স্টাফ রিপোর্টার,২৯ নভেম্বর(বিবিনিউজ): ঢাকার সাভার ও আশুলিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। এসময় আইন শঙ্খলা সভা থেকে জানানো হয় চলতি বছরের অক্টোবর মাসে সাভারে বিভিন্ন অভিযোগে ৯৬ টি মামলা দায়ের করা হয় সাভার মডেল থানায়। এর মধ্যে হত্যা একটি,নারী নির্যাতন ১৭ টি এর মধ্যে ধর্ষণ নয়টি,অন্যান্য আটটি,চুরি নয়টি,দ্রুত বিচার আইনে দুই টি,দস্যুতা দুইটি,অন্যান্য ২৮ টি,মাদক দ্রব্য ৩৬ টি ও সড়ক দুর্ঘটনা একটি। এসব অপরাধ মুলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। এছাড়াও আশুলিয়ায় অক্টোবর মাসে মামলার সংখ্যা এক’শ দুইটি। এর মধ্যে ধর্ষণ ১৪ টি,চুরি ১২ টি,দস্যুতা একটি,অস্ত্র আইনে একটি,দ্রুত বিচার আইনে একটি,নারী নির্যাতন ১১ টি,মাদক দ্রব্য ৩৬ টি,মারামারি ১৩ টি,সড়ক দুর্ঘটনা একটি,অন্যান্য ১৩ টি ও হত্যা তিনটি। এসব মামলায় গ্রেপ্তার করা হয় এক’শ দুই জন অপরাধীকে। এসময় মাসিক আইন শৃঙ্খলা সভা থেকে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,সাভার ও আশুলিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সাভার ও আশুলিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি
