কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর,২০২৩(বিবিনিউজ): অবহ্যত ভারী বর্ষন ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকে পড়েছে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের গ্রামগুলোতে।তলিয়ে গেছে ফসলের ক্ষেত।বন্যা পরিস্থিতির কারণে আতঙ্কিত তিস্তা পাড়ের মানুষকে সতর্ক করতে গতরাত থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা দেয়া হচ্ছিল।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আরো দুইদিন ভারী বর্ষণ অব্যাহত থাকলেও উজানের পানি কমায় দ্রুততিস্তার পানি কমে যাবে।কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ বলেন, দুর্যোগ থেকে লোকজনদের সরিয়ে নিতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।সেই সাথে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে যাতে…

Read More

বিএনপি জামায়াত আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না:ওবায়দুল কাদের

৪ অক্টোবর,২০২৩(বিবিনিউজ):বিএনপি জামায়াত হাটু ভাঙ্গা দল তাই আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন,কোন দেশের কথায় বাংলাদেশ চলে না কে নিষেধাজ্ঞা দিলো আর কে কি বললো তাতে সরকারের কিছু যায় আসেনা নির্বাচন সঠিক সময়ে হবে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না আর বানচাল করতে আসলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে…

Read More

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হবে না : মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার,২০২৩(বিবিনিউজ): তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া দেশে আর কোন জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক দফা দাবি আদায়ের লক্ষে এক সমাবেশে তিনি এ হুশিয়ারি দেন।মির্জা আব্বাস এসময় আরও বলেন,বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ডিসি এসপি ও আওয়ামী লীগ সরকার সমর্থিত সকলের কঠোর বিচারের মুখোমুখি করা হবে পালিয়ে যেতে দেওয়া হবে না জানিয়ে আরও বলেন,খালেদা জিয়াকে সরকার ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের মিথ্যা…

Read More

জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বিএনপি: শাহীন আহমেদ

স্টাফ রিপোর্টার,১৩ সেপ্টেম্বর,২০২৩(বিবিনিউজ): বিএনপির যেকোন নাশকতা প্রতিহত করতে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হযরতপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এসময় আরও বলেন,বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে প্রতিহত করতে আমরা সবসময় মাঠে থাকবো বলেও বলেন তিনি।স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আওয়ামী লীগের নেতাকর্মী ও সমাজের সর্বস্তরের লোকজন এতে অংশ গ্রহণ করেন।

Read More

সাভারে ডাচ -বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর,২০২৩(বিবিনিউজ):ঢাকার সাভারে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন রিজিওনাল ম্যানেজার (আরএম) বিশ্বজিৎ দেবনাথ , সবাই আরো বক্তব্য রাখেন ,এরিয়া ম্যানেজার জগদীশ চন্দ্র সরকার, সেলস ম্যানেজার সফিকুল ইসলাম এবং লোন অফিসার শুভঙ্কর রায়, সভাপতি তো করেন জিম টেলিক এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী নাঈমুল ইসলাম মুক্তা। সভায় বিভিন্ন এজেন্ট মালিকগণ বিভিন্ন সমস্যার বক্তব্যের উত্তর দেন আরএম বিশ্বজিৎ দেবনাথ মহোদয়। সভায় নবাগত লোন অফিসার সুমনা মুনমুন ও বিথীকা রানী পাল সহ বিভিন্ন এজেন্ট মালিক ও ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

Read More

নানা আয়োজনে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী

স্টাফ রিপোর্টার,০৬ সেপ্টেম্বর(বিবিনিউজ):নানা আয়োজনে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক ভাবে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী,কীর্তন,অধিবাসন কীর্তন ও মহন্ত বিদায়। সাভারে সকালে মোকমা পাড়া শ্রী কৃষ্ণ জাগরণ সংঘের উদ্দ্যোগে মন্দির প্রাঙ্গন থেকে র‌্যালীর উদ্বোধন করেন সাভার পৌর সভার মেয়র হাজী আব্দুল গণি। র‌্যালীটি বের হয়ে সাভার বাজার দিয়ে নামা বাজার বড় মন্দির হয়ে সাভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। সাভারের দক্ষিণ ও মধ্য পাড়া থেকেও পৃথক র‌্যালী বের করেন হিন্দু ধর্মাবলম্বীরা।অপর দিকে অনুরুপ ভাবে আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক ভাবে কর্মসূচী…

Read More

সাভারে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৩০আগস্ট(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা পরিষদের হলরুমে,সাভার উপজেলা,পৌর ও আশুলিয়া থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমির সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

Read More

সাভারে অস্ত্রের মুখে তুলে স্বর্ণালঙ্কার,নগদ টাকাসহ প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার,২৯আগস্ট(বিবিনিউজ):সাভারে ডিবি পুলিশ পরিচয়ে এক সৌদি প্রবাসীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে স্বর্ণালঙ্কার,নগদ টাকাসহ প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। গতকাল সকাল দশ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের মধুমতি মডেল টাউনের সামনে এঘটনা ঘটে। এর আগে ওই এলাকায় একই কায়দায় ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে গাড়ি থেকে তুলে নিয়ে ৬৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাতরা। এঘটনায় এখন পর্যন্ত পুলিশ সেই স্বর্ণালঙ্কার উদ্ধার বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।সৌদি প্রবাসীর স্ত্রী কানিজ জানায়,তার স্বামী রুবেল মাহমুদ গতকাল সৌদি আরব থেকে নিজের ছেলেকে সার প্রাইজ…

Read More

সাভারের আশুলিয়ায় অপহরণের শিকার ১০ বছরের শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার,২৯আগস্ট(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় অপহরণের শিকার ১০ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক ও অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার আশিক (১৮) ও ময়মনসিংহ জেলার আতাব আলী (৫৫)।লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গতকাল দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১০ বছরের ওই শিশু খেলাধুলা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি…

Read More

ধামরাইয়ে গুণিজন ফাউন্ডেশনের বঙ্গবন্ধু কর্ণার, বেগম উকিলননেছা স্মৃতি পাঠাগার ও গাছের চারা বিতরণ কর্মসূচী সম্পন্ন

স্টাফ রিপোর্টার,২৭আগস্ট(বিবিনিউজ): ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু কর্ণার, বেগম উকিলননেছা স্মৃতি পাঠাগার, বৃক্ষবিতরণ, গুণিজন ফাউন্ডেশন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বিকেলে ধামরাইয়ের বালিথা বাথুলী এলাকায় এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। পরে সেখানে আলোচনা সভা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। পরে সংসদ সদস্য বেনজীর আহমেদ ধামরাইয়ের কুশুরা,কেলিয়া,কাউলিপাড়া ও চৌহাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্টের আলোচনা সভায় যোগদান করেন। এ…

Read More