তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ (Ruediger Lotz)। আজ সোমবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের…

Read More

সাভারে বিইউপির শিক্ষার্থী গণধর্ষণের শিকার

১৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): সাভারে খ্রিষ্টান সম্প্রদায়ের যুবক কর্তৃক মুসলিম নারী শিক্ষার্থী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনার পর থেকে ধর্ষণকারীরা পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। ভূক্তভোগী ঐ নারী শিক্ষার্থী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর) ২য় বর্ষে অধ্যায়নরত রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় তার পথরোধ করেন মাদকাসক্ত সোহেল রোজারিও,বিপ্লব রোজারিও ও মিঠু রোজারিও। পরে তাকে গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে তিন জন মিলে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে পালাক্রমে…

Read More

ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে তুষার পূনরায় সভাপতি এবং সম্পাদক আহাদ নির্বাচিত

স্টাফ রিপোর্টার, ১১ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল আহাদ (বাবু)। শনিবার এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এতে ৩১ জন সাংবাদিক ১৩ জন প্রার্থীকে ভোট দেন। প্রার্থীদের মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহনা টিভির মো. আব্দুল আহাদ (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসটিভির মো. রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মো. মনোয়ার হোসেন নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন-…

Read More

মাওলানা ভাসানীর পর বাংলাদেশে একমাত্র জাতীয় নেতা তারেক রহমান: মীর সরফত আলী সপু

স্টাফ রিপোর্টার,৯ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):মুন্সীগঞ্জ প্রতিনিধি: মাওলানা ভাসানীর পর বাংলাদেশে যদি কোনো জাতীয় নেতা থাকেন, তিনি একমাত্র তারেক রহমান- এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। বাঘড়া ইউনিয়ন যুবদল আয়োজিত কর্মশালা শেষে আল আমিন বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। মীর সরফত আলী সপু বলেন, তারেক…

Read More

দোহারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবস্থান জানালেন নুর সালাম

স্টাফ রিপোর্টার,৯ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকা জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নুর সালাম এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ঢাকার দোহারের কাটখালির একটি জমি নিয়ে তার বিরুদ্ধে স্থানীয় একাদিক অনলাইন পত্রিকা তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিক সম্মেণনে নুর সালাম বলেন, উক্ত জমিটির প্রকৃত মালিক তার ফুপু কনা আক্তার, যিনি হাই মুন্সির কাছ থেকে জমিটি ক্রয় করেন। বর্তমানে বিধান মুন্সি, তার মা ও দুই বোন জমিটির বৈধ মালিক। জমির সকল বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং তা থানায় প্রদর্শনও করা হয়েছে।তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিশেষ এলাকার প্রভাব খাটিয়ে কতিপয় লোকজন…

Read More

আশুলিয়ায় পলমল গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ রিপোর্টার,৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি। আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানায়, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১১ টা ৪০ মিনিটের দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা।…

Read More

ধামরাইয়ে শহীদ আবুল হোসেন ক্লাব কর্তৃক ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৬ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪ অক্টোবর (শনিবার) বিকেলে খড়ারচর শহীদ আবুল হোসেন ক্লাব ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল শিবলী একাদশ বনাম কুরঙ্গী উদয়ন সংঘ। ৪-০ গোলে বিজয়ী দল শিবলী একাদশ। খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার ফ্রিজ এবং রানার আপ পুরস্কার ছিল স্মার্ট টেলিভিশন। উৎসব মুখর পরিবেশে ও হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে শহীদ আবুল হোসেন ক্লাব এর সভাপতি ও রোয়াইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী…

Read More

সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন আটক

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধ কর্মকা-ে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।রাতে জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা ও রূপায়ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলোÑ আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকার ইয়ার হোসেন (২০), জামগড়া এলাকার সোনা মিয়া (৪৫), একই এলাকার আশরাফুল (১৮), বড় বাবু (১৯), আকাশ (১৮) ও ১৭ বছরের এক কিশোর।যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতভর…

Read More

পূজামন্ডপে নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি কঠোর হাতে দমন করবে : সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সোমবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামে দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও তাদেরকে নগদ অর্থ সহায়তা দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে কোন অপ্রতিকর ঘটনা হবে না বর্তমান অন্তবর্তী কালীন সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে কেউ হামলার চেষ্টা করলে পূজা মন্ডবে তাকে কঠোর…

Read More

সাভারে সনাতনী ধর্মের শারদীয় দূর্গোৎসব আনন্দ উৎসবে অনুষ্ঠিত হচ্ছে

শেখ এ কে আজাদ,৩০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):সাভার উপজেলায় সনাতনী শারদীয় দূর্গোৎসব আনন্দ উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মের ব্যক্তিরা। সোমবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত পূজামন্ডবগুলো ঘুরে দেখা গেছে আইনশৃংখলা পরিস্থতির ঠিক রয়েছে পূজামন্ডবগুলোতে গিয়ে প্রার্থনা করছে হিন্দু সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। সাভার নামাবাজারের শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রমের সভাপতি শ্রী বৈদ্যনাথ সাহা ও সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণদাস ঘোষ কাঞ্চন সাংবাদিককে জানান, পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় বলয়ে এখনো কোন বিশৃঙ্খলা ঘটেনি শান্তিপূর্ণ ভাবে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সাভার থানা এড়িয়া ২২০ টি এবং সাভার পৌরসভায় ৪০ টি পূজামন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ…

Read More