স্টাফ রিপোর্টার.১৭ সেপ্টেম্বর,২০২৩(বিবিনিউজ):বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের কল্যানে কাজ করে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে ঢাকার সাভারে সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের ৫র্ম কোর পূনর্মিলনি ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৩ যোগ দিয়ে তিনি একথা বলেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন,বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে দেশের ভাবমূতি উজ্জল করছে সেই সাথে দেশের কল্যাণ মুখীসব কাজ করছে বলেও বলেন তিনি।
এসময় সেনবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের কল্যানে কাজ করে :সাভারে সেনাবাহিনী প্রধান
