সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা

সাভার,৩০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা। বুধবার দুপুরে বিশমাইল জিরাবো সড়কের আশুলিয়ার কুটুরিয়া বাসষ্ট্যান্ড এলাকায় ট্রেন্ডি আউটওয়্যাল লিমিটেড গার্মেন্টস এ বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায় ট্রেন্ডি আউটওয়্যাল লিমিটেড গার্মেন্টস এ কাজ করে আসছিলেন ১২’শ শ্রমিক। পরে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন না দিয়ে না দিয়ে মালিকপক্ষ গা ঢাকা দেয়। আজ দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিশমাইল জিরাবো রাস্তা অবরোধ করে রাখেন। এসময় রাস্তার উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে…

Read More

সাভারে যত্রতত্র ময়লার ভাগাড়

সাভার, শেখ এ কে আজাদ(বিবিনিউজ):সাভারে এক বিশেষজ্ঞ চিকিৎসক মাসুদা শিখা তার ফেসবুক শেয়ারে লিখেছেন বর্জ্য নিয়ে বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা বিভিন্ন স্থানে ফেলে রাখা হয় দিনের পর দিন,মাসের পর মাস এ যেন সাভারে যত্রতত্র ময়লার ভাগাড়, কমছেনা দূর্গন্ধ।চলাচলকারী শিশু-কিশোর,যুবক-যুবতী, নারী- পুরুষ অসহায়। দৃষ্টি কারে না স্থানীয় ও উর্দ্ধত্বন কর্তৃপক্ষের ।এ মহান উদ্যোগ কে নিবেন একটি প্রশ্ন ছুড়ে দেন বেশীরভাগ নাগরিক সমাজ? মাসুদা শিখা তার ফেসবুক থেকে শেয়ার করা হুবহুব নিম্নে তুলে ধরা হলো -সাভার বাজারে এসেছিলাম গতরাতে। পার্কিং এরিয়া নাই। নামতে হয় যেখানে যাবো, তার সামনে। চৌরঙ্গীর সামনের এই অবস্থা।…

Read More

জাবির উপচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট

সাভার,২৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আজ সোমবার থেকে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট ও অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ কর্মসুচী পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মত দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। দ্বিতীয় দিনের মত এ অবরোধ ও ধর্মঘটের কারনে প্রশাসনিক কাজ ব্যহত হচ্ছে। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন। আন্দোলনকারী শিক্ষক ও…

Read More

আশুলিয়ার যুবলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকা লুটপাটের মামলা

সাভার ,২৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এবার দোকান ভাঙচুর করে ৭৬ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট ও মার্কেট দখল করার অভিযোগে যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভুঁইয়াসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোর রাতে আশুলিয়া থানায় এম এ খান মার্কেটের মালিক আলমগীর খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আশুলিয়া থানা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মঈনুল ইসলাম ভুঁইয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আরও তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২জনকে মামলায় আসামি করা হয়েছে। এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাতে মাকসুদা বেগম…

Read More

আইন তার নিজস্ব গতিতে চলবে : প্রধানমন্ত্রী

২৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়কারীদের বিরুদ্ধে পুনরায় হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে। তিনি বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে, সে যেই হোক এবং যে দলই করুক না কেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় স্থানীয় হিলটন হোটেলে আজারবাইজানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন ব্যবস্থা নেয়া হচ্ছে। যদি আমাদের দলের কেউ ও অপরাধে জড়িত হয়, সে তৎক্ষণাৎ শাস্তি ভোগ করছে।’ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অপরাধীরা অপরাধীই, আমরা অপরাধীদের অপরাধীর…

Read More

মাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শক্রু তাই তাদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের পার্বতীনগর এলাকায় ঢাকা জেলা পুলিশের এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে তাই মাদক ব্যবসা ছেড়ে মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে না আসলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আলোচনা সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম,পুলিশের ঢাকা…

Read More

জাবির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

সাভার,২৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন। এছাড়া উপাচার্যের কার্যালয়ের সামনে বানানো হয়েছে উপাচার্য অপসারণ মঞ্চ। রবিবার সকাল ৯টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ…

Read More

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

২৬ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে অজ্ঞাত (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া শাহেদা (১২) নামে এক শিশু ও অপর এক নারী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। দমকল কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে প্রেরণ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার এ তথ্য জানান। তিনি বলেন,শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৬/এ রোডের ৫৫ নম্বর হোল্ডিংয়ের ১২তলা ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার…

Read More

ধামরাইয়ে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা হয়েছেন এক কিশোরী

ধামরাই,২৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সহযোগিতায় স্বামীর হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা হয়েছেন এক কিশোরী। এঘটনায় বিচারের নামে টাকা ভাগভাটোয়ারার অভিযোগে স্থানীয় ইউপি মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক মোকছেদ আলীর স্ত্রী উজালা বেগমকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। আজ শনিবার সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় ধর্ষক মোকছেদ আলী, তার স্ত্রী উজলা বেগম এবং স্থানীয় ইউপি মেম্বার ফারুকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো- ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের মৃত সাধু বেপারীর ছেলে মোঃ মোকসেদ আলী, স্ত্রী উজালা বেগম, আমতা…

Read More

দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক দমনে পুলিশ কাজ করছে:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক দমনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শনিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে শিল্প পুলিশের আয়োজনে এক র‌্যালিতে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন পুলিশ জনগনের বন্ধু দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক দমন করেছে পুলিশ তাই পুলিশ বাহিনী এখন জগনের বন্ধু দেশের মানুষকে পুলিশ দিনরাত সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। র‌্যালি শেষে শিল্প পুলিশ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে সাভারের বর্ণাঢ্য…

Read More