১৬ জুন,২০২০(বিবিনিউজ):ফরিদপুরের নগরকান্দায় সরকারি নির্দেশনা না মেনে চলাফেরা করায় এবং মাস্ক ব্যবহার না করায় ১৫ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করা এবং মাস্ক ব্যবহার না করায় ১৫ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের সবাইকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত ১৫ জনের কাছ থেকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নহরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকযোগে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ মাস্ক…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত ৩৮৬২ , মৃত্যু ৫৩
১৬ জুন, ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে এক দিনে করোনাভাইরাসে সংক্রমিত সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন ৫৩ জন। দেশে এক দিনে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৪৮১ জনের। মোটা মৃত্যু হয়েছে ১ হাজার ২৬২ জনের।ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন।…
Read Moreসংক্রমণ ঠেকাতে রেড-ইয়েলো জোনে সাধারণ ছুটি ঘোষণা
১৫ জুন, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের রেড ও ইয়েলো জোনে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত বা বেসরকারি দপ্তরসমূহ সাধারণ ছুটির আওতায় থাকবে। এছাড়া এসব এলাকায় বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে। এদিকে গ্রিন জোনে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত এবং বেসরকারি অফিসসূহ নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে বলে সোমবার (১৫ জুন) নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
Read Moreশততম দিনে করোনা শনাক্ত ৯০ হাজার ছাড়াল
১৫ জুন ,২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাস সংক্রমণের শততম দিন আজ সোমবার। আর শততম দিনে দেশে সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল। নতুন করে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ এমন তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৯০ হাজার ৬১৯ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। নতুন মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৬ জন। ব্রিফিংয়ে বলা হয়, যাঁরা বাসায় থেকে…
Read Moreরাজারবাগ পুলিশ লাইন্সের স্টোরের আগুন নিয়ন্ত্রণে
১৫ জুন, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের অস্ত্রাগার সংলগ্ন স্টোর রুমের আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ ভোর রাতে আগুন পুরোপুরি ভাবে নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ও স্টোর রুমের পাশে থাকা ডিএমপি’র অস্ত্রাগারেরও ক্ষতি সাধিত হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন মালামালের স্টোর রুমে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার…
Read Moreবাংলাদেশ হার মানবে না : প্রধানমন্ত্রী
১৫ জুন, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতি জনগণকে আস্থা ও বিশ্বাসে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ কোন কিছুর কাছেই হার মানবে না, এমনকি করোনা ভাইরাসের কাছেও নয়। শেখ হাসিনা বলেন, ‘আমি চাই আমাদের মানুষের মধ্যে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস-আস্থাটা ধরে রাখতে হবে।’ তিনি বলেন, ‘আমরা হার মানবো না, মৃত্যু তো হবেই, মৃত্যু যেকোনো সময় যেকোনো কারণে হতে পারে। কিন্তু তার জন্য ভীত হয়ে হার মানতে হবে? এ ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটাতো হতে পারে না। সেজন্য আমাদেরও সেভাবে প্রচেষ্টা চালাতে হবে।’…
Read Moreগাজীপুরে নতুন ৯০ জন করোনা শনাক্ত,মোট ২২৩৩
১৪ জুন ,২০২০(বিবিনিউজ):গাজীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯০ জন। এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩৩। আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, কালিয়াকৈরে ৩২ জন, কালীগঞ্জে ৩ জন ও শ্রীপুরে ১২ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩২ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২৬২ জন, কালীগঞ্জে ১৯৩, কাপাসিয়াতে ১৫০, শ্রীপুর উপজেলায় ২৪৮ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকা মিলে ১ হাজার ৩৮০ জন।…
Read Moreতথ্য গোপনের অভিযোগ মিথ্যা:সেতুমন্ত্রী
১৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ যে অভিযোগ বিএনপি উত্থাপনের চেষ্টা করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ অভিযোগ উত্থাপনের চেষ্টা করেছেন। আওয়ামী লীগ সরকার কখনো তথ্য গোপনের রাজনীতি করে না। করোনা ভাইরাসে সৃষ্ট সংকট একটি বৈশ্বিক সমস্যা। এটি জাতীয় বা সরকারের গৃহীত নীতির ফলে উদ্ভূত কোন সমস্যা নয়। সুতরাং, এটা নিয়ে সরকারের পক্ষ থেকে তথ্য গোপনের কোন প্রশ্নই আসে না।’ আওয়ামী…
Read Moreপরপর দু’জনের মৃত্যু খুবই কষ্টকর : প্রধানমন্ত্রী
১৪ জুন,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে আবেগ আপ্লুত কন্ঠে বলেছেন, একইদিনে পরপর দু’জনের মৃত্যু খুবই কষ্টকর। করোনা এমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে যে আমাদের দলের কেউ মারা গেলে তার পরিবারের কাছে ছুটে যাবো একটু সান্ত্বনা দেবো, সেই সুযোগ পাচ্ছি না। যখন একটা কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশের দারিদ্র্যসীমা আমরা কমিয়ে এনেছি, মাত্র ১০ বছরের মধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম, ঠিক তখন এমন একটা অদৃশ্য শক্তি করোনাভাইরাস, সারা বিশ্বটাকে স্থবির করে দিল। সারা বিশ্বে যেন কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করল। করোনাভাইরাস আক্রান্ত উন্নত-অনুন্নত দেশের সবাই ভয়ে আছেন।…
Read More‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকা
১৪ জুন ,২০২০(বিবিনিউজ):ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড এবং তিন জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির গতকাল শনিবারের সভায় এসব এলাকাকে চিহ্নিত করা হয়। সভার একটি কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। সভার সিদ্ধান্তে বলা হয়েছে, জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপার মিলে এসব জোনের মধ্যে সুনির্দিষ্টভাবে লাল এলাকা চিহ্নিত করবেন। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মোট ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ১৭ এবং দক্ষিণ সিটির ২৮টি এলাকা…
Read More