তর: বৈশ্বিক প্রেক্ষিত এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতে কেউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে চাইলেও পারবে। ডিজেলচালিত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হচ্ছে…
Read Moreসাভার ও আশুলিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি
স্টাফ রিপোর্টার,২৯ নভেম্বর(বিবিনিউজ): ঢাকার সাভার ও আশুলিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। এসময় আইন শঙ্খলা সভা থেকে জানানো হয় চলতি বছরের অক্টোবর মাসে সাভারে বিভিন্ন অভিযোগে ৯৬ টি মামলা দায়ের করা হয় সাভার মডেল থানায়। এর মধ্যে হত্যা একটি,নারী নির্যাতন ১৭ টি এর মধ্যে ধর্ষণ নয়টি,অন্যান্য আটটি,চুরি নয়টি,দ্রুত বিচার আইনে দুই টি,দস্যুতা দুইটি,অন্যান্য ২৮ টি,মাদক দ্রব্য ৩৬ টি ও সড়ক দুর্ঘটনা একটি। এসব অপরাধ মুলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে।…
Read Moreবাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন(বিপিএ) দ্বি-বার্ষিক নিবার্চন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,২৭ নভেম্বর(বিবিনিউজ): বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন(বিপিএ) দ্বি-বার্ষিক নিবার্চনে সভাপতি পদে অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন,মহাসচিব পদে বাংলাদেশ (ঢাকা) শিশু হাসপাতালের সুযোগ্য পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা শিশু হাসপাতালের সাবেক উপ-পরিচালক কোষাধক্ষ ডাঃ মোঃ আবু তৈয়ব ও সাংগঠনিক সম্পাদক পদে ডাঃ মাকছুদুর রহমান নিবার্চিত হয়েছেন। দুটি পদ বাদে বাকী অন্যান্য পদে প্রতিদন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত ঘোষনা করেন প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক ডাঃ সাইদা আনোয়ার। নিবাচনে মোট া ১৬৭৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬’শ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন।অন্যান্য নির্বাচিত প্রার্থীগণ হচ্ছেন,সহ-সভাপিত পদে অধ্যাপক ডাঃ…
Read Moreসাভারে নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ৬৬ জন নেতাকর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর(বিবিনিউজ):সাভারে নাশকতার অভিযোগে ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এষ্টেট এর আবাসন প্রকল্প থেকে জামায়াত শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে নাশকতার করার উদ্দেশ্যে গোপন মিটিং করার সময় তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। এদিকে ৬৬ জন জামায়াত শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর আবাসন প্রকল্পের কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। পুলিশ জানায়,সাভারের ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নের সীমান্ত ঘেষা নির্জন গ্রাম চাপড়া এলাকায় ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এষ্টেট এর আবাসন প্রকল্পে জামায়াত শিবিরের নেতাকর্মীরা দেশে বড় ধরণের নাশকতার উদ্দেশ্যে গোপন মিটিং করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে সাভার…
Read Moreসাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
স্টাফ রিপোর্টার,১৭ নভেম্বর(বিবিনিউজ): ঢাকার সাভারে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভার ও ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। পুলিশ বলছে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএমবি এলাকায় সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন বিভিন্ন…
Read Moreমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু আজ
১৬ নভেম্বর(বিবিনিউজ):রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল লটারির (অনলাইন লটারি) মাধ্যমে। আজ বুধবার থেকে এ ভর্তি আবেদন শুরু হবে। গত সোমবার ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১৬ নভেম্বর থেকে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারি। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে…
Read Moreসাভারের পোশাক কারখানায় নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে শ্রমিকরা
স্টাফ রিপোর্টার,১৬ নভেম্বর(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় একটি চায়না মালিকানাধীন তৈরি পোশাক কারখানায় নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন শ্রমিকরা। মানববন্ধন কর্মসুচীতে এসময় ওই পোশাক কারখানার নিরিহ শ্রমিকরা কান্নায় ভেঙ্গে পড়েন তাদের যৌন হয়রানির কারণে।মানববন্ধন থেকে এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন,সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় চায়না মালিকানাধীন রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডে প্রায় সাত শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। পরে গত কয়েকদিন ধরে ওই…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস জানুয়ারিতে শুরু
স্টাফ রিপোর্টার,১৬ নভেম্বর(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস আগামী বছরের জানুয়ারিতে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল হলে নবনির্মিত ২টি হলের সিটবন্টনের বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে হল সমূহের প্রভোস্টগণ অংশগ্রহণ করেন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রতিটি হলের ২০১৬-১৭ থেকে ২০২০-২০২১ শিক্ষার্ষের ১০০ জন শিক্ষার্থীকে নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানান্তরকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী…
Read Moreগহনা শিল্প রক্ষায় সকল ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে : শহীদুল ইসলাম
স্টাফ রিপোর্টার,১১ নভেম্বর, ২০২২(বিবিনিউজ):সাভারের ভাকুর্তার গহনা শিল্প রক্ষায় সরকারী ভাবে সকল ধরণের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। সাভারের ভাকুর্তা বাজারের গহনা বাজার পরিদর্শন শেষে তিনি একথা বলেন।ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম এসময় আরও বলেন,গহনা শিল্প রক্ষায় গহনার কারীগরদের সব বিষয়ে সুযোগ সুবিধা দেওয়া হবে যাতে করে এ শিল্প টিকে থাকে কোন ক্ষতি না হয় বলেও বলেন তিনি। এর আগে তিনি সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন ও সাভারে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
Read More