দেশে করোনায় মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে, নতুন আক্রান্ত ৪৯২ জন

২০ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনায় মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৯২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন আরো ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশের ১৯টি পরীক্ষাগারে ২…

Read More

সোহরাওয়ার্দীর পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

১৯ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত পাঁচজনের মধ্যে দুজন মেডিসিন বিভাগ, একজন শিশু বিভাগ, একজন অবেদনবিদ্যা বিভাগ ও একজন বহির্বিভাগের চিকিৎসক।আক্রান্ত পাঁচ চিকিৎসক কোনো রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতাল সূত্র বলছে, তাদের সন্দেহ, বহির্বিভাগের চিকিৎসক প্রথমে আক্রান্ত হন। পরে অন্যরা সংক্রমিত হন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এক চিকিৎসক বলেন, কমিউনিটি ট্রান্সমিশন শুরু হলে আসলে কে কীভাবে সংক্রমিত হচ্ছেন, তা নিরূপণ করা কঠিন। তা ছাড়া…

Read More

২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৩১২ জন

 ১৯ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘন্টায় আরও ৩১২ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৭ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন আরো ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। অধিদপ্তর থেকে অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও…

Read More

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮ এপ্রিল ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশের জনগণকে বাঁচাতে সকলকে নিজ নিজ অবস্থানে অবস্থান করে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বার বার আপনাদেরকে অনুরোধ করছি যে, যেখানে আছেন সেখানেই থাকেন। অর্থাৎ এটাকে (করোনা ভাইরাস) যদি আমরা একটা জায়গায় ধরে রাখতে পারি এবং সেখান থেকে যদি মানুষকে সুস্থ করতে পারি তাহলেই কিন্তু এটা আর বিস্তার লাভ করতে পারবে না।’ শেখ হাসিনা বলেন, ‘এটা যেহেতু মুখ থেকে ছড়ায়, তাই, একজন মানুষ অন্য একজন মানুষের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকুন।’ ‘দেশবাসীকে বলবো…

Read More

শরীরে সরাসরি জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ:স্বাস্থ্য অধিদপ্তর

১৮ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি ছিটানো বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। দেশের সকল সিভিল সার্জনের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, ‘বিভিন্ন জাতীয় পত্রিকায় মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব জীবাণুনাশক তৈরিতে ব্লিচিং পাউডার (হাইপোকো¬রাইড) এর দ্রবণ ব্যবহার করা হচ্ছে। যা মানবদেহের উন্মুক্ত বহি:অঙ্গসহ চোখ মুখের জন্য মারাত্মক ক্ষতিকর।’ চিঠিতে বলা হয়, এই ধরনের জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদপ্তর…

Read More

দেশে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে

১৮ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৩০৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা…

Read More

শিশু কন্যাকে রেখে করোনা যুদ্ধে মানিকগঞ্জের ইউএনও আইরিন

শেখ বাশার ,১৭ এপ্রিল ২০২০(বিবিনিউজ): শিশু কন্যা সন্তান মানহা। মা’কে ছাড়া থাকতে তার অনেক কষ্ট। মায়ের অপেক্ষায় থাকে সারাক্ষন। গাড়ীর শব্দ পেয়ে দৌড়ে আসতে চায় । এর পরেও মানহাকে বাসায় রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার করোনা যুদ্ধে দিন-রাত মাঠে মাঠে কাজ করছেন। বর্তমানে বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনাভাইরাস। যা ইতোমধ্যেই আঘাত হেনেছে বাংলাদেশে। অনেকে মারা গেছে এবং অসুস্থের সংখ্যাও দিন দিন বেড়েই চলছে। কয়েক হাজার ছাড়িয়েছে। করোনা মোকাবেলায় যেখানে দম ফেলার সময় নেই দেশের ডিসি,এসপি,সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। বিভিন্ন পদক্ষেপে এই পদবীর মানুষগুলো মহামারী এই…

Read More

করোনায় একদিনে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৬ জন

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৫ জন মৃত্যুবরণ করেছেন। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৩৮ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক…

Read More

সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর

১৬ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নম্বর আইন) এর ১১ (১) ধারার ক্ষমতা বলে এ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই রোগের সংক্রমণ ঘটেছে, তাই সংক্রমণ রোধে (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল ) আইন ২০১৮ এর ১১ (১) ধারার ক্ষমতা বলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা…

Read More

বকেয়া বেতনের দাবীতে সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

১৬ এপ্রিল, ২০২০(বিবিানউজ):বেতন-ভাতার দাবিতে সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার বিভিন্ন কারখানার শ্রমিকেরা দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) এ ওয়ান নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। তিন মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। আগের ঘোষণা অনুযায়ী এক হাজারের বেশি শ্রমিক বকেয়া বেতনের জন্য আজ কর্মস্থলে উপস্থিত হন। কর্তৃপক্ষকে না পেয়ে তাঁরা বেলা দুইটা পর্যন্ত কারখানায় অবস্থান নেন। এরপর তাঁরা ডিইপিজেডের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। ডিইপিজেডের…

Read More