৫ মার্চ, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অধিকতর উন্নয়নে উৎসাহ ও সহায়তার লক্ষ্যে চলতি বছরের বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা অনুদান প্রদান করেছেন। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়টি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন স্বাগত…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
মোংলা বন্দরে বিদেশি জাহাজ নিয়ে সন্দেহ
০৫ মার্চ, ২০২০(বিবিনিউজ):মোংলা বন্দরে নোঙর করা সিঙ্গাপুর থেকে আসা একটি জাহাজে করোনাভাইরাসে আক্রান্ত নাবিক আছে- এমন সন্দেহ থেকে জাহাজটির পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। সেরেনিটাস এন নামের জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দর হয়ে বুধবার রাতে মোংলা বন্দরে এসে পৌঁছায় কয়লাবাহী জাহাজটি। বুধবার রাত এগারোটার দিকে জাহাজটি মোংলা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে হারবাড়িয়া নামক জায়গায় নোঙর করে। এলাকাটি সুন্দরবনের প্রবেশপথ হিসেবে পরিচিত। সুন্দরবন ভ্রমণকারী পর্যটকবাহী নৌযানগুলো সাধারণত এই হারবাড়িয়া পয়েন্ট থেকেই জঙ্গলে প্রবেশ করে। মোংলা বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা বা পোর্ট হেলথ অফিসার সুফিয়া বেগম বলেন, জাহাজের তিনজন…
Read Moreসাভারে দেশীয় অস্ত্রসহ ১৩ জন ডাকাত গ্রেফতার
সাভার,৫ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে বিভিন্ন বাড়িতে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ১৩ জন আন্ত ঃ জেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাদেরকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ জানায় বৃহস্পতিবার ভোর রাতে হেমায়েতপুরের বিভিন্ন বাড়িতে পিকআপ ভ্যান নিয়ে ওই ১৩ ডাকাত সদস্য গরু ডাকাতি করতে যায় পরে গোপন সংবাদের ভিতিত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ১৩ জন ডাকাতকে আটক করা হয়। আটক ডাকাতরা হলেন আবুল হোসেন (৩০),মহি উদ্দিন (৪৫),রাজু মিয়া (৩০),সুরুজ মিয়া (৩৫),জালাল মাদবর (৫০),আবুল…
Read Moreডেঙ্গু জ্বরের সচেতনতা এখনই
০৪ মার্চ ২০২০(বিবিনিউজ):ডেঙ্গু জ্বরের ব্যাপক প্রভাব ছিল গত বছর। এখনো ডেঙ্গু আক্রান্ত কিছু রোগী পাওয়া যাচ্ছে। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ডেঙ্গু জ্বরের সময়কাল এগিয়ে এসেছে এবং দীর্ঘায়িত হয়েছে। গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসকসহ অনেকে মারাও গেছেন। তাই ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা ছিল এবং আছে। এ বিষয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক গোবিন্দ চন্দ্র রায় বলেন, জ্বর মানেই ডেঙ্গু, এমন কোনো কথা নেই। তবে জ্বর হলে অবহেলা করা উচিত নয়। জ্বরে…
Read Moreবুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ
০৪ মার্চ ,২০২০(বিবিনিউজ):ঢাকা-১৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য আসলামুল হকের বাধা উপেক্ষা করে বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে বছিলা সেতুর পশ্চিম পাশে বুড়িগঙ্গার তীরে নিজে এসে চলমান উচ্ছেদ অভিযান বন্ধ করার নির্দেশ দেন আসলামুল হক। তবে তাঁর এই বাধা উপেক্ষা করেই বিআইডব্লিউটিএ তাদের অভিযান চালাচ্ছে। কেরানীগঞ্জে বছিলা সেতুর পশ্চিম পাশে চর ওয়াশপুর এলাকায় বুড়িগঙ্গার তীরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন আসলামুল হক। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি তৈরি করতে গিয়ে তিনি নদীর কিছু অংশ দখল করেছেন বলে দাবি বিআইডব্লিউটিএর। গতকাল মঙ্গলবার এখানে…
Read Moreরাজধানীতে ৮ম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৪ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : এসএমই পণ্যের প্রচার এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যে রাজধানীতে ৮ম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়নে (কেআইবি) এই মেলার উদ্বোধন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ৯ দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। শিল্প সচিব মো. আব্দুল হালিম এবং…
Read Moreবাংলাদেশ মোদিকে সর্বোচ্চ সম্মান জানাবে : পররাষ্ট্রমন্ত্রী
০৩ মার্চ ,২০২০(বিবিনিউজ):পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান জানাবে বাংলাদেশ। দেশের সাধারণ মানুষও মোদিকে সম্মান জানাবে। যাঁরা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করছেন, এটা তাঁদের নিজস্ব ব্যাপার। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মুজিব বর্ষের অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে দিল্লির সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদির আগমনের বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি দল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘গণতান্ত্রিক দেশে…
Read Moreখাগড়াছড়িতে বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষে নিহত ৪
০৩ মার্চ ,২০২০(বিবিনিউজ):খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে ব্যক্তিমালিকানাধীন বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে বিজিবি সদস্যসহ অন্তত চারজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. সাহাব মিয়া আজ সকালে তাঁর নিজের বাগান থেকে বেশ কিছু গাছ কাটেন। গাছগুলো গাড়িতে করে ইটভাটায় নেওয়ার সময় সেগুলো অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করেন। জব্দ করা গাছ তাদের হেফাজতে নিতে চান। একপর্যায়ে পুরো এলাকাবাসী…
Read Moreসাভারের হেমায়েতপুরে শ্রমিকের রহস্য জনক মৃত্যু
সাভার,৩ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারীতে এক শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বাংলাদেশ বিসিক শিল্প নগরীর এস বি শাহী ট্যানারির ভিতরের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে রাতে ওই ট্যানারির ভিতরে একটি রুমে ঘুমিয়ে ছিলেন ওই কারখানার সুপার ভাইজার মুনতাজ মিয়া (৫৫)। পরে সকালে কারখানার অন্য শ্রমিকরা তার মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের মেয়ে সুইটি আক্তার জানান তার বাবার রহস্য জনক মৃত্যু হয়েছে। কারণ মৃত্যুর আগে তার বাবা মারা গেছে কিনা…
Read Moreতাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের সম্পর্ক নেই : আইইডিসিআর
২ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সচেতনতার পাশাপাশি জীবনাচরণ পরিবর্তন করতে হবে। আজ সোমবার করোনা প্রসঙ্গ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন। গ্রীষ্মকালে করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাবে এমন ভরসায় বসে থাকা যাবে না, আমাদেরকে সচেতন হতে হবে জানিয়ে তিনি বলেন, তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। কারণ উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেও করোনা ধরা পড়েছে। তবে, ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না এ ভাইরাস। এতো…
Read More