ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

৬ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ): জেলার সদর উপজেলার মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের একই পরিবারের ৪ জন ডা. শরীফুল ইসলাম হাদী (৫০), তার মেয়ে তাবাসসুম (৮) শ্যালিকা তাকিয়া (১২) বোনের মেয়ে তানজিলা (১৮), পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন (৪১) ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ (৪৫)। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী…

Read More

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নানক

৬ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব জানান, সকাল ৯ টার দিকে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, প্রথমে ইসিজি করার পর ডাক্তাররা এনজিওগ্রামের পরামর্শ দেন। এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেছেন হার্টে দুটি ব্লক পড়েছে। তাৎক্ষণিক একটি রিং পড়ানো হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

Read More

পুলিশকে জনবান্ধব হওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী

৬ জানুয়ারি ,২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর সদস্যদের আরো জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, আসলে পুলিশকে জনতারই হতে হবে, জনগণ যেন আস্থা পায়, বিশ্বাস পায় এবং পুলিশের কাছে দাঁড়াতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশের প্রতি আগে মানুষের যে একটা অনীহা ছিল সেটা কিন্তু আর নেই। বরং পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। আসলে এটাই সব থেকে বেশি প্রয়োজন। কাজেই আপনারা সেভাবেই কাজ করবেন।’ তিনি নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালনের জন্যও পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ…

Read More

সাভারে দশ হাজার শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ

সাভার,৬জানুয়ারি,২০২০(বিবিনিউজ):আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন চায় এবং সেই নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাভার উপজেলা পরিষদ মাঠে স্থানীয় গরীব অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ শেষে এক বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন,সিটি করর্পোরেশন নির্বাচন সুষ্ঠ করতে আওয়ামী লীগ সকল ধরণের সাহায্য করবে নির্বাচন কমিশনকে বিএনপি নির্বাচনের…

Read More

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫২২৭ জনের

০৪ জানুয়ারি, ২০২০(বিবিনিউিজ): বাংলা গেল বছরে শুধু সড়ক দুর্ঘটনাই ঘটেছে ৪ হাজার ৭০২টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ হাজার ২২৭ জন। আহত ৬ হাজার ৯৫৩ জন। সবচেয়ে বেশি ৩০৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে।নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের করা ‘২০১৯ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে’ এসব তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে রেলপথে ১৬২টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯৮ জন, আহত ৩৪৭ জন। নৌপথে ৩০টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৪…

Read More

মানিকগঞ্জে বাসচাপায় দুজন নিহত

০৪জানুয়ারি,২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছেন।এই দুজন হলেন উপজেলার শোলধরা গ্রামের রিকশাচালক আইজুদ্দিন (৪৫) ও রিকশার যাত্রী সেলিম মিয়া (৪০)। সেলিমের বাড়ি শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামে। আজ দুপুরে রিকশায় করে স্থানীয় কাকজোড় এলাকা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন সেলিম মিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের বানিয়াজুরী ক্যানেল এলাকায় ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস ওই রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী সেলিম ও রিকশাচালক আইজুদ্দিন নিহত হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ…

Read More

আজ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

৪ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ৩দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ…

Read More

ইট ভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন

সাভার,২জানুয়ারি,২০২০(বিবিনিউজ):পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট ভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় সাভার,আশুলিয়া,ধামরাই,গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন ইটভাটার কয়েক’শ মালিক ও শ্রমিকরা অংশ গ্রহন করেন। মানববন্ধনে এসময় বিভিন্ন ইটভাটার মালিকরা বলেন সরকার অযৌক্তিক ভাবে ইটভাটা ভেঙ্গে দিচ্ছে এতে করে হাজার হাজার ইটভাটার শ্রমিক বেকার হয়ে পড়েছে আর নতুন করে ইটভাটা ভাঙ্গা হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলেও বলেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় ঢাকা…

Read More

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কোন দুর্নীতি হয়নি:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২জানুয়ারি,২০২০(বিবিনিউজ):বর্তমান সরকারের এক বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কোন দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকায় এক সুধি সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে তাই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই আমার এই মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতি করতে পারেনি আমরা সফল ভাবে দুর্নীতি বন্ধ করেছি উল্লেখ্য করে তিনি আরও বলেন সব চেয়ে উল্লেখ যোগ্য হলো মন্ত্রণালয়ের যে টিআর কাবিখার বরাদ্দ…

Read More

শিক্ষা নিয়ে বর্তমান সরকার সবসময় গুরুত্ব দেয় : সাভারে শিক্ষামন্ত্রী

সাভার,১জানুয়ারি,২০২০(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে তদন্তের পরে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। বুধবার দুপুরে সাভার সরকারী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না শেখ হাসিনা সরকারের সময় কোন দাবি দাওয়ার প্রয়োজন হয়না এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ শিক্ষা নিয়ে বর্তমান সরকার সবসময় সব বিষয়ে…

Read More