বিএনপি জামায়াত আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না:ওবায়দুল কাদের


৪ অক্টোবর,২০২৩(বিবিনিউজ):বিএনপি জামায়াত হাটু ভাঙ্গা দল তাই আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন,কোন দেশের কথায় বাংলাদেশ চলে না কে নিষেধাজ্ঞা দিলো আর কে কি বললো তাতে সরকারের কিছু যায় আসেনা নির্বাচন সঠিক সময়ে হবে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না আর বানচাল করতে আসলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে ।বিএনপি আপস হয়ে গেছে তাদের আন্দোলন করার কোন সক্ষমতা নেই খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় বিএনপি কোন আন্দোলনকরতে পারেনি বলেন তিনি। এসময় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম,জাহাঙ্গীর কবির নানক,যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম,ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ আরো অনেকে। সভায় সভাপত্বি করেন ঢাকা জেলা আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি।

এদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হওয়ার পর থেকে ঢাকার আশ পাশের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন উৎসব মুখর পরিবেশে।

Related posts

Leave a Comment