স্টাফ রিপোর্টার,১৩ সেপ্টেম্বর,২০২৩(বিবিনিউজ): বিএনপির যেকোন নাশকতা প্রতিহত করতে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হযরতপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এসময় আরও বলেন,বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে প্রতিহত করতে আমরা সবসময় মাঠে থাকবো বলেও বলেন তিনি।
স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আওয়ামী লীগের নেতাকর্মী ও সমাজের সর্বস্তরের লোকজন এতে অংশ গ্রহণ করেন।
জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বিএনপি: শাহীন আহমেদ
